ঢাকা, শনিবার, ১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩

মার্কেন্টাইল ব্যাংকের মুনাফায় ধস

২০২৬ আগস্ট ০১ ১৮:২১:১৬
মার্কেন্টাইল ব্যাংকের মুনাফায় ধস

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংকের চলতি অর্থবছরের ৬ মাসের (জানুয়ারি-জুন ২০২৬) ব্যবসায় ৮৮ শতাংশ পতন হয়েছে।

কোম্পানির প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) থেকে এসব জানা গেছে।

কোম্পানিটির ৬ মাসে সমন্বিতভাবে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.২২ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ১.৮২ টাকা। এতে করে ইপিএস কমেছে ১.৬০ টাকা বা ৮৮ শতাংশ।

কোম্পানিটির ২য় প্রান্তিকে (এপ্রিল-জুন) সমন্বিতভাবে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (০.০৭) টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল মুনাফা ০.৯৮ টাকা। এতে করে শেয়ারপ্রতি পতন হয়েছে ১.০৫ টাকা বা ১০৭ শতাংশ।

গত ৩০ জুন কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪.৩০ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন