স্টার অ্যাডহেসিভের শেয়ারদর কারসাজি, এফএ ট্রেডিংকে জরিমানা
অর্থ বাণিজ্য প্রতিবেদক: শেয়ারবাজারের এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত স্টার অ্যাডহেসিভস লিমিটেডের শেয়ারের দাম কৃত্রিমভাবে বাড়ানোর অভিযোগে এফএ ট্রেডিং করপোরেশনকে ১ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
সম্প্রতি বিএসইসির কমিশনার নাহিদ মাহতাব স্বাক্ষরিত এক আদেশে এ জরিমানা আরোপ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম।
বিএসইসি ও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) যৌথ তদন্তে দেখা যায়, ২০২৪ সালের ২৯ ডিসেম্বর থেকে ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে স্টার অ্যাডহেসিভসের শেয়ারে অস্বাভাবিক লেনদেন হয়েছে। মাত্র এক মাসের কিছু বেশি সময়ে কোম্পানিটির শেয়ারের দর ৪৩ দশমিক ৩৩ শতাংশ বেড়ে যায়। তদন্তে উঠে এসেছে, বিপুল পরিমাণ শেয়ার কিনে বাজারে কৃত্রিম চাহিদা সৃষ্টি এবং শেয়ারের দরে প্রভাব বিস্তারের চেষ্টা করা হয়েছিল।
তদন্ত অনুযায়ী, ওই সময়ে স্টার অ্যাডহেসিভসের সবচেয়ে বড় ক্রেতা ছিল এফএ ট্রেডিং করপোরেশন (বিও আইডি: ১৬০৫১২০০৬৩১১০১৮৭)। প্রতিষ্ঠানটি যমুনা ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের মাধ্যমে ১০ লাখ ১৮ হাজার ৯১৫টি শেয়ার কিনে, যা ওই সময়ের মোট লেনদেন হওয়া শেয়ারের ৪০ দশমিক ০৯ শতাংশ। বিপরীতে তারা বিক্রি করে মাত্র ৫০ হাজার শেয়ার। এর ফলে প্রতিষ্ঠানটির প্রায় ১ কোটি ২০ লাখ ৩২ হাজার ২৩৫ টাকার অবাস্তবায়িত (আনরিয়েলাইজড) মুনাফা সৃষ্টি হয়। বিএসইসির মতে, এ ধরনের লেনদেন বাজারে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করে এবং সাধারণ বিনিয়োগকারীদের প্রভাবিত করার ইঙ্গিত বহন করে।
অনুসন্ধানে আরও দেখা যায়, ২০২৫ সালের ২০ জানুয়ারি দুপুর ১টা ২১ মিনিট থেকে ১টা ২৩ মিনিটের মধ্যে মাত্র দুই মিনিটে প্রতিষ্ঠানটি টানা ৫৪টি হাওলার মাধ্যমে ৩৯ হাজার ৮৬৩টি শেয়ার কেনে। এতে শেয়ারের দর ৫৩ টাকা ৬০ পয়সা থেকে বেড়ে ৫৩ টাকা ৯০ পয়সায় ওঠে। ওই দিন মোট লেনদেন হওয়া শেয়ারের ৩১ দশমিক ৩৮ শতাংশই কিনেছিল এফএ ট্রেডিং।
এ ছাড়া ২৩ জানুয়ারি সকাল ১০টা ২৭ মিনিট থেকে ১০টা ৩৫ মিনিটের মধ্যে সম্পন্ন হওয়া ২০টি হাওলার মধ্যে ১৬টিই এফএ ট্রেডিং সম্পন্ন করে, যা তদন্তে দামের ওপর প্রভাব বিস্তারের ধারাবাহিক প্রচেষ্টার প্রমাণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
বিএসইসি জানিয়েছে, এসব কর্মকাণ্ড সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯-এর ১৭(ই)(ভি) ধারার লঙ্ঘন।
এ অভিযোগে ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় এবং ২৯ সেপ্টেম্বর শুনানির সুযোগ দেওয়া হয়। শুনানিতে এফএ ট্রেডিং করপোরেশনের স্বত্বাধিকারী ফরিদ আহমেদ লিখিত ব্যাখ্যায় দাবি করেন, তিনি দীর্ঘমেয়াদি লভ্যাংশের প্রত্যাশায় যমুনা ব্যাংক ক্যাপিটালের মার্জিন ঋণ নিয়ে আরএসআই ও এমএসিডি সূচকের ভিত্তিতে বিনিয়োগ করেছিলেন এবং বাজার কারসাজির কোনো উদ্দেশ্য ছিল না।
তবে কমিশন তার ব্যাখ্যায় সন্তুষ্ট হয়নি। শেয়ারবাজারের শৃঙ্খলা, স্বচ্ছতা ও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার লক্ষ্যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯-এর ২২ ধারার ক্ষমতাবলে এফএ ট্রেডিং করপোরেশনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
পাঠকের মতামত:
- Revised Price Sensitive Information of Mostafa metal
- কনফিডেন্স সিমেন্টের ১০% লভ্যাংশ ঘোষণা
- লীগ্যাছি ফুটওয়্যারের ১০ পয়সা লভ্যাংশ ঘোষণা
- ইউসিবির ১১ কোটি ২০ লাখ শেয়ার কিনতে চান চেয়ারম্যান-সংশ্লিষ্ট দুই প্রতিষ্ঠান
- সাউথইস্ট ব্যাংকের মুনাফা বেড়েছে ৪০ শতাংশ
- কোহিনুর কেমিক্যালের ৩২.৫০% লভ্যাংশ ঘোষণা
- গেইনারের শীর্ষে ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- একদিন পরেই পতনে ফিরল শেয়ারবাজার
- মিউচুয়াল ফান্ড বিধিমালা নিয়ে চাপের মুখে বিএসইসি
- ব্লক মার্কেটে শত কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক
- লাভের দৌড়ে ৯ ব্যাংক, লোকসান আরও বাড়ল রূপালীর
- লোকসানেও লভ্যাংশ দিচ্ছে ছয় কোম্পানি, দিচ্ছে না ১২টি
- মিডল্যান্ড ব্যাংকের মুনাফা বেড়েছে ৮১ শতাংশ
- মুন্নু অ্যাগ্রোর ‘নো’ ডিভিডেন্ড
- বিএটিবিসির মুনাফা কমেছে ২৯ শতাংশ
- এম.এল ডাইংয়ের ১ পয়সা লভ্যাংশ ঘোষণা
- জিবিবি পাওয়ারের ৫ পয়সা লভ্যাংশ ঘোষণা
- মুন্নু সিরামিকসের ‘নো’ ডিভিডেন্ড
- ওয়াটা কেমিক্যালের ১৫% লভ্যাংশ ঘোষণা
- জেনেক্স ইনফোসিসের ১০ পয়সা লভ্যাংশ ঘোষণা
- ক্যাল ইনভেস্টমেন্টসের দুই বিও হিসাব তদন্তে বিএসইসি
- সুদের ওপর কর্মকর্তাদের ভাগ
- Price Sensitive information of Techno Drugs Ltd.
- এসিআইয়ের লভ্যাংশ ঘোষণা
- এস্কয়ার নিটের ২০ পয়সা লভ্যাংশ ঘোষণা
- ফার কেমিক্যালের ১ পয়সা লভ্যাংশ ঘোষণা
- ই-জেনারেশনের লভ্যাংশ ঘোষণা
- টেকনো ড্রাগসের লভ্যাংশ ঘোষণা
- সিলভা ফার্মাসিউটিক্যালসের ১ পয়সা লভ্যাংশ ঘোষণা
- সাফকো স্পিনিংয়ের ‘নো’ ডিভিডেন্ড
- নাভানা ফার্মাসিউটিক্যালসের লভ্যাংশ ঘোষণা
- কুইন সাউথের লভ্যাংশ ঘোষণা
- সূচকের উত্থানে বাড়ল লেনদেনও
- গেইনারের শীর্ষে ড্রাগন সোয়েটার
- ব্লক মার্কেটে ১৮ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক
- ৩২ কোম্পানির লভ্যাংশে বড় চমক : লোকসানেও দিচ্ছে চারটি
- মার্কেন্টাইল ব্যাংকের মুনাফা কমেছে ৭৭ শতাংশ
- মুনাফা আকাশচুম্বি, লভ্যাংশ তলানি
- ইফাদ অটোজের ৩০ পয়সা লভ্যাংশ ঘোষনা
- বিডিকম অনলাইনের ১০% লভ্যাংশ ঘোষনা
- ইনফরমেশন সার্ভিসেসের ‘নো’ ডিভিডেন্ড
- এডিএন টেলিকমের ১০% লভ্যাংশ ঘোষনা
- ওরিজা অ্যাগ্রোর আড়াই পয়সা লভ্যাংশ ঘোষনা
- তমিজউদ্দিন টেক্সটাইলের ১৩% লভ্যাংশ ঘোষনা
- এমজেএল বাংলাদেশের লভ্যাংশ ঘোষনা
- পাঁচ বিনিয়োগকারীর শেয়ার বিক্রিতে অনিয়মের অভিযোগ, তদন্তে বিএসইসি
- বিডি অটোকারসের লভ্যাংশ ঘোষনা
- বিবিএস কেবলসের লভ্যাংশ ঘোষনা
- লভ্যাংশ দেবে না উসমানিয়া গ্লাস
- লভ্যাংশ দেবে না জাহিন স্পিনিং
- আরগন ডেনিমসের লভ্যাংশ ঘোষনা
- ইভিন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষনা
- লুজারের শীর্ষে মীর আখতার
- গেইনারের শীর্ষে ফারইস্ট নিটিং
- ব্লক মার্কেটে ৯ কোটি টাকার লেনদেন
- ৭ কোটি টাকায় অফিসের জায়গা কিনবে সিটি ইন্স্যুরেন্স
- লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার
- তিন বিনিয়োগকারীকে ৪ কোটি ৮০ লাখ টাকা জরিমানা
- লোকসানেও লভ্যাংশ, মুনাফা করে নামমাত্র!
- সিলকো ফার্মার পাঁচ পয়সা লভ্যাংশ ঘোষনা
- রানার অটোর লভ্যাংশ ঘোষণা
- কেঅ্যান্ডকিউ এর ইপিএস ১১.২৫ টাকা, লভ্যাংশ ১ টাকা
- কপারটেকের ৩০ পয়সা লভ্যাংশ ঘোষণা
- তসরিফা ইন্ডাস্ট্রিজের ১৫ পয়সা লভ্যাংশ ঘোষনা
- সিঙ্গার বাংলাদেশের লোকসান বেড়েছে
- মালেক স্পিনিংয়ের মুনাফা আছে, লভ্যাংশ নাই
- মুন্নু ফেব্রিক্সের এক পয়সা লভ্যাংশ ঘোষনা
- বকেয়া বিমা দাবির দায় সাড়ে চার গুণ, মুনাফা কমেছে ৭৪%
- এডভেন্ট ফার্মার দেড় পয়সা লভ্যাংশ ঘোষনা
- Price Sensitive Information of Mostafa Metal Industries PLC
- ক্রাউন সিমেন্টের মুনাফা ও লভ্যাংশ বেড়েছে
- সোনালি পেপারের মুনাফা ও লভ্যাংশ বেড়েছে
- একমি ল্যাবরেটরিজের লভ্যাংশ ঘোষণা
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














