ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩

উদ্যোক্তা শেয়ারহোল্ডারদের পর্ষদে ফেরাতে হাইকোর্টের অনুমতি চাইবে পিপলস লিজিং

২০২৬ জুলাই ১৬ ০৯:৫২:১১
উদ্যোক্তা শেয়ারহোল্ডারদের পর্ষদে ফেরাতে হাইকোর্টের অনুমতি চাইবে পিপলস লিজিং

অর্থ বাণিজ্য প্রতিবেদক : অবসায়ন প্রক্রিয়াধীন পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের পরিচালনা পর্ষদে কয়েকজন স্পন্সর শেয়ারহোল্ডারকে অন্তর্ভুক্ত করার বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদ। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের কাছে আবেদন করা হবে।

বুধবার (১৫ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির ১০৬তম পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, কয়েকজন স্পন্সর শেয়ারহোল্ডার পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করে এক্সপ্রেশন অব ইন্টারেস্ট (ইওআই) জমা দিয়েছেন। বিষয়টি পর্যালোচনার পর পরিচালনা পর্ষদ নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে, বিদ্যমান আদালতের নির্দেশনা ও প্রচলিত আইন অনুযায়ী বিষয়টি বিবেচনার জন্য হাইকোর্ট বিভাগে উপস্থাপন করা হবে।

হাইকোর্টের নির্দেশনা ও আদেশ পাওয়ার পর পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হবে বলে জানিয়েছে কোম্পানিটি।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন