বাংলাদেশের কাছে পাত্তা পেল না পাকিস্তান
খেলাধূলা ডেস্ক : কয়েক মাসের বিরতির পর ওয়ানডেতে ফিরেই বাজিমাত করল বাংলাদেশ। নিজেদের ওয়ানডে ইতিহাসে পাকিস্তানকে সর্বনিম্ন রানে অলআউট করার পর ব্যাটিংয়েও রীতিমতো তাণ্ডব চালালেন টাইগার ব্যাটাররা। বিশেষ করে তানজিদ তামিমের সামনে বল ফেলার জায়গা খুঁজে পাননি শাহিন আফ্রিদিরা! তার অপরাজিত ফিফটিতে ৮ উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশ।
টস হেরে আগে ব্যাট করতে নেমে ৩০.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১৪ রান করে পাকিস্তান। যা বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে পাকিস্তানের সর্বনিম্ন রান। দলের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেছেন ফাহিম আশরাফ। বাংলাদেশের হয়ে ২৪ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়েছেন নাহিদ। জবাবে ১৫.১ ওভারে দুই উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা।
ছোট লক্ষ্য তাড়ায় শুরুতেই সাইফ হাসানকে হারায় বাংলাদেশ। ৪ রান করে এই ওপেনার ফিরলে ২৭ রানে ভাঙে বাংলাদেশের উদ্বোধনী জুটি। সাইফ ব্যর্থ হলেও আরেক প্রান্তে রীতিমতো ঝড় তোলেন তানজিদ হাসান তামিম।
শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করা তামিমের কল্যাণে পাওয়া প্লেতেই ৮১ রান তোলে। তামিম ফিফটি করেছেন মাত্র ৩২ বলে। শেষ পর্যন্ত ৪২ বলে ৬৭ রানে অপরাজিত ছিলেন তিনি। এ ছাড়া ৩৩ বলে ২৭ রান করেছেন নাজমুল হোসেন শান্ত।
এর আগে বল হাতেও দাপট দেখায় বাংলাদেশ। নতুন বলে মিতব্যয়ী বোলিং করেছেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। তবে উইকেট এনে দিতে পারেননি এই দুই অভিজ্ঞ পেসারের কেউই। ফলে ইনিংসের সপ্তম ওভারেই স্পিন আক্রমণে যায় বাংলাদেশ। অধিনায়ক মেহেদি হাসান মিরাজ নিজে বোলিংয়ে আসেন। কিন্তু তাতেও উইকেটের দেখা মেলেনি।
পাওয়ার প্লের শেষ ওভারে তাসকিনকে সরিয়ে নাহিদের হাতে বল দেন মিরাজ। আক্রমণে এসেই দলকে ব্রেকথ্রু এনে দেন এই তরুণ পেসার। ওভারের শেষ বলে তাকে কাট করতে গিয়ে পয়েন্টে আফিফ হোসেনের হাতে ধরা পড়েন সাহিবজাদা ফারহান। ২৭ রান করে এই ওপেনার ফিরলে ভাঙে ৪১ রানের উদ্বোধনী জুটি।
নিজের পরের চার ওভারের সবকটিতেই উইকেট পেয়েছেন নাহিদ। যথাক্রমে শ্যামল হোসাইন, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলি আগাকে সাজঘরে ফেরান এই ডানহাতি পেসার। পাকিস্তানের টপ অর্ডার ভেঙে ফাইফার পূরণ করেন তিনি। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফাইফার।
১৯তম ওভারে নাহিদের সঙ্গে উইকেট পার্টিতে যোগ দেন মিরাজও। ওভারের শেষ বলে আব্দুল সামাদকে লিটনের গ্লাভস বন্দি করে ফেরান তিনি। এরপর হোসাইন তালাতকেও ফিরিয়েছেন মিরাজ। ২৩তম ওভারের প্রথম বলে এই ব্যাটারকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন বাংলাদেশ অধিনায়ক। একই ওভারের শেষ বলে শাহিন আফ্রিদিকেও ফেরান মিরাজ।
দ্বিতীয় স্পেলে ফিরে উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ। ২৪তম ওভারের পঞ্চম বলে প্রথম স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ধরা পড়েন মোহাম্মদ ওয়াসিম।
৮২ রানে নবম উইকেট হারানোর পর একশর আগেই অলআউটের শঙ্কায় পড়ে পাকিস্তান। তবে ফাহিম আশরাফ একাই কিছুটা লড়াই করেন। আবরার আহমেদকে সঙ্গে নিয়ে শেষ উইকেটে ৩২ রানের জুটি গড়েন। ফাহিমের ৩৭ রানের ইনিংসে ভর করে কোনোরকমে একশ পেরিয়ে অলআউট হয় পাকিস্তান।
পাঠকের মতামত:
- ‘রাজনৈতিক ক্ষমতা দেখিয়ে আমার কাজ কেড়ে নিয়েছিল বান্ধবী’
- মূল্যসূচক বাড়লেও লেনদেনে পতন
- লুজারের শীর্ষে রিং-শাইন
- গেইনারের শীর্ষে সেন্ট্রাল ইন্স্যুরেন্স
- ব্লক মার্কেটে ৩৬ কোটি টাকার লেনদেন
- বৃহস্পতিবার পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের লেনদেন বন্ধ
- বৃহস্পতিবার লেনদেনে ফিরবে ইউসিবি
- লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইডস
- মেঘনা পেট্রোলিয়ামের চেয়ারম্যান হলেন ড. এম. তামিম
- ইউসিবির লেনদেন বন্ধ
