ঢাকা, রবিবার, ২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩

জীবন বীমা তহবিল ৫১ কোটি ৮৪ লাখ টাকা বেড়েছে

২০২৬ আগস্ট ০২ ০৯:৩২:১৬
জীবন বীমা তহবিল ৫১ কোটি ৮৪ লাখ টাকা বেড়েছে

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত সোনালি লাইফ ইন্স্যুরেন্সের চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন ২০২৬) জীবন বীমা তহবিল (লাইফ ইন্স্যুরেন্স ফান্ড) বেড়েছে। তবে একই সময়ে জীবন রাজস্ব হিসাবে উদ্বৃত্ত (সারপ্লাস) উল্লেখযোগ্যভাবে কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ২০২৬ সালের জানুয়ারি-জুন সময়ে কোম্পানিটির মোট আয় থেকে দাবি (ক্লেইম) ও অন্যান্য ব্যয় বাদ দিয়ে উদ্বৃত্ত দাঁড়িয়েছে ৩৩ কোটি ৬৯ লাখ ১০ হাজার টাকা। আগের বছরের একই সময়ে এই উদ্বৃত্ত ছিল ৭২ কোটি ৫৭ লাখ ৭৭ হাজার টাকা। অর্থাৎ বছর ব্যবধানে উদ্বৃত্ত প্রায় ৫৪ শতাংশ কমেছে।

অন্যদিকে, এপ্রিল-জুন ২০২৬ প্রান্তিকে কোম্পানিটির উদ্বৃত্ত হয়েছে ২২ কোটি ৪২ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৪৪ কোটি ১৯ লাখ ৮০ হাজার টাকা।

এদিকে ২০২৬ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির জীবন বীমা তহবিলের পরিমাণ দাঁড়িয়েছে ৯২৯ কোটি ৬৩ লাখ ৯০ হাজার টাকা। এক বছর আগে, ২০২৫ সালের ৩০ জুন শেষে এ তহবিল ছিল ৮৭৭ কোটি ৭৯ লাখ ৯০ হাজার টাকা। ফলে এক বছরে জীবন বীমা তহবিল বেড়েছে ৫১ কোটি ৮৪ লাখ টাকা।

তবে আলোচ্য ছয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ঋণাত্মক ২ টাকা ৬৮ পয়সা হয়েছে, যা আগের বছরের একই সময়ে ইতিবাচক ২ টাকা ৯৯ পয়সা ছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন