ঢাকা, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

২০৮ মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজারকে প্রশিক্ষণ

২০২৬ জুন ২৮ ১৭:৫৬:২৪
২০৮ মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজারকে প্রশিক্ষণ

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের শেয়ারবাজারে কর্মরত বিভিন্ন মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজার প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিদ্যমান আইন-কানুন ও বিধি-বিধান সম্পর্কে সম্যক ধারণা দিতে প্রশিক্ষণ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশনের উদ্যোগে গত ২১, ২৩, ২৫ ও ২৮ জুন চারটি ব্যাচে মোট ২০৮ জন কর্মকর্তা এ প্রশিক্ষণে অংশ নেন।

রোববার বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিএসইসি জানায়, প্রশিক্ষণে শেয়ারবাজার সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ আইন, বিধিমালা ও নীতিমালা সম্পর্কে অংশগ্রহণকারীদের বিস্তারিত ধারণা দেওয়া হয়। আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল—সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯; বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩; সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজার) বিধিমালা, ১৯৯৬; বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (ইক্যুইটি সিকিউরিটিজের গণপ্রস্তাব) বিধিমালা, ২০২৫ এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (ঋণ সিকিউরিটিজ) বিধিমালা, ২০২১।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়। প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল কমিশনের বিদ্যমান আইন-কানুন ও বিধি-বিধান সম্পর্কে অংশগ্রহণকারীদের পূর্ণাঙ্গ জ্ঞান প্রদান এবং পুঁজিবাজারে তাদের পেশাগত দক্ষতা ও নিয়ন্ত্রক অনুশাসন মেনে চলার সক্ষমতা বৃদ্ধি।

বিএসইসির ফিন্যান্সিয়াল লিটারেসি বিভাগ নিয়মিতভাবে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে থাকে। এর মাধ্যমে পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা উন্নয়ন এবং বাজারে সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগ অব্যাহত রাখা হচ্ছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন