ঢাকা, রবিবার, ২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩

লভ্যাংশ দেবে না প্রিমিয়ার লিজিং

২০২৬ আগস্ট ০২ ১০:০৪:৫৭
লভ্যাংশ দেবে না প্রিমিয়ার লিজিং

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্টের পরিচালনা পর্ষদ ২০২৫ সালের জন্য শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ওই বছরে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (২১.৯৮) টাকা। যার পরিমাণ এর আগের বছরে হয়েছিল (২৭.৫০) টাকা।

প্রিমিয়ার লিজিংয়ের ‘নো ডিভিডেন্ডসহ’ অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারন সভা (এজিএম) আগামী ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এলক্ষ্যে শেয়ারহোল্ডার নির্বাচনে আগামী ২৩ আগস্ট রেকর্ড ডেট নির্ধারন করা হয়েছে।

এ কোম্পানিটির চলতি অর্থবছরের ৬ মাসে (জানুয়ারি-জুন) শেয়ারপ্রতি লোকসান হয়েছে (৩.৬৫) টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল (৪.২০) টাকা। এতে করে শেয়ারপ্রতি লোকসান কমেছে ০.৫৫ টাকা বা ১৩ শতাংশ।

গত ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ঋণাত্মক (৯৯.৯৭) টাকায়।

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন