ঢাকা, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

ইসলামী ব্যাংকের মুনাফায় ধস : দেবে না লভ্যাংশ

২০২৫ আগস্ট ২৭ ০৯:২৬:৩৯
ইসলামী ব্যাংকের মুনাফায় ধস : দেবে না লভ্যাংশ

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ২০২৪ সালের ব্যবসায় শেয়ারহোল্ডারদের কোন প্রকার লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ ব্যাংকটির আগের বছরের তুলনায় মুনাফা ধস নেমেছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ওই বছরে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৬৮ টাকা। যার পরিমাণ আগের বছরে হয়েছিল ৩.৯৫ টাকা। এ ব্যাংকটির গত ৩১ ডিসেম্বর শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৪.৩৬ টাকায়।

ইসলামী ব্যাংকের ঘোষিত ‘নো’ ডিভিডেন্ডসহ অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারন সভার (এজিএম) তারিখ পরবর্তীতে জানানো হবে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন