ঢাকা, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

ইসলামিক ফাইন্যান্সের লোকসান কমেছে ৯৪ শতাংশ

২০২৬ জুলাই ১৫ ০৯:৫৭:২৮
ইসলামিক ফাইন্যান্সের লোকসান কমেছে ৯৪ শতাংশ

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টে চলতি বছরের ৬ মাসের (জানুয়ারি-জুন ২০২৬) ব্যবসায় ৯৪ শতাংশ লোকসান কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ৬ মাসে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (০.০৬) টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল (১.০৭) টাকা। এতে করে শেয়ারপ্রতি লোকসান কমেছে ১.০১ টাকা বা ৯৪ শতাংশ।

এদিকে কোম্পানিটির ২য় প্রান্তিকে (এপ্রিল-জুন) শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৮৭ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল (০.৪৫) টাকা। এতে করে শেয়ারপ্রতি উত্থান ১.৩২ টাকা বা ২৯৩ শতাংশ।

গত ৩০ জুন কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২.৩৩ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন