ঢাকা, সোমবার, ৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

মুনাফার ৬৭ শতাংশ কোম্পানিতে রেখে দেবে

২০২৬ মে ০৪ ০৯:৫৫:০৫
মুনাফার ৬৭ শতাংশ কোম্পানিতে রেখে দেবে

শেয়ারবাজারে তালিকাভুক্ত কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ ২০২৫ সালের ব্যবসায় অর্জিত মুনাফার প্রায় ৬৭ শতাংশ কোম্পানিতে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শেয়ারহোল্ডারদের মাঝে ৩৩ শতাংশ বিতরণ করা হবে। যে কোম্পানিটির আগের বছরের তুলনায় ২০২৫ সালে ৬ শতাংশ মুনাফা বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ২০২৫ সালের ব্যবসায় শেয়ারপ্রতি ১.৫০ টাকা হিসাবে ৬ কোটি ৫৫ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এরমধ্য থেকে ৫% হিসাবে শেয়ারপ্রতি ০.৫০ টাকা করে মোট ২ কোটি ১৮ লাখ টাকার নগদ লভ্যাংশ বিতরণ করা হবে। যা মুনাফার ৩৩.২৮%। মুনাফার বাকি ৪ কোটি ৩৭ লাখ টাকা বা ৬৬.৭২% কোম্পানিতে রেখে দেওয়া হবে।

কোম্পানিটির আগামী ১৩ আগস্ট বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদন সাপেক্ষে এই লভ্যাংশ বিতরণ করা হবে।

এর আগে ২০২৪ সালে কোম্পানিটির শেয়ারপ্রতি ১.৪২ টাকা করে নিট ৬ কোটি ১৯ লাখ টাকা মুনাফা হয়েছিল। এর বিপরীতেও শেয়ারহোল্ডারদের ৫% হিসাবে মোট ২ কোটি ১৮ লাখ টাকার নগদ লভ্যাংশ দেওয়া হয়। ওই বছর মুনাফার ৬৫ শতাংশ কোম্পানিতে রেখে দেয় কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ।

এদিকে বীমা কোম্পানিটির আগের বছরের তুলনায় ২০২৫ সালে ৬% মুনাফা বেড়েছে। এ কোম্পানিটির আগের বছরের ১.৪২ টাকার শেয়ারপ্রতি মুনাফা ২০২৫ সালে হয়েছে ১.৫০ টাকা।

উল্লেখ্য, ২০০৮ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের পরিশোধিত মূলধনের পরিমাণ ৪৩ কোটি ৬৯ লাখ টাকা। এ কোম্পানিটির রবিবার (০৩ মে) শেয়ার দর দাঁড়িয়েছে ২৭.০০ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে