ঢাকা, রবিবার, ২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩

রিপাবলিক ইন্স্যুরেন্সের ইপিএস বেড়েছে ২ পয়সা

২০২৬ আগস্ট ০২ ০৯:৪১:৫৩
রিপাবলিক ইন্স্যুরেন্সের ইপিএস বেড়েছে ২ পয়সা

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত রিপাবলিক ইন্স্যুরেন্সের চলতি অর্থবছরের ৬ মাসের (জানুয়ারি-জুন ২০২৬) ব্যবসায় শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ২ পয়সা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির চলতি অর্থবছরের ৬ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১.০৯ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ১.০৭ টাকা। এতে করে মুনাফা বেড়েছে ০.০২ টাকা বা ২ শতাংশ।

এদিকে কোম্পানিটির ২য় প্রান্তিকে (এপ্রিল-জুন ২০২৬) শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৫৪ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.৬৩ টাকা। এতে করে মুনাফা কমেছে ০.০৯ টাকা বা ১৪শতাংশ।

গত ৩০ জুন কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯.৭৭ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন