ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

এনভয় টেক্সটাইলের মুনাফা কমেছে ২ শতাংশ

২০২৬ এপ্রিল ২৭ ০৭:২৭:৪৬
এনভয় টেক্সটাইলের মুনাফা কমেছে ২ শতাংশ

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত এনভয় টেক্সটাইলের চলতি অর্থবছরের ৯ মাসের (জুলাই ২০২৫-মার্চ ২০২৬) ব্যবসায় ২ শতাংশ মুনাফা কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ৯ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৫.৮৯ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ৬.০৩ টাকা। এ হিসাবে মুনাফা কমেছে ০.১৪ টাকা বা ২ শতাংশ।

এদিকে কোম্পানিটির ৩য় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২০২৬) শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১.৫৪ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ২.৪৪ টাকা। এ হিসাবে মুনাফা কমেছে ০.৯০ টাকা বা ৩৭ শতাংশ।

গত ৩১ মার্চ কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬১.২১ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে