ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল

২০২৬ আগস্ট ১৩ ০৮:১৬:২৬
বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল

বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. মোহাম্মদ আকতার হোসেনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। তার চুক্তির অবশিষ্ট মেয়াদ আগামী ১০ সেপ্টেম্বর থেকে বাতিলের সিদ্ধান্ত কার্যকর হবে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার এ বিষয়ে আদেশ জারি করা হয়েছে। এর আগে ২০২৫ সালের ১ জুলাই দুই বছরের চুক্তিতে প্রধান অর্থনীতিবিদ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি।

ড. আকতার হোসেন প্রায় তিন দশক অস্ট্রেলিয়ার নিউক্যাসেল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। ২০২০ সালে সহযোগী অধ্যাপক হিসেবে অবসর নেওয়ার পর ২০২৪ সালে ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)-এর অর্থনীতি বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন।

এর আগে ২০০৪ সালে তিনি বাংলাদেশ ব্যাংকে বিশ্বব্যাংকের আবাসিক অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময়ে কেন্দ্রীয় ব্যাংকে নীতিভিত্তিক অর্থনৈতিক গবেষণা কার্যক্রমের সূচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন