অর্থ সংকটে অপসোনিন গ্রুপের গ্লোবাল হেভী কেমিক্যালস
অর্থ বাণিজ্য প্রতিবেদক :শেয়ারবাজারে তালিকাভুক্ত দেশের প্রতিষ্ঠিত ও আওয়ামী ঘরনার অপসোনিন গ্রুপের গ্লোবাল হেভী কেমিক্যালস চরম অর্থ সংকটে পড়েছে। যাতে ঋণ পরিশোধ করতে পারছে না। এছাড়া দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করাও কঠিন হয়ে পড়েছে। এছাড়া নিকট ভবিষ্যতে কোম্পানিটির বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করা অসম্ভব হয়ে পড়তে যাচ্ছে। এতে করে অপসোনিন গ্রুপটির সম্মান প্রশ্নের মূখে পড়েছে।
কোম্পানিটির ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায় এ তথ্য জানিয়েছেন নিরীক্ষক।
অপসোনিন গ্রুপের গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড হলো তাদের একটি অঙ্গপ্রতিষ্ঠান। যা বাংলাদেশের প্রথম বেসরকারি ক্লোর-অ্যালকালি কারখানা হিসেবে পরিচিত এবং কস্টিক সোডা, ক্লোরিন, হাইড্রোক্লোরিক অ্যাসিড, ক্যালসিয়াম হাইপোক্লোরাইট ও হাইড্রোজেন গ্যাস উৎপাদনে বিশেষজ্ঞ।
এমন একটি প্রতিষ্ঠিত গ্রুপের কোম্পানি হয়ে গ্লোবাল হেভীর বন্ধের উপক্রম হওয়ায় বিনিয়োগকারীদের কাছে অপসোনিন গ্রুপ নিয়েই প্রশ্ন উঠেছে। যারা চাইলেই গ্লোবাল হেভী কেমিক্যালকে আর্থিক সহায়তা দিয়ে আগের জায়গায় ফিরিয়ে আনতে পারে বলে মনে করেন বিনিয়োগকারীরা। যদি তা না করেন এবং গ্লোবাল হেভী ধংস হয়ে যায়, এতে করে কোম্পানিটির শেয়ারহোল্ডাররা যেমন ক্ষতিগ্রস্থ হবেন, একইভাবে সম্মানহানি হবে পুরো অপসোনিন গ্রুপের। এছাড়া স্বৈরাচার আওয়ামীলীগের স্বার্থে দেশের ক্ষতি করার উদ্দেশ্যে গ্লোবাল হেভী কেমিক্যালসকে ইচ্ছাকৃতভাবে ধংসের দিকে ঠেলে দিতে চাওয়ার সন্দেহ সঠিক প্রমাণিত হবে বলে মনে করেন বিনিয়োগকারীরা।
নিরীক্ষক জানিয়েছেন, কোম্পানিটির চলতি দায়ের পরিমাণ দাঁড়িয়েছে ১৩৮.২৫ কোটি টাকা। এরমধ্যে ব্যাংক ঋণ ৯১.৫৫ কোটি টাকা ও পাওনাদারের পাওনা ১৮.৮৪ কোটি টাকা। তবে কোম্পানিটির চলতি সম্পদের পরিমাণ আছে মাত্র ১৬.৯৮ কোটি টাকা। তার মানে কোম্পানিটি আর্থিক অস্বচ্ছলতায় পড়েছে এবং দায় পরিশোধ সক্ষমতা নেই। যা কোম্পানিটির কার্যক্রম পরিচালনায় নিকট ভবিষ্যতে সমস্যার তৈরী করবে।
এই কোম্পানিটির আগের অর্থবছরের ৭৪.৪২ কোটি টাকার পণ্য বিক্রি ২০২৪-২৫ অর্থবছরে নেমে এসেছে ৩১.৩২ কোটি টাকায়। এক্ষেত্রে ৫৮% বিক্রি কমেছে। সবমিলিয়ে কোম্পানিটির নিরবচ্ছিন্ন উৎপাদন বজায় রাখার সক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে নিরীক্ষক।
গ্লোবাল হেভীর পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, সম্পদের ঘাটতির কারণে কোম্পানির ব্যবস্থাপনা অপ্রত্যাশিতভাবে গত বছরের ১৫ অক্টোবর কারখানার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করতে বাধ্য হয়। পরবর্তীতে ৩১ অক্টোবর গ্যাস সরবরাহের সাথে সম্পর্কিত নয় এমন কয়েকটি ইউনিটের জন্য সীমিত পরিসরে কারখানার কার্যক্রম পুনরায় শুরু করে।
আরও পড়ুন.....
খুলনা পাওয়ারের অস্তিত্ব হুমকিতে
নিরীক্ষক জানিয়েছেন, কোম্পানিটির জমি ২০১১ ও ২০২৪ সালে পূণ:মূল্যায়নের মাধ্যমে ২৫৬.২৪ কোটি টাকা বেড়েছে। এতে করে শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) বেড়েছে ৩৩.৮১ টাকা। কিন্তু একইসময়ে কোম্পানিটির অন্যান্য স্থায়ী সম্পদের মধ্যে ভবন, মেশিনারীজ, জেনারেটর ইত্যাদি সম্পদের ইমপেয়ারম্যান্ট টেস্ট করে প্রকৃত বাজার দর নির্ণয় করেনি। যেখানে ওইসব সম্পদের দর আর্থিক হিসাবে দেখানোর থেকে কম আছে।
এই পরিস্থিতি কোম্পানিটির অস্তিত্ব টিকিয়ে রাখা নিয়ে খুবই শঙ্কা তৈরী করেছে বলে জানিয়েছেন নিরীক্ষক।
এই কোম্পানিটিতে ৩৩ লাখ টাকার অবন্টিত লভ্যাংশ রয়েছে। কিন্তু এ অর্থ বিএসইসির ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডে স্থানান্তর করেনি।
এসব বিষয়ে জানতে কোম্পানি সচিব খন্দকার আহাদুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি কোন মন্তব্য করবেন না বলে জানান। তিনি বলেন সবকিছু আপনাকেই খুঁজে বের করতে হবে। আমরা মূল্য সংবেদনশীল তথ্যের বাহিরে কোন কথা বলব না। কোম্পানিতে কর্তৃপক্ষের অনিয়ম লুকাতে মন্তব্য করবেন না কিনা-এমন প্রশ্নেও বলেন কোন মন্তব্য করবেন না। এছাড়া কোম্পানিকে ধংস করার জন্য দায়ী কারা, কিভাবে অর্থ আত্মসাত করা হয়েছে, কেনো বিনিয়োগকারীদেরকে ফকির বানানো হলো, অপসোনিনের অন্যান্য কোম্পানি ভালো চললেও এ কোম্পানির অবস্থা খারাপ কেনো- এসব কোন কিছুরই উত্তর তিনি দেননি।
উল্লেখ্য, ২০১৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত গ্লোবাল হেভীর পরিশোধিত মূলধনের পরিমাণ ৭২ কোটি টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর বিনিয়োগকারীদের (উদ্যোক্তা/পরিচালক ছাড়া) মালিকানা ৩১.৪০ শতাংশ। শনিবার (২০ ডিসেম্বর) কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ২০.২০ টাকায়।
(গ্লোবাল হেভী কেমিক্যালস নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব তুলে ধরা আজ। পরবর্তীতে কোম্পানিটির বিভিন্ন সমস্যা তুলে ধরা হবে।)
পাঠকের মতামত:
- পেশার মর্যাদা বাড়াতে একসঙ্গে আইসিএমএবি-আইসিএবি
- আইপিওর বাইরেও শেয়ারবাজারে অর্থায়নের সুযোগ আছে: ডিএসই এমডি
- প্যারামাউন্ট টেক্সটাইলের অস্বাভাবিক দর বৃদ্ধি
- লুজারের শীর্ষে এসকে ট্রিমস
- গেইনারের শীর্ষে আইসিবি ফার্স্ট সোনালী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড
- ব্লক মার্কেটে ৩৪ কোটি টাকার লেনদেন
- আজও লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল
- পতনে দিন শেষ
- তালিকাভুক্ত কোম্পানির শেয়ার বাইব্যাক ও মার্জার-অ্যাকুইজিশনের বিধান চায় ডিবিএ
- ন্যাশনাল ব্যাংকের দীর্ঘমেয়াদি ঋণমান ‘বিবিবি-’
- এসবিআইয়ে ১২ হাজার কর্মী নিয়োগ, নতুন শাখা হবে ২৫০টি
- স্যামসাং ইন্ডিয়ায় ১০০ কর্মকর্তাকে চাকরি ছাড়ার নির্দেশ
- এমন ব্লাউজ পরার চেয়ে না পরাই ভালো
- কমোডিটি এক্সচেঞ্জ চালু হলে শেয়ারবাজার লাভবান হবে
- মিউচুয়াল ফান্ডের বিকাশে প্রযুক্তিনির্ভর প্ল্যাটফর্ম জরুরি
- বিএসইসির ১৯ কর্মকর্তার পদোন্নতি, অন্যদের পথ খুলল
- কমোডিটি ডেরিভেটিভস বাজার: লাইসেন্স পাচ্ছে সাত ব্রোকার
- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের এক ম্যাচ ঢাকায়, আরেকটি সিলেটে
- ব্যালন ডি’অর ২০২৬: কোপা ট্রফিতে হ্যাটট্রিকের হাতছানি ইয়ামালের
- ১০০ চিঠি নিয়ে ডিএসই-ডিবিএর আলোচনা
- উত্থান টিকলো না শেষবেলার পতনে
- লুজারের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- গেইনারের শীর্ষে সানলাইফ ইন্স্যুরেন্স
- ব্লক মার্কেটে ২০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল
- সায়হাম টেক্সটাইলের ক্রেডিট রেটিং ‘AA-’
- বে-মেয়াদি হচ্ছে রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড
- ভেনিসে অভিনেত্রী বাঁধনের ওপর হামলার অভিযোগ
- ব্যাংক ঋণের জামানত মূল্যায়নে ১৩১ প্রতিষ্ঠান
- আজকের বাজারে সোনার দাম কত
- জিডিপির আশাতীত প্রবৃদ্ধি, তবু শেয়ারবাজারে স্বস্তি নেই
- ‘নিজের থালা-বাসন নিজেই ধোয়’, স্বামী শিলাদিত্যকে নিয়ে যা বললেন শ্রেয়া
- ‘খেলনা বিমান’ মন্তব্য, নোরা ফতেহীর বিরুদ্ধে ৩ কোটি টাকার মামলা
- সম্মিলিত ইসলামী ব্যাংকে স্বাভাবিক লেনদেন, টাকা তুলছেন গ্রাহকরা
- সায়হাম টেক্সটাইলের শেয়ারে অস্বাভাবিক উত্থান, তদন্তে ডিএসই
- শেয়ারবাজারের মন্দার কারণ ও করণীয় নিয়ে ডিএসই-ডিবিএর বৈঠক কাল
- ২০২৮ সালের মধ্যে ডেরিভেটিভ চালু করতে প্রস্তুতি নিচ্ছে বিএসইসি
- গেইনারের শীর্ষে সায়হাম কটন
- ব্লক মার্কেটে ১৫ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- অনেক চেষ্টা করে কোনমতে ইতিবাচক শেয়ারবাজার
- তালিকাভুক্ত কোম্পানির শেয়ার বাইব্যাকের সুযোগ চায় বিএসইসি
- এনআরবিসি ব্যাংকের ৩০ লাখ শেয়ার ভাইকে উপহার দেবেন উদ্যোক্তা
- প্রাইম ব্যাংকের ৯৪ লাখ শেয়ার মেয়েকে উপহার দিলেন উদ্যোক্তা
- লেনদেনে ফিরেছে সিটি ব্যাংক
- সাউথইস্ট ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের কূপণ রেট ঘোষণা
- সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা বন্ধ
- সুশাসনের আড়ালে ব্র্যাক ব্যাংকের ‘প্রতারণা’
- হাজী আহমাদ ব্রাদার্সের সব কার্যক্রম স্থগিত
- পাকিস্তান দলে বাবরের কতটা কর্তৃত্ব, প্রশ্ন তুললেন আথারটন
- মেসির পর আর্জেন্টিনার অধিনায়ক হওয়ার দৌড়ে কে এগিয়ে
- লুজারের শীর্ষে আমরা নেটওয়ার্কস
- গেইনারের শীর্ষে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ব্লক মার্কেটে ১৬ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- নতুন ওয়েবসাইট চালু করল বিএসইসি
- শেয়ারবাজারে ভয়াবহ ধস
- সিটি ব্যাংকের লেনদেন বন্ধ
- লেনদেন নিষ্পত্তিতে মেঘনা কনডেন্সডের ৫০০ শেয়ার কিনবে ডিএসই
- লোকসানে নামল আমরা নেটওয়ার্ক
- আমরা নেটওয়ার্কের ১ পয়সা লভ্যাংশ ঘোষনা
- ‘প্রতারিত হয়েছিলাম’, বাদশার সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন ঈশা
- সিস্টেম লসেই বছরে ক্ষতি ২,৪২১ কোটি টাকা
- এলডিসি উত্তরণে শুল্কঝুঁকি, ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বাণিজ্যমন্ত্রী
- নিট ফেব্রিক আমদানির নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় বিজিএমইএ-বিকেএমইএ
- মাল্টিন্যাশনাল কোম্পানিকে পুঁজিবাজারে আসতেই হবে: বিএসইসি চেয়ারম্যান
- বিনিয়োগকারীরা ফিরে পেল ১ হাজার ১৭৯ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৯৫ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ৩২ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সাপ্তাহিক লুজারের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে সায়হাম কটন
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- ভালো কোম্পানি তালিকাভুক্ত হলে বাড়বে বাজারের গভীরতা: বিএসইসি চেয়ারম্যান
- কমতে কমতে ২ পয়েন্টে
- ডাইরেক্ট লিস্টিংয়ে বড় কোম্পানির শেয়ারবাজারে আসার সুযোগ
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














