ঢাকা, সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২

সিটি ব্যাংকের সর্বোচ্চ লেনদেন

২০২৬ ফেব্রুয়ারি ২৩ ১৪:৩৪:৫০
সিটি ব্যাংকের সর্বোচ্চ লেনদেন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : সোমবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সিটি ব্যাংকের শেয়ার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ৪৫ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিন ডিএসইতে টপটেন লেনদেনের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে - ব্র্যাক ব্যাংকের ২৭.৫৪ কোটি টাকার, সামিট অ্যালায়েন্স পোর্টের ১৫.৪৫ কোটি টাকার, খান ব্রাদার্সের ১৫.৩৭ কোটি টাকার, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ১৫.২৮ কোটি টাকার, রবির ১৪.৭৫ কোটি টাকার, বিডি থাই ফুডের ১৩.৯৯ কোটি টাকার, স্কয়ার ফার্মার ১৩.০৬ কোটি টাকা, ইস্টার্ন ব্যাংকের ১১.১৮ কোটি টাকার ও সায়হাম কটনের ১০.৮৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে