ভালো চরিত্র পেলে ফিরব, এখন কেউ ডাকছে না : হাসান মাসুদ
বিনোদন প্রতিবেদক : দীর্ঘদিন পর্দায় অনুপস্থিত জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ। সম্প্রতি একটি অনুষ্ঠানে তিনি জানিয়েছিলেন, হজ পালন শেষে এখন ধর্মীয় চর্চায় বেশি সময় দিচ্ছেন এবং আপাতত অভিনয়ে নেই। সেই বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা আলোচনা। অনেকেই ধরে নেন, তিনি হয়তো অভিনয় ছেড়ে দিয়েছেন। তবে বিষয়টি সঠিক নয় বলে জানিয়েছেন এই অভিনেতা।
মঙ্গলবার আগামীর সময়-কে হাসান মাসুদ বলেন, তিনি কখনোই অভিনয় ছেড়ে দেওয়ার কথা বলেননি। তার ভাষায়, "আমি বলেছিলাম, প্রায় দুই বছর ধরে অভিনয় করছি না এবং মাঝে মাঝে বিজ্ঞাপনে কাজ করি। এখন ভালো কনটেন্টও খুব বেশি হচ্ছে না। কিন্তু আমি কখনো বলিনি, আর অভিনয় করব না।"
তাহলে তাকে পর্দায় দেখা যাচ্ছে না কেন? এ প্রশ্নের জবাবে হাসান মাসুদ বলেন, মূল কারণ নির্মাতাদের পক্ষ থেকে কাজের প্রস্তাব না পাওয়া।
তিনি বলেন, "অভিনয় বা বিজ্ঞাপনের কাজের বিষয়ে এখন আমার সঙ্গে কোনো নির্মাতা যোগাযোগ করছেন না। তাই অভিনয়ও করা হচ্ছে না।"
একসময় যেসব নির্মাতার সঙ্গে নিয়মিত কাজ করে দর্শকের প্রশংসা কুড়িয়েছিলেন, তাদের কাছ থেকেও এখন আর কাজের ডাক পাচ্ছেন না বলে জানান 'চিরকুমার সংঘ'-খ্যাত এই অভিনেতা।
তবে অভিনয়ের দরজা বন্ধ করে দেননি তিনি। ভালো গল্প ও মানসম্মত চরিত্র পেলে আবারও ক্যামেরার সামনে দাঁড়াতে প্রস্তুত বলে জানিয়েছেন।
হাসান মাসুদ বলেন, "অভিনয় নিয়ে আমার কোনো নির্দিষ্ট পরিকল্পনা নেই। কেউ যদি ডাকে, আর চরিত্রটি আমার করার মতো মনে হয়, তাহলে অবশ্যই কাজ করব।"
হজ থেকে ফিরে ইতোমধ্যে দুটি বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেছেন বলেও জানান তিনি।
ধর্মীয় অনুশীলন ও অভিনয়—দুটিকে তিনি পরস্পরবিরোধী মনে করেন না। তার ভাষায়, "ধর্ম পালন করেও অভিনয় করা যায়। শুটিং সেটেও নামাজ পড়া সম্ভব। আমি ২০০০ সাল থেকেই নিয়মিত নামাজ পড়ি। যেসব পরিচালকের সঙ্গে কাজ করেছি, তারা সবাই বিষয়টি জানতেন। নামাজের সময় হলে তারা বিরতি দিতেন, আমিও চেষ্টা করতাম ওই সময়ে যেন আমার কোনো দৃশ্যের শুটিং না থাকে।"
সেনাবাহিনীতে ক্যাডেট হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন হাসান মাসুদ। পরে সাংবাদিকতায় যুক্ত হন। ২০০৩ সালে মোস্তফা সরয়ার ফারুকীর চলচ্চিত্র 'ব্যাচেলর'-এর মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। এরপর নাটক ও চলচ্চিত্র—দুই মাধ্যমেই তিনি পরিচিত মুখ হয়ে ওঠেন।
তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে 'হাউসফুল', 'এফডিসি', 'গ্র্যাজুয়েট', 'রঙের দুনিয়া', 'বিহাইন্ড দ্য সিন' ও 'খুনসুটি'। অভিনয়ের পাশাপাশি সংগীতেও কাজ করেছেন তিনি। ২০০৬ সালে প্রকাশিত হয় তার একক গানের অ্যালবাম।
পাঠকের মতামত:
- র্যাম্প থেকে অভিনয়, এবার বিশ্বমঞ্চে বাংলাদেশের মাহি
- বল টেম্পারিংয়ে শুধু তিনজন নয়, জানত পুরো দল—আট বছর পর খাজার দাবি
- শেয়ারবাজারে পতনে সপ্তাহ শুরু
- লুজারের শীর্ষে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স
- গেইনারের শীর্ষে শাইন মতিন স্পিনিং
- ব্লক মার্কেটে ১১ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার
- ডেসকোর মুনাফা বেড়েছে ৩৪ শতাংশ
- ডরিন পাওয়ারের মুনাফা বেড়েছে ২৩ শতাংশ
- পদ্মা অয়েলের মুনাফা বেড়েছে ৮ শতাংশ
- পদ্মা অয়েলের ১৭০% লভ্যাংশ ঘোষনা
- এবারও গোল্ডেন সনের ‘নো’ ডিভিডেন্ড
- ট্রাস্ট ইসলামী লাইফের ৫% লভ্যাংশ ঘোষনা
- চার ধাপে ৮৪ কোটি টাকার বীমাদাবি পরিশোধ, নতুন করে পাচ্ছেন ৫৯৭২ গ্রাহক
- সিএসইতেও চলছে ভাগবাটোয়ারা
- বছরজুড়ে পতনে ভারতীয় শেয়ারবাজার
- ওয়েব কোটসের কিউআইওর অর্থ কোথায় গেল, খতিয়ে দেখবে বিএসইসি
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- বিনিয়োগকারীরা হারালো ৯২৩ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১১৫ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৪ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা
- সাপ্তাহিক লুজারের শীর্ষে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে মতিন স্পিনিং
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- লুজারের শীর্ষে ইস্টার্ণ লুব্রিকেন্ট
- গেইনারের শীর্ষে শাইন ওরিয়ন ইনফিউশন
- ১০% লভ্যাংশ দেবে লাভেলো আইসক্রিম
- ব্লক মার্কেটে ৩২ কোটি টাকার লেনদেন
- জব্দ বিও হিসাব চালু : বৃহস্পতিবারও শেয়ারবাজারে উত্থান
- লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার
- লোকসানেই ওয়েস্টার্ন মেরিন
- নাহি অ্যালুমিনিয়ামের মুনাফা বেড়েছে ১১১৪ শতাংশ
- হা-ওয়েল টেক্সটাইলের মুনাফা কমেছে ৪০ শতাংশ
- হা-ওয়েল টেক্সটাইলের মুনাফা কমেছে ৪০ শতাংশ
- ইস্টার্ন লুব্রিকেন্টসের মুনাফা কমেছে ৬৮ শতাংশ
- ইস্টার্ন লুব্রিকেন্টের ১১৫% লভ্যাংশ ঘোষনা
- এবারও গ্লোবাল হেভী কেমিক্যালের ‘নো’ ডিভিডেন্ড
- ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর এখন গোচারণ ভূমি
- কিউআইওর অর্থ ব্যবহারে বিএসইসির তদন্ত, কমিটি গঠন
- রজনীকান্তের নতুন ছবিতে শ্রীলীলা
- ইভেকোর ৮৯ শতাংশ শেয়ার কিনল টাটা
- অ্যাপল-টেসলার শেয়ার বেচে চীনা স্টকে বিনিয়োগ, জালিয়াতির অভিযোগ
- সর্বোচ্চ ইপিএসের মাইলফলকে পূবালী ব্যাংক
- সংবাদ প্রকাশের জেরে শেয়ার বিজের বিরুদ্ধে আইনি হয়রানি রবির
- ফ্রিজ বিও চালুর সিদ্ধান্তে বিএসইসিকে সাধুবাদ ডিবিএ’র
- ডারউইনের জয়ের পর জয়হীন বাংলাদেশ ব্যাটিং ব্যর্থতাকেই দায়ী করলেন সিমন্স
- ফারহানের জার্সি অন্য কাউকে নিতে দেবেন না শ্রীলঙ্কার কোচ
- লুজারের শীর্ষে জিএসপি ফাইন্যান্স
- গেইনারের শীর্ষে শাইন পুকুর সিরামিকস
- ব্লক মার্কেটে ২১ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে মতিন স্পিনিং
- জব্দ বিও হিসাব চালুর খবরে শেয়ারবাজারে উত্থান
- মতিন স্পিনিংয়ের মুনাফা বেড়েছে ১৩০ শতাংশ
- ফার্মা এইডের ৩৫% লভ্যাংশ ঘোষনা
- কারিনাকে নিয়ে বাইকে বিপাকে সাইফ!
- ‘মামাকে বিয়ে’, রাধিকার মন্তব্যে ক্ষুব্ধ বালকৃষ্ণের ভক্তরা
- মহেশখালীতে ৬৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনা
- বিদেশি বিনিয়োগে অগ্রাধিকার শেয়ারের নিয়ম সহজ
- ঋণাত্মক ইক্যুইটি যাচাইয়ে বিএসইসির তদন্ত
- লকারে গয়না উধাও, ব্যাংককে ৫০.৫ লাখ ক্ষতিপূরণের নির্দেশ
- দুই দিনে ২৪০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স
- লুজারের শীর্ষে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড
- গেইনারের শীর্ষে হা-ওয়েল টেক্সটাইল
- জব্দ বিও হিসাব চালুর সিদ্ধান্ত, লেনদেনে গতি ফেরার আশা
- ব্লক মার্কেটে ৩১ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল
- ওয়াইম্যাক্স ইলেকট্রোডসের ২% লভ্যাংশ ঘোষণা
- মেঘনা পেট্রোলিয়ামের ২১০% লভ্যাংশ ঘোষণা
- আরো তলানিতে শেয়ারবাজার
- প্রাইম ফাইন্যান্স ফার্স্ট ফান্ডের অস্বাভাবিক দর বৃদ্ধি
- আল-আরাফাহ ব্যাংকে খেলাপি বিনিয়োগের পাহাড়
- সাহসী দৃশ্যে আপত্তি নেই কৃতি স্যাননের
- চাঙ্গা ভারতীয় শেয়ারবাজার
- দু’বছর পর মান্নাত থেকে ভক্তদের দেখা দিলেন শাহরুখ
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














