ঢাকা, রবিবার, ৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩

শেয়ারবাজারে পতন দিয়ে সপ্তাহ শুরু

২০২৬ মে ০৩ ১৬:৪৪:৫৮
শেয়ারবাজারে পতন দিয়ে সপ্তাহ শুরু

অর্থ বাণিজ্য প্রতিবেদক : পতনে সপ্তাহ শুরু হয়েছে দেশের উভয় শেয়ারবাজারের। একইসঙ্গে উভয় শেয়ারবাজারে কমেছে লেনদেনের পরিমাণ।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫২৬৫ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ৩০ পয়েন্ট।

রবিবার ডিএসইতে ৮২৯ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৮৬৪ কোটি ৩ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৩৪ কোটি ৬৫ লাখ টাকার বা ৪ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৬৫ টি বা ৪১.৬৭ শতাংশের। আর দর কমেছে ১৮০ টি বা ৪৫.৪৫ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫১ টি বা ১২.৮৮ শতাংশের।

অপরদিকে সিএসইতে রবিবার ৪১ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০০ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৯৬ টির, কমেছে ৭৪ টির এবং পরিবর্তন হয়নি ৩০ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৭৮৮ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ৪৮ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৯৪ পয়েন্ট কমেছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে