ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

লংকাবাংলা ফিক্সড ইনকাম ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন

২০২৬ মার্চ ০৩ ১৮:৪৮:০৫
লংকাবাংলা ফিক্সড ইনকাম ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বে-মেয়াদি ‘লংকাবাংলা ফিক্সড ইনকাম ফান্ড’ এর খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে। মঙ্গলবার (০৩ মার্চ) বিএসইসির ১০০১ তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো: আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে ২৫ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তা লংকাবাংলা অ্যাসেট ম্যানেজমেন্ট ২.৫ কোটি টাকা প্রদান করেছে। বাকি ২২.৫ কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত থাকবে। ফান্ডটির ইউনিট প্রতি অভিহিত মূল্য ১০ টাকা।

ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছে লংকাবাংলা অ্যাসেট ম্যানেজমেন্ট। এছাড়া ট্রাস্টি হিসেবে সন্ধানি লাইফ ইন্স্যুরেন্স ও কাস্টডিয়ান হিসেবে কমার্শিয়াল ব্যাংক অব সেলন কাজ করছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন