টপ এন্ড টি–টোয়েন্টির বাংলাদেশ দল ঘোষণা, আন্তর্জাতিক অভিজ্ঞ মাত্র ৭ জন
অর্থ বাণিজ্য ডেস্ক : অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টপ এন্ড টি-টুয়েন্টি টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের এইচপি (হাই পারফরম্যান্স) দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। উইকেটকিপার-ব্যাটসম্যান ইরফান শুক্কুরের নেতৃত্বে ঘোষিত এ দলে জায়গা পেয়েছেন ৭ জন আন্তর্জাতিক ক্রিকেট খেলা খেলোয়াড়। তাঁদের মধ্যে একমাত্র ৩৪ বছর বয়সী সাব্বির রহমানেরই ক্রিকেটের তিন সংস্করণে খেলার অভিজ্ঞতা আছে।
আন্তর্জাতিক ক্রিকেটে খেলা বাকি ৬ ক্রিকেটার হলেন: রাকিবুল হাসান, আব্দুল গাফফার, রিপন মণ্ডল, আবু হায়দার, শামীম হোসেন ও মৃত্যুঞ্জয় চৌধুরী।
অস্ট্রেলিয়ার ডারউইনে এ নিয়ে তৃতীয়বার টপ এন্ড টি-টুয়েন্টিতে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। আগের দুই আসরের একটিতে ফাইনালে উঠলেও শিরোপা জেতা হয়নি বাংলাদেশ এইচপি দলের।
এবারের দলটি নিয়ে প্রথম আলোর মুখোমুখি হয়ে নির্বাচক নাঈম ইসলাম বলেন, ‘আমাদের কিছু অভিজ্ঞ খেলোয়াড় আছে, যেন জাতীয় দলের ব্যাকআপ আরও উন্নত হয়। এ ছাড়া অনেক তরুণ ক্রিকেটারও আছে। তারা নিজেদের প্রমাণের সুযোগ পাবে। আপনি যদি দেখেন, এই দলে শামীমও আছে। আমরা চাচ্ছি সে যেন কিছু রান করে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারে।’
বাংলাদেশ এইচপি দলে সাধারণত উদীয়মান তরুণদের সুযোগ দেওয়া হয়। তবে সাম্প্রতিক সময়ে ৩০ পার হওয়া ক্রিকেটারদের রাখা নিয়ে সমালোচনা চলছে। ডারউইনমুখী এবারের দলেও আছেন সাব্বির রহমান ও আবু হায়দারের মতো অভিজ্ঞ ক্রিকেটার। অধিনায়ক ইরফান শুক্কুরের বয়সও ৩৩ বছর।
এইচপি দলে অপেক্ষাকৃত বয়স্ক ও অভিজ্ঞদের রাখার কারণ ব্যাখ্যা করে নাঈম ইসলাম বলেন, ‘কোনো ক্রিকেটারের যদি দুই বছরও ভালো কিছু দেওয়ার সামর্থ্য থাকে, আমরা সেটাকে ব্যবহার করতে চাই। যুব দল পেরিয়ে আসা ক্রিকেটারদের জন্য এখন অনূর্ধ্ব-২৩ প্রোগ্রাম চালু হয়েছে। অভিজ্ঞ যাঁরা ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করবে, তাদেরও তো একটা মোটিভেশনের দরকার আছে। তারা যদি সুযোগ পায়, এটা দেখে অন্যরাও উদ্বুদ্ধ হবে।’
আগামী ২১ থেকে ৩০ আগস্ট পর্যন্ত চলবে টপ এন্ড টি-টুয়েন্টির এবারের আসর। বাংলাদেশ এইচপি দলসহ মোট ৯টি দল এতে অংশ নিচ্ছে। বাকি ৮টি দল হলো—নিউজিল্যান্ড ‘এ’, নেপাল জাতীয় দল, শিকাগো কিংসভেন, অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি, ক্রিকেট ভিক্টোরিয়া, অ্যাডিলেড স্ট্রাইকার্স, হোবার্ট হারিকেনস ও নর্দার্ন টেরিটরি স্ট্রাইক।
সেমিফাইনাল ও ফাইনালের আগে অংশগ্রহণকারী প্রতিটি দল ছয়টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। ২২ আগস্ট নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে বাংলাদেশ এইচপি। এরপর ২৩ আগস্ট হোবার্ট হারিকেন্স একাডেমি, ২৪ আগস্ট ক্রিকেট ভিক্টোরিয়া একাদশ, ২৫ আগস্ট অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি, ২৭ আগস্ট নিউজিল্যান্ড ‘এ’ এবং ২৮ আগস্ট স্বাগতিক নর্দান টেরিটরি স্ট্রাইকের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা।
বাংলাদেশ এইচপি দল:
ইরফান শুক্কুর (অধিনায়ক), হাবিবুর রহমান, জিসান আলম, মেহরব হাসান, সামিউন বাসীর, সাব্বির রহমান, রোহান উদ দৌলা, রাকিবুল হাসান, আরিফুল ইসলাম, আব্দুল গাফফার, রিপন মণ্ডল, মোহাম্মদ রুবেল, আবু হায়দার, শামীম হোসেন ও মৃত্যুঞ্জয় চৌধুরী।
পাঠকের মতামত:
- টপ এন্ড টি–টোয়েন্টির বাংলাদেশ দল ঘোষণা, আন্তর্জাতিক অভিজ্ঞ মাত্র ৭ জন
- মোস্তাফিজকে ধরে রাখল দল, বাদ পড়লেন সাকিব ও তাসকিন
- রেকর্ড উত্থানের পরও কোরিয়ান শেয়ারবাজারে দীর্ঘমেয়াদি বিনিয়োগের সংকট
- মার্জিন ঋণের নিয়মে বড় পরিবর্তনের পথে বিএসইসি, ব্যাংক ও বিমায় বাদ যেতে পারে পি/বি শর্ত
- লুজারের শীর্ষে প্রাইম ফাইন্যান্স
- গেইনারের শীর্ষে সেনা ইন্স্যুরেন্স
- ব্লক মার্কেটে ৩৩ কোটি টাকার লেনদেন
- ভালো চরিত্র পেলে ফিরব, এখন কেউ ডাকছে না : হাসান মাসুদ
- ইউটিউবে বাংলাদেশের সবচেয়ে বেশি দেখা ১০ গান, শীর্ষে ‘অপরাধী’
- এবার সূচক ও লেনদেনে উত্থান
- লেনদেনের শীর্ষে বেক্সিমকো
- কারখানা সম্প্রসারণে জমি কিনছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- একমি ল্যাবের নতুন ব্যবস্থাপনা পরিচালক তাসনিম সিনহা
- মাইডাস ফাইন্যান্সের লোকসান বেড়েছে ৯০ শতাংশ
- লভ্যাংশ দেবে না মাইডাস ফাইন্যান্স
- অর্থনৈতিক অঞ্চলে ২৫ হাজার একর জমি ফাঁকা
- ব্যবসা সহজ করতে ২২ সদস্যের জাতীয় টাস্কফোর্স
- স্টাফদের বেতনের ৫ শতাংশও আসে না মূল ব্যবসায়
- বেসরকারি কোম্পানির জন্য খুলছে ডাইরেক্ট লিস্টিংয়ের পথ
- ঐশ্বরিয়াকে নিয়ে প্রশ্নে ক্ষুব্ধ সালমান, ভাইরাল পুরোনো সাক্ষাৎকার
- চেন্নাইয়ে সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন এ আর রহমানের ছেলে আমিন
- লুজারের শীর্ষে পিপলস লিজিং
- গেইনারে বীমা খাতের আধিপত্য
- ব্লক মার্কেটে ৪২ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে বেক্সিমকো
- মূল্যসূচক বাড়লেও লেনদেনে পতন
- বিজিআইসির ক্রেডিট রেটিং মান প্রকাশ
- তিন লিজিং কোম্পানির শেয়ার লেনদেন অনির্দিষ্টকালের জন্য স্থগিত
- তারকা দম্পতিকে ঘিরে বিস্ফোরক দাবি
- বাংলাদেশে ঋণের চেয়ে অনুদানই বেশি দিয়েছে যুক্তরাষ্ট্র
- মার্কিন বিনিয়োগকারীদের ঢাকা সফর
- বন্ডবাজার চাঙা করতে আন্তঃসংস্থা কমিটি
- আপাতত অবসায়ন হচ্ছে না পিপলস লিজিং
- ভ্যানগার্ড ফান্ডের নিরীক্ষায় অনিয়ম, চাপে নিরীক্ষক তারেক রশিদ
- ‘এটা আমার জন্য অনেক হ্যাসেল’
- ডন জামিন পেলে তদন্ত ব্যাহত হতে পারে, আদালতে সিআইডির আবেদন
- অলটেক্সের অস্বাভাবিক দর বৃদ্ধি
- লুজারের শীর্ষে পিপলস লিজিং
- গেইনারের শীর্ষে নিটল ইন্স্যুরেন্স
- ব্লক মার্কেটে ৬২ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- শেয়ারবাজারে পতনে সপ্তাহ শুরু
- ৭ কার্যদিবসে শেয়ারদর ২৪.৬৪% উল্লম্ফন, কারণ জানে না কোম্পানি
- পিএসআই ছাড়াই শেয়ারদর ৪০.৪২% বৃদ্ধি, বাড়ছে ঝুঁকির শঙ্কা
- ইউনাইটেড ইন্স্যুরেন্সের অস্বাভাবিক দর বৃদ্ধি
- ইসলামী ইন্স্যুরেন্সের ইপিএস বেড়েছে ৩০ শতাংশ
- ৩১ হাজার ৫০০ কোটি টাকার এলআইসি শেয়ার বিক্রি করল মোদী সরকার
- ঋণের জট কাটলেও নতুন জাহাজ পেতে আরও তিন বছর, বহরে এখনো মাত্র ৭ জাহাজ
- গ্যাসসংকটে বিদেশি ক্রেতাদের উদ্বেগ, ঝুঁকিতে নতুন রপ্তানি আদেশ
- আইএফআইসি ব্যাংকের আর্থিক সংকট গভীর, আমানতকারীদের ঝুঁকি বাড়ছে
- সালতা ক্যাপিটালের পর্ষদের ব্যাংক হিসাব জব্দের মেয়াদ আরও ৩০ দিন বাড়ানোর সিদ্ধান্ত
- হোয়াইট হাউসের বলরুম প্রকল্প স্থগিত, সুপ্রিম কোর্টে যাচ্ছেন ট্রাম্প
- সাকিবের ফেরা নিয়ে কঠোর অবস্থানে ক্রীড়া প্রতিমন্ত্রী
- ইনফান্তিনোর পদত্যাগ দাবি করল নরওয়ে ফুটবল ফেডারেশন
- অস্কারের প্রাথমিক দৌড়ে পাকিস্তানের ‘মেরা লিয়ারি’
- হাতে আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী
- ৪ দুর্বল আর্থিক প্রতিষ্ঠানে আজ প্রশাসক নিয়োগ, ভেঙে দেওয়া হবে পর্ষদ
- বিনিয়োগকারীরা ফিরে পেল ২ হাজার ৭৮১ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৮২ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ১৯ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- কেন ইসলাম গ্রহণ করেছিলেন দীপিকা? জানালেন সহ-অভিনেত্রী
- মধ্যপ্রাচ্যে কর্মী যাওয়া ২৬% কমেছে
- স্বর্ণ খাতকে আনুষ্ঠানিক শিল্পে আনতে নতুন নীতিমালা
- এসআইবিএল থেকেও প্রশাসক প্রত্যাহার
- ৮০০ কোটি টাকার বন্ড জালিয়াতি তদন্তে সিআইডি
- সাপ্তাহিক লুজারের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড স্টিল
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- লুজারের শীর্ষে সেনা ইন্স্যুরেন্স
- লুজারের শীর্ষে সেনা ইন্স্যুরেন্স
- গেইনারের শীর্ষে নিটল ইন্স্যুরেন্স
- এসবিএসি ব্যাংকের পরিচালক ১.৮০ কোটি শেয়ার বেচবে
- জুলাই কনসার্টে হাসানের মুখে আঘাত করল পানির বোতল
- বক্স অফিসে শীর্ষে নতুন ‘স্পাইডার-ম্যান’
- ভরিতে প্রায় ১০ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ
খেলাধূলা এর সর্বশেষ খবর
- টপ এন্ড টি–টোয়েন্টির বাংলাদেশ দল ঘোষণা, আন্তর্জাতিক অভিজ্ঞ মাত্র ৭ জন
- মোস্তাফিজকে ধরে রাখল দল, বাদ পড়লেন সাকিব ও তাসকিন