- বে-লিজিংয়ের স্পটে লেনদেন শুরু
- অনুমোদিত মূলধন দ্বিগুণ করলো ব্যাংক এশিয়া
- কর্ণফুলি ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং মান প্রকাশ
- ‘আমি আর পারছি না’
- মুনাফায় শীর্ষে রিল্যায়েন্স, তলানিতে দেশ জেনারেল
- এক্সিম ফান্ডে কারসাজির খোঁজ
- লুজারের শীর্ষে মেট্রো স্পিনিং
- গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- ব্লক মার্কেটে ৫৩ কোটি টাকার লেনদেন
- পিএসআই ছাড়াই ৩৩% বাড়ল আমরা টেকনোলজিস
- শেয়ারবাজারে পতন
- লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- ৫ কোম্পানির লভ্যাংশ বিতরণ
- বে-লিজিংয়ের স্পটে লেনদেন শুরু আগামীকাল
- সাউথ-ইস্ট ব্যাংকের উদ্যোক্তার শেয়ার বিক্রি সম্পন্ন
- আগামীকাল ইউসিবির লেনদেন বন্ধ
- ইসলামিক ফাইন্যান্সের ভারপ্রাপ্ত এমডি হলেন তৌফিকুল হাকিম
- বেতনে শীর্ষে এমটিবির কর্মকর্তারা, তলানিতে ডাচ-বাংলা
- খেলাপি-দুর্নীতিবাজদের এমডি হওয়ার পথ বন্ধ, রাষ্ট্রীয় ব্যাংকে নতুন নীতিমালা
- রহিমা ফুডে একই ব্যক্তি ক্রেতা-বিক্রেতা
- রজনীকান্তের জন্যই ‘নো-ক্যামিও’ নীতি ভাঙলেন বিজয় সেতুপতি
- নিন্দুকদের কড়া জবাব দিলেন বাঁধন
- জুলাইয়ে ৩৫ হাজার ৪০০ কোটি টাকার রেমিট্যান্স
- লুজারের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড স্টিলস
- চাকরিচ্যুতি আইনসম্মত: ডিএসই
- গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- পুনর্বহালের দাবিতে চাকরিচ্যুত কয়েকজন ডিএসই কর্মকর্তার মানববন্ধন
- ব্লক মার্কেটে ৩২ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষ মালেক স্পিনিং
- লুব-রেফের অস্বাভাবিক দর বৃদ্ধি
- সৌরবিদ্যুৎ ও নতুন যন্ত্রপাতিতে ৩.৩২ কোটি টাকা বিনিয়োগ করবে হাক্কানি পাল্প
- লেনদেন বাড়লেও সূচক অপরিবর্তিত
- ঢাকা ইন্স্যুরেন্সের ইপিএস কমেছে ২ শতাংশ
- মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ইপিএস কমেছে ১৭ শতাংশ
- আল-আরাফাহ ব্যাংকের ইপিএস বেড়েছে ৪ শতাংশ
- ঢাকা ব্যাংকের ইপিএস কমেছে ১৩ শতাংশ
- লভ্যাংশ দেবে না প্রিমিয়ার লিজিং
- গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের ইপিএস কমেছে ৮ শতাংশ
- রিল্যায়েন্স ইন্স্যুরেন্সের ইপিএস বেড়েছে ২১ শতাংশ
- মেঘনা লাইফের দ্বিতীয় প্রান্তিকে ৭ কোটি ৫৩ লাখ টাকার ঘাটতি
- রিপাবলিক ইন্স্যুরেন্সের ইপিএস বেড়েছে ২ পয়সা
- জীবন বীমা তহবিল ৫১ কোটি ৮৪ লাখ টাকা বেড়েছে
- চমক দেখিয়ে ৩৫ বছর বয়সী ওয়েলবেককে দলে ভেড়াল চেলসি
- দুই গোলে এগিয়েও জিততে পারল না রিয়াল, মরিনহোর ফেরার ম্যাচে ড্র
- এক দিনে সেনসেক্সে ৮৮৯ পয়েন্ট উল্লম্ফন
- এসএমইতে লেনদেনে ৩০ লাখ, কিউআইওতে ১০ লাখ
- জনতা ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ৮ শতাংশ
- প্রাইম ব্যাংকের মুনাফা বেড়েছে ২৪ কোটি টাকা
- মার্কেন্টাইল ব্যাংকের মুনাফায় ধস
- শুটিংয়ে গুরুতর আহত রাশমিকা, ছয় সপ্তাহ বিশ্রামের পরামর্শ
- বলিউডে সফল হয়েও কেন ফিরে এলেন জেমস?
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- বিনিয়োগকারীরা ফিরে পেল ৩ হাজার ৮৬৩ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ২১৭ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২০ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন পর্ষদ, আগামী সপ্তাহে বিদায় নিচ্ছেন প্রশাসকরা
- ‘সবাই আমাকে সিঙ্গেল দেখতে চায়’—হাসতে হাসতেই পরীমনির খোঁচা
- স্টার অ্যাডহেসিভের শেয়ারদর কারসাজি, এফএ ট্রেডিংকে জরিমানা
- সাপ্তাহিক লুজারের শীর্ষে রেনউইক যজ্ঞেশ্বর
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে এক্সিম ব্যাংক ফার্স্ট ফান্ড
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও বেড়েছে
- লুজারের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স
- শেয়ারবাজারে বিনিয়োগ পরামর্শে আসছে নতুন নিয়ম
- গেইনারের শীর্ষে বেক্সিমকো
- ব্লক মার্কেটে ৪৮ কোটি টাকার লেনদেন
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














