ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

বিএসইসিতে পরিবর্তনের আভাস, শেয়ারবাজারে উত্থান

২০২৬ ফেব্রুয়ারি ২৬ ১৪:২২:৫৫
বিএসইসিতে পরিবর্তনের আভাস, শেয়ারবাজারে উত্থান

অর্থ বাণিজ্য প্রতিবেদক : অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নতুন সরকার ক্ষমতায় এসেছে। অনেক কিছুরই পরিবর্তন হবে। বাংলাদেশ ব্যাংকেও পরিবর্তন হয়েছে। এটা নতুন কিছু না। আরও অনেক জায়গায় পরিবর্তন হবে। এটা একটি স্বাভাবিক প্রক্রিয়া৷ এর মাধ্যমে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনেও (বিএসইসি) পরিবর্তনের আভাস পেয়েছেন বিনিয়োগকারীরা। যাতে শেয়ারবাজার উত্থানে ফিরেছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৬০০ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ১২ পয়েন্ট।

আজ ডিএসইতে ৯৪৭ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগেরদিন হয়েছিল ৫৬৫ কোটি ৪৭ লাখ টাকার। এ হিসেবে লেনদেন বেড়েছে ৩৮১ কোটি ৮১ লাখ টাকার বা ৬৮ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯১ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৩৯ টি বা ৬১.১৩ শতাংশের। আর দর কমেছে ৯৩ টি বা ২৩.৭৯ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫৯ টি বা ১৫.০৯ শতাংশের।

অপরদিকে সিএসইতে বৃহস্পতিবার ১৯ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০৪ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১২১ টির, কমেছে ৫৩ টির এবং পরিবর্তন হয়নি ৩০ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫৫৯৭ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ১৩ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ১৩ পয়েন্ট বেড়েছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে