ঢাকা, বুধবার, ৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

দেশ গার্মেন্টসের উন্নতি

২০২৬ মার্চ ০৪ ১০:২৭:১৫
দেশ গার্মেন্টসের উন্নতি

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়াবাজারে তালিকাভুক্ত কোম্পানি দেশ গার্মেন্টসের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তরিত করা হয়েছে।

বুধবার (০৪ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ঘোষিত ৩ শতাংশ নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের বিতরণ করায় কোম্পানিটিকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তরিত করা হয়েছে। বুধবার থেকে কোম্পানিটি উভয় স্টক এক্সচেঞ্জের ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে