ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

জিএসপি ফাইন্যান্সের ‘নো’ ডিভিডেন্ড

২০২৫ সেপ্টেম্বর ০৩ ০৯:৩৭:২৯
জিএসপি ফাইন্যান্সের ‘নো’ ডিভিডেন্ড

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত জিএসপি ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ ২০২৪ সালের ব্যবসায় শেয়ারহোল্ডারদের কোন প্রকার লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ২০২৪ সালে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (১১.৭৯) টাকা। যার পরিমাণ আগের বছরে হয়েছিল (৯.৭৩) টাকা। কোম্পানিটির গত ৩১ ডিসেম্বর শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪.৬০ টাকায়।

জিএসপি ফাইন্যান্সের ঘোষিত ‘নো’ ডিভিডেন্ডসহ অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামি ১৪ ডিসেম্বর বার্ষিক সাধারন সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এলক্ষ্যে আগামি ১৪ অক্টোবর রেকর্ড ডেট নির্ধারন করা হয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন