ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

বৃহস্পতিবারও সিটি ব্যাংকের সর্বোচ্চ লেনদেন

২০২৬ ফেব্রুয়ারি ২৬ ১৪:২৯:৩৯
বৃহস্পতিবারও সিটি ব্যাংকের সর্বোচ্চ লেনদেন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : গত কয়েকদিনের ন্যায় বৃহস্পতিবারও (২৬ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সিটি ব্যাংকের শেয়ার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ৫২ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিন ডিএসইতে টপটেন লেনদেনের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে - রবির ৫০.৮০ কোটি টাকার, ওরিয়ন ইনফিউশনের ৩১.৪৯ কোটি টাকার, খান ব্রাদার্সের ২৮.৪৫ কোটি টাকার, ব্র্যাক ব্যাংকের ২৬.১২ কোটি টাকার, উত্তরা ব্যাংকের ২৫.৭১ কোটি টাকার, বেক্সিমকো ফার্মার ২০.৯৬ কোটি টাকার, ইস্টার্ণ ব্যাংকের ১৬.৩৮ কোটি টাকা, এসিআই এর ১৬.২৩ কোটি টাকার ও স্কয়ার ফার্মার ১৫.৮৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে