ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩

বিআইএফসির লোকসান বেড়েছে ৪ শতাংশ

২০২৬ জুলাই ১৬ ১০:১১:২৬
বিআইএফসির লোকসান বেড়েছে ৪ শতাংশ

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানির (বিআইএফসি) চলতি বছরের ৬ মাসের (জানুয়ারি-জুন) ব্যবসায় ৪ শতাংশ লোকসান বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ৬ মাসে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (৩.২৬) টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল (৩.১২) টাকা। এতে করে শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ০.১৪ টাকা বা ৪ শতাংশ।

এদিকে কোম্পানিটির ২য় প্রান্তিকে (এপ্রিল-জুন ২০২৬) শেয়ারপ্রতি লোকসান হয়েছে (১.৪৫) টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল (১.৪৭) টাকা। এতে করে লোকসান কমেছে ০.০২ টাকা বা ১ শতাংশ।

২০২৬ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ঋণাত্মক (১৩৬.৮৪) টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন