শাকিব খানের জন্মদিনে মিশার বিশেষ শুভেচ্ছা
বিনোদন ডেস্ক : গত শনিবার ২৮ মার্চ ছিল ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের জন্মদিন। বিশেষ এই দিনে সাধারণ ভক্ত থেকে শুরু করে শোবিজ অঙ্গনের সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হন তিনি। সামাজিক মাধ্যমে ভরে উঠেছে শাকিবকে নিয়ে আবেগ, প্রশংসা আর স্মৃতিচারণা। দীর্ঘদিনের সহ-অভিনেতা মিশা সওদাগরও বাদ যাননি এই তালিকায়। তবে তার জন্মদিনের শুভেচ্ছাবার্তায় মিশে ছিল এক গভীর উপলব্ধি ও পরামর্শ।
শাকিব খানের সঙ্গে শরীরচর্চার একটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে মিশা সওদাগর তাকে ফুটবল তারকা লিওনেল মেসির সঙ্গে তুলনা করেছেন। তিনি লিখেছেন, একজন মেসির যেমন ভালো কোচিং স্টাফ এবং মাঠে আরও ১১ জন যোগ্য খেলোয়াড় দরকার হয় গোল করার জন্য, ঠিক তেমনি একজন নায়কের সাফল্যের জন্য প্রয়োজন দক্ষ পরিচালক, দূরদর্শী প্রযোজক, শক্তিশালী স্ক্রিপ্ট, মানসম্মত চরিত্র এবং দক্ষ সহ-অভিনেতা। এই উপাদানগুলোর অভাব থাকলে সব চেষ্টাই বৃথা হতে পারে বলে মনে করেন তিনি। শাকিবের ক্রমাগত নিজেকে ছাড়িয়ে যাওয়ার প্রচেষ্টাকে সম্মান জানিয়ে তিনি এই বিশেষ দিনে তাকে শুভেচ্ছা জানান।
ক্যারিয়ারের শুরু থেকেই শাকিব খান ও মিশা সওদাগর জুটি দর্শকদের একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। এক সময় শাকিবের সিনেমা মানেই খলনায়কের চরিত্রে মিশার উপস্থিতি ছিল অনিবার্য। তবে সাম্প্রতিক সময়ে এই জুটিকে পর্দায় আগের মতো নিয়মিত দেখা যাচ্ছে না। এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমাতেও নেই মিশা সওদাগর। এই সিনেমায় খলচরিত্রে অভিনয় করেছেন বলিউডের বাঙালি অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্য। সিনেমাটি মুক্তির পর গল্প ও নির্মাণ নিয়ে দর্শকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং অনেকে শাকিবের এই নতুন কাজ নিয়ে সমালোচনাও করছেন। ধারণা করা হচ্ছে, ইন্ডাস্ট্রির বর্তমান এই শূন্যতা ও সিনেমার মান বিবেচনা করেই হয়তো শাকিবকে ভালো সহকর্মী ও কারিগরি সহায়তার গুরুত্ব মনে করিয়ে দিয়েছেন মিশা।
সবশেষ শাকিব ও মিশা সওদাগরকে একসঙ্গে দেখা গিয়েছিল মেহেদী হাসান হৃদয়ের ‘বরবাদ’ সিনেমায়। গত বছর রোজার ঈদে মুক্তি পাওয়া এই সিনেমায় তারা প্রথাগত নায়ক-ভিলেন হিসেবে নয়, বরং পর্দা ভাগ করেছিলেন বাবা-ছেলের ভূমিকায়। বর্তমান সময়ে ভালো মানের সিনেমার জন্য একটি শক্তিশালী দলগত প্রচেষ্টার যে কোনো বিকল্প নেই, মিশার এই শুভেচ্ছাবার্তায় সেই ইঙ্গিতই ফুটে উঠেছে।
পাঠকের মতামত:
- লোকসান থেকে বেরোতে পারেনি ওরিয়ন ফার্মা
- লোকসানে ওরিয়ন ইনফিউশন
- বেস্ট হোল্ডিংসের মুনাফা কমেছে ৪৮ শতাংশ
- লোকসান থেকে বেরোতে পারেনি একমি পেস্টিসাইডস
- ব্যাটের সঙ্গে ৪৯ বছরের বন্ধন শচীন টেন্ডুলকারের
- প্রথম শ্রেণির ক্রিকেটে চার ডাবল সেঞ্চুরি করে রেকর্ড গড়লেন মোসাদ্দেক
- লুজারের শীর্ষে এসবিএসি ব্যাংক
- গেইনারের শীর্ষে ওয়াটা কেমিক্যাল
- ব্লক মার্কেটে ৩৮ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার
- বেক্সিমকো ফার্মার তিন মাসে ইপিএস ৫.৭২ টাকা
- এমবি ফার্মার লভ্যাংশ ঘোষনা
- বিডি থাই ফুডের লভ্যাংশ ঘোষনা
- বিডি থাই অ্যালুমিনিয়ামের ‘নো’ ডিভিডেন্ড
- একমি পেস্টিসাইডসের লভ্যাংশ ঘোষনা
- বারাকা পাওয়ারের তিন মাসে ইপিএস ৫৪ পয়সা
- কপারটেক ইন্ডাস্ট্রিজের তিন মাসে ইপিএস ১১ পয়সা
- সাফকো স্পিনিংয়ের ৫% লোকসান কমেছে
- ইন্দো-বাংলা ফার্মার লভ্যাংশ ঘোষনা
- গোল্ডেন সনের ৯৫% লোকসান বেড়েছে
- সোনালি পেপারের তিন মাসে ইপিএস ২.৪২ টাকা
- লাভেলোর মুনাফা কমেছে ৬০ শতাংশ
- লোকসানে সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারী
- পাকিস্তানের সিনেমা নিয়ে শাকিবের তথ্যে গরমিল
- নিজে থেকেই জায়গা বদলাত ম্যানিকুইন, আতঙ্কিত শ্রুতি হাসান
- আইপিওর আগে চীনা বিনিয়োগকারীদের আবেদন ফিরিয়ে দিচ্ছে অ্যানথ্রপিক
- শেয়ার কারসাজির ফাইন ফুডসের ভয়াবহ জালিয়াতি
- শেষ বলে চার মেরে পাকিস্তানকে হারাল ভারত
- মোসাদ্দেকের অপরাজিত ১৩৭ রানে বড় সংগ্রহ ময়মনসিংহের
- বিনিয়োগকারীরা হারালো ৩ হাজার ৬৩৪ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৬৭ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৪ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সাপ্তাহিক লুজারের শীর্ষে ব্যাংক এশিয়া ফার্স্ট পার্পেচ্যুয়াল বন্ড
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে মেট্রো স্পিনিং
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- লুজারের শীর্ষে এসবিএসি ব্যাংক
- গেইনারের শীর্ষে আল-হাজ টেক্সটাইল
- ব্লক মার্কেটে ৩৩ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
- লেনদেন নামল ৭০০ কোটি টাকার নিচে
- মীর আখতারের ব্যবসায় বড় ধস
- মুন্নু সিরামিকের ব্যবসায় ধস
- রহিম টেক্সটাইলের মুনাফা কমেছে ৫৮ শতাংশ
- সামিট পাওয়ারের মুনাফা কমেছে ১৩ শতাংশ
- বাংলাদেশ সাবমেরিন কেবলসের মুনাফা কমেছে ১১ শতাংশ
- বিএসআরএম লিমিটেডের মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ
- বিএসআরএম স্টিলের মুনাফা বেড়েছে ১১৫ শতাংশ
- নতুন মেরিন কার্গো বিমা করতে পারবে না বিজিআইসি
- ন্যাশনাল টিউবসের ‘নো’ ডিভিডেন্ড
- এবারও ওয়েস্টার্ন মেরিনের ‘নো’ ডিভিডেন্ড
- সরকারি তিন কোম্পানির মুনাফা ১৭৯৩ কোটি টাকা
- দুই অধিনায়কের সেঞ্চুরিতে পিন্ডিতে ঘুরে দাঁড়াল শ্রীলঙ্কা
- এত বিতর্কের পর আইপিএলে ফিরতে পারবেন মোস্তাফিজ?
- ওয়ালটনের ৩ মাসে ১৬৭৯ কোটি টাকার পণ্য বিক্রি
- লুজারের শীর্ষে মেঘনা সিমেন্ট
- লেনদেন ছাড়াল সাড়ে সাতশ কোটি
- গেইনারের শীর্ষে আমান কটন ফাইবার্স
- ব্লক মার্কেটে ৫৩ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- স্কয়ার ফার্মাসিউটিক্যালসের মুনাফা বেড়েছে ৫ শতাংশ
- খান ব্রাদার্সের আড়াই পয়সা লভ্যাংশ ঘোষণা
- ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের ২ পয়সা লভ্যাংশ ঘোষণা
- এটলাস বাংলাদেশের ‘নো’ ডিভিডেন্ড
- মুনাফায় ফিরেছে সমতা লেদার
- ইস্টার্ন কেবলসের ‘নো’ ডিভিডেন্ড
- ডমিনেজের শেয়ারপ্রতি ৫ পয়সা লভ্যাংশ ঘোষণা
- শেষ হলো ‘ব্যাচেলর পয়েন্ট’, আবেগী পলাশ
- স্টাফদের বেতনের ৪০ শতাংশও আসে না মূল ব্যবসায়
- প্রেম বিতর্কে এনভিডিয়ার বাজারমূল্য কমল ২৩ লাখ কোটি টাকা
- বিচ্ছেদ হলে স্ত্রীকে দিতে হতে পারে ৭ লাখ ৫১ হাজার কোটি টাকা!
- নেগেটিভ ইক্যুইটি সমন্বয়ে ২০৩০ সাল পর্যন্ত সময় বৃদ্ধি
- আইপিও পর্যালোচনায় আসছে সিঙ্গেল উইন্ডো পদ্ধতি
- এটিবির বন্ড মূল বোর্ডে স্থানান্তরের নির্দেশ বিএসইসির
- মিমের সেঞ্চুরিতে রক্ষা রংপুরের, নাসুমের ১০ উইকেট
- ৩৪ বছর পর টেস্টে বিরল রেকর্ড গড়ল পাকিস্তান
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














