ঢাকা, সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২

গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য

২০২৬ ফেব্রুয়ারি ২৩ ১৪:৪১:১৬
গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য

অর্থ বাণিজ্য প্রতিবেদক : সোমবার (২৩ ফেব্রুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপটেন গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য দেখা গেছে। এদিন টপটেন গেইনারের ৫টি বা ৫০ শতাংশ কোম্পানি মিউচ্যুয়াল ফান্ডের।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপটেন গেইনারের শীর্ষে উঠে এসেছে এনার্জিপ্যাক পাওয়ার। কোম্পানিটির শেয়ার দর ৯.৪৯ শতাংশ বৃদ্ধির মাধ্যমে টপটেন তালিকার শীর্ষে উঠেছে।

সোমবার ডিএসইতে টপটেন গেইনারের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- পিএইচপি ফার্স্ট ফান্ডের ৭.৬৯ শতাংশ, বিডি থাই ফুডের ৭.৫৫ শতাংশ, ফার্স্ট জনতা ব্যাংক ফান্ডের ৭.৪১ শতাংশ, এবি ব্যাংক ফার্স্ট ফান্ডের ৭.৪১ শতাংশ, আইএফআইসি ফার্স্ট ফান্ডের ৭.১৪ শতাংশ, এশিয়াটিক ল্যাবের ৭.০২ শতাংশ, এলআর গ্লোবাল ফান্ড ওয়ানের ৬.৬৭ শতাংশ, এমএল ডাইংয়ের ৫.৮১ শতাংশ ও ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৫.৭৩ শতাংশ শেয়ার দর বেড়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে