ঢাকা, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

স্বপ্নে ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই

২০২৬ জুলাই ১৫ ১০:০৯:৪৬
স্বপ্নে ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) পিএলসি তাদের সহযোগী প্রতিষ্ঠান এসিআই লজিস্টিকস লিমিটেডে (স্বপ্ন) ৭০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির পরিচালনা পর্ষদের ২৩তম বোর্ড সভায় এ বিনিয়োগ প্রস্তাব অনুমোদন করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, এসিআই লজিস্টিকস ইস্যুকৃত ৭০ লাখ (৭ মিলিয়ন) কনভার্টিবল প্রেফারেন্স শেয়ার সাবস্ক্রাইবের মাধ্যমে এ বিনিয়োগ করা হবে। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা। ফলে মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ৭০০ কোটি টাকা।

জানা গেছে, সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে আগামী ১৫ অক্টোবর ২০২৬-এর মধ্যে এ বিনিয়োগ সম্পন্ন করা হবে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন