বিনিয়োগকারীদের শতকোটি টাকা ফেরতের নির্দেশ, আত্মগোপনে অভিযুক্তরা
ভুয়া ও অনুমোদনহীন ব্যাক-অফিস সফটওয়্যার ব্যবহার করে শতকোটি টাকা আত্মসাতের ঘটনায় ব্রোকারেজ হাউজ সালতা ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও পরিচালনা পর্ষদের সদস্যদের ব্যাংক ও বিও হিসাব জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংককে চিঠি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সঙ্গে অভিযুক্তদের বিও হিসাব জব্দ করতে নির্দেশ দেওয়া হয়েছে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)কে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করা অর্থের প্রকৃত পরিমাণ নিরূপণ করে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের অর্থ ফেরত দেওয়ার জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
আত্মগোপনে এমডি ও সিইও
ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকেই সালতা ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক আবু সাঈদ মো. শহীদুল্লাহ এবং সিইও মোহাম্মদ রেজাউল করিম আত্মগোপনে রয়েছেন। তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে এবং তারা দেশে নাকি বিদেশে—তা নিশ্চিত হওয়া যায়নি। তবে অভিযুক্তদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বিএসইসির সংশ্লিষ্ট সূত্র।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম জানান, পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী কালক্ষেপণ না করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় বর্তমান কমিশন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
তদন্তে উঠে আসে ১০০ কোটির বেশি টাকা লোপাটের তথ্য
বিশ্বস্ত সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৩ নভেম্বর আকস্মিক পরিদর্শনে সালতা ক্যাপিটালের পরিচালিত কনসোলিডেটেড কাস্টমারস অ্যাকাউন্টে (সিসিএ) ২৭ কোটি ৬৯ লাখ টাকার ঘাটতি পায় ডিএসই। বিষয়টি তাৎক্ষণিকভাবে বিএসইসিকে জানানো হলে ২৬ নভেম্বর ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
২১ মে তদন্ত প্রতিবেদন জমা দেয় কমিটি। প্রতিবেদনে উঠে আসে—প্রায় ১০০ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও নগদ অর্থ আত্মসাৎ করা হয়েছে। তদন্ত কমিটির আহ্বায়ক ছিলেন বিএসইসির অতিরিক্ত পরিচালক ড. মো. ইকবাল হোসেন।
১৪ হাজার গ্রাহকের শেয়ার গোপনে বিক্রি
তদন্তে আরও জানা যায়, সালতা ক্যাপিটালের প্রায় ১৪ হাজার গ্রাহকের বিও অ্যাকাউন্টে থাকা ৪ কোটি ৩২ লাখ ১৬ হাজার ৬৪৩টি শেয়ার গোপনে বিক্রি করে দেওয়া হয়। এসব শেয়ারের বাজারমূল্য প্রায় ৭২ কোটি ৮৩ লাখ টাকা, যার পুরো অর্থই তুলে নেওয়া হয়েছে। পাশাপাশি সিসিএ থেকে নগদ ২৭ কোটি ৬৯ লাখ টাকা অন্য অ্যাকাউন্টে সরিয়ে নেওয়া হয়।
ধারণা করা হচ্ছে, ২০২৫ সালের শুরু থেকেই ধাপে ধাপে এই জালিয়াতির কার্যক্রম চালানো হয়। ঘটনার পর প্রতিষ্ঠানটির সব ধরনের নবায়ন কার্যক্রম বন্ধ করে দেয় বিএসইসি এবং চলতি বছরের ৫ ফেব্রুয়ারি থেকে ব্রোকারেজ হাউজটির ট্রেড ও ডিপি কার্যক্রম বন্ধ রয়েছে।
সফটওয়্যার দুর্বলতায় বারবার জালিয়াতি
সূত্র জানায়, অনুমোদনহীন ডুপ্লিকেট ব্যাক-অফিস সফটওয়্যার ব্যবহার করে সিডিবিএলে গ্রাহকদের মোবাইল নম্বর পরিবর্তন করে নিজেদের নম্বর যুক্ত করা হয়। ফলে প্রকৃত বিনিয়োগকারীরা লেনদেনের এসএমএস পাননি, বরং ভুয়া স্টেটমেন্ট পাঠানো হয়েছে। এরপর শেয়ার বিক্রি ও নগদ অর্থ আত্মসাৎ করা হয়।
ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান ইমন বলেন, ব্যাক-অফিস সফটওয়্যার পুরোপুরি কার্যকর না হওয়ায় কিছু ত্রুটি দেখা দিচ্ছে। ভবিষ্যতে এসব সমস্যা সমাধানে কাজ করছে ডিএসই। এ লক্ষ্যে ‘ডিএসই-আইএমওএন’ নামে একটি ইন্টিগ্রেটেড মনিটরিং সফটওয়্যার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
ছয় বছরে ৫৫০ কোটির বেশি টাকা লোপাট
পরিসংখ্যান অনুযায়ী, ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ছয় বছরে অনুমোদনহীন ডুপ্লিকেট সফটওয়্যার ব্যবহার করে ছয়টি ব্রোকারেজ হাউজ প্রায় ৩০ হাজার বিনিয়োগকারীর ৫৫০ কোটির বেশি টাকা আত্মসাৎ করেছে। এর মধ্যে—
মশিউর সিকিউরিটিজ: ১৬১ কোটি টাকা
বানকো সিকিউরিটিজ: ১৩৬ কোটি ৮৪ লাখ টাকা
ক্রেস্ট সিকিউরিটিজ: ৬২ কোটি ৯৮ লাখ টাকা
তামহা সিকিউরিটিজ: ৫১ কোটি ৩০ লাখ টাকা
শাহ মোহাম্মদ সগীর সিকিউরিটিজ: ১৩ কোটি ৩২ লাখ টাকা
ফার্স্টলিড সিকিউরিটিজ: ১০ কোটি টাকা
পাঠকের মতামত:
- ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা
- সাপ্তাহিক লুজারের শীর্ষে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে মতিন স্পিনিং
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- লুজারের শীর্ষে ইস্টার্ণ লুব্রিকেন্ট
- গেইনারের শীর্ষে শাইন ওরিয়ন ইনফিউশন
- ১০% লভ্যাংশ দেবে লাভেলো আইসক্রিম
- ব্লক মার্কেটে ৩২ কোটি টাকার লেনদেন
- জব্দ বিও হিসাব চালু : বৃহস্পতিবারও শেয়ারবাজারে উত্থান
- লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার
- লোকসানেই ওয়েস্টার্ন মেরিন
- নাহি অ্যালুমিনিয়ামের মুনাফা বেড়েছে ১১১৪ শতাংশ
- হা-ওয়েল টেক্সটাইলের মুনাফা কমেছে ৪০ শতাংশ
- হা-ওয়েল টেক্সটাইলের মুনাফা কমেছে ৪০ শতাংশ
- ইস্টার্ন লুব্রিকেন্টসের মুনাফা কমেছে ৬৮ শতাংশ
- ইস্টার্ন লুব্রিকেন্টের ১১৫% লভ্যাংশ ঘোষনা
- এবারও গ্লোবাল হেভী কেমিক্যালের ‘নো’ ডিভিডেন্ড
- ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর এখন গোচারণ ভূমি
- কিউআইওর অর্থ ব্যবহারে বিএসইসির তদন্ত, কমিটি গঠন
- রজনীকান্তের নতুন ছবিতে শ্রীলীলা
- ইভেকোর ৮৯ শতাংশ শেয়ার কিনল টাটা
- অ্যাপল-টেসলার শেয়ার বেচে চীনা স্টকে বিনিয়োগ, জালিয়াতির অভিযোগ
- সর্বোচ্চ ইপিএসের মাইলফলকে পূবালী ব্যাংক
- সংবাদ প্রকাশের জেরে শেয়ার বিজের বিরুদ্ধে আইনি হয়রানি রবির
- ফ্রিজ বিও চালুর সিদ্ধান্তে বিএসইসিকে সাধুবাদ ডিবিএ’র
- ডারউইনের জয়ের পর জয়হীন বাংলাদেশ ব্যাটিং ব্যর্থতাকেই দায়ী করলেন সিমন্স
- ফারহানের জার্সি অন্য কাউকে নিতে দেবেন না শ্রীলঙ্কার কোচ
- লুজারের শীর্ষে জিএসপি ফাইন্যান্স
- গেইনারের শীর্ষে শাইন পুকুর সিরামিকস
- ব্লক মার্কেটে ২১ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে মতিন স্পিনিং
- জব্দ বিও হিসাব চালুর খবরে শেয়ারবাজারে উত্থান
- মতিন স্পিনিংয়ের মুনাফা বেড়েছে ১৩০ শতাংশ
- ফার্মা এইডের ৩৫% লভ্যাংশ ঘোষনা
- কারিনাকে নিয়ে বাইকে বিপাকে সাইফ!
- ‘মামাকে বিয়ে’, রাধিকার মন্তব্যে ক্ষুব্ধ বালকৃষ্ণের ভক্তরা
- মহেশখালীতে ৬৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনা
- বিদেশি বিনিয়োগে অগ্রাধিকার শেয়ারের নিয়ম সহজ
- ঋণাত্মক ইক্যুইটি যাচাইয়ে বিএসইসির তদন্ত
- লকারে গয়না উধাও, ব্যাংককে ৫০.৫ লাখ ক্ষতিপূরণের নির্দেশ
- দুই দিনে ২৪০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স
- লুজারের শীর্ষে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড
- গেইনারের শীর্ষে হা-ওয়েল টেক্সটাইল
- জব্দ বিও হিসাব চালুর সিদ্ধান্ত, লেনদেনে গতি ফেরার আশা
- ব্লক মার্কেটে ৩১ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল
- ওয়াইম্যাক্স ইলেকট্রোডসের ২% লভ্যাংশ ঘোষণা
- মেঘনা পেট্রোলিয়ামের ২১০% লভ্যাংশ ঘোষণা
- আরো তলানিতে শেয়ারবাজার
- প্রাইম ফাইন্যান্স ফার্স্ট ফান্ডের অস্বাভাবিক দর বৃদ্ধি
- আল-আরাফাহ ব্যাংকে খেলাপি বিনিয়োগের পাহাড়
- সাহসী দৃশ্যে আপত্তি নেই কৃতি স্যাননের
- চাঙ্গা ভারতীয় শেয়ারবাজার
- দু’বছর পর মান্নাত থেকে ভক্তদের দেখা দিলেন শাহরুখ
- ফিরে দেখা পর্দার স্মরণীয় ১৯ চরিত্র
- বিএসইসির অনুসন্ধানে আজাদ পাটওয়ারীর সন্দেহজনক লেনদেন
- ওয়ানডে র্যাঙ্কিংয়ে ক্যারিয়ারসেরা ছয়ে আফগানিস্তান
- ব্রিটিশ নাগরিকত্বে আইপিএলের দুয়ার খুলবে আমিরের?
- লুজারের শীর্ষে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড
- সাড়ে ৫ মাসের মধ্যে সর্বনিম্নে সূচক
- গেইনারের শীর্ষে সিলভা ফার্মাসিউটিক্যালস
- ব্লক মার্কেটে ৮ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে ইভিন্স টেক্সটাইল
- ৯ মাসে ইউনিটপ্রতি মুনাফা বাড়লেও তৃতীয় প্রান্তিকে লোকসান
- উৎপাদনে লোকসান, বিনিয়োগ-ভাড়ার আয়ে টিকে জিকিউ বলপেন
- পাঁচ মাস ধরে ৩০০ কোটি ডলারের নিচে রেমিট্যান্স
- ডিএসইর অর্গানোগ্রাম পরিবর্তনে লাগবে না স্কিম সংশোধন
- তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সে পাওনা-অগ্রিমে আটকা ৪২ কোটি টাকা
- জিডিপিতে বিশ্বের ৩৬তম বৃহৎ অর্থনীতি বাংলাদেশ
- শেষ দুই ম্যাচে জয় নিউজিল্যান্ডের ভারতের সিরিজ জয়ের উৎসবেও স্বস্তি নেই
- মেহরবের প্রথম সেঞ্চুরি নাসুমের পাঁচ উইকেট
- লুজারের শীর্ষে প্রিমিয়ার লিজিং
- গেইনারের শীর্ষে মতিন স্পিনিং
- ব্লক মার্কেটে ২৩ কোটি টাকার লেনদেন
- পতন দিয়ে সপ্তাহ শুরু
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














