ঢাকা, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

শাহজালাল ইসলামী ব্যাংকের বন্ড অনুমোদন

২০২৩ ডিসেম্বর ০৫ ১৭:০৩:৫৭
শাহজালাল ইসলামী ব্যাংকের বন্ড অনুমোদন

শেয়ারবাজারে তালিকাভুক্ত শাহজালাল ইসলামী ব্যাংকের ৫০০ কোটি টাকার মুদারাবা ফ্লোটিং রেট, নন-কনভার্টেবল. আনসিকিউরড সাবঅর্ডিনেটেড বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বন্ডটি অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে। মঙ্গলবার (০৫ ডিসেম্বর) বিএসইসির ৮৯০তম সভায় এই অনুমোদন দেয়া হয়।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বন্ডটির ইউনিট প্রতি অভিহিত মূল্য ১০ লাখ টাকা। বন্ডটির কুপন হার ৬% (ফ্লোর) থেকে ৯% (সেলিং)। যা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের কাছে ইস্যু করা হবে।

উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে শাহজালাল ব্যাংকের টায়ার-২ মূলধনের ভিত্তি শক্তিশালী করা হবে।

উক্ত বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে ডিবিএইচ ফাইন্যান্স এবং বন্ডটির অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন