কারসাজিতে শুধু জরিমানা নয়, হবে ফৌজদারি মামলা
অর্থ-বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে গুরুতর বা উচ্চ প্রোফাইলের কারসাজি ও অনিয়মের ঘটনায় শুধু জরিমানা করে থেমে থাকবে না বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। প্রয়োজন হলে এসব ঘটনায় ফৌজদারি মামলা করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান মাসুদ খান। সূত্র আগামীর সময়।
মাসুদ খান বলেন, সাধারণ ঘটনায় প্রয়োজন অনুযায়ী জরিমানা করা হবে। তবে গুরুতর বা উচ্চ প্রোফাইলের ঘটনায় শুধু অর্থদণ্ড দিয়ে পার পাওয়ার সুযোগ রাখা হবে না। প্রয়োজন হলে ফৌজদারি মামলাও করা হবে।
বিএসইসি চেয়ারম্যান বলেন, দীর্ঘদিনের অনিয়ম, কারসাজি ও দুর্বল নজরদারির কারণে শেয়ারবাজারে আস্থার সংকট তৈরি হয়েছে। শুধু সূচক বাড়িয়ে বিনিয়োগকারীদের আস্থা ফেরানো সম্ভব নয়। বিনিয়োগকারীদের নিশ্চিত হতে হবে যে নিয়ম সবার জন্য সমান, তাঁদের অর্থ নিরাপদ এবং অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সুরক্ষিত ও নিয়মতান্ত্রিক পরিবেশ তৈরি হলেই প্রকৃত আস্থা ফিরবে।
জরিমানা আদায়ে জটিলতার বিষয়ে মাসুদ খান বলেন, অতীতে অনেক জরিমানা আদালতের স্থগিতাদেশের কারণে আদায় হয়নি। এ কারণে সিকিউরিটিজ আইন ও সংশ্লিষ্ট আইনি কাঠামো পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে সিকিউরিটিজ ট্রাইব্যুনালের কার্যকারিতাও গুরুত্বপূর্ণ।
ব্রোকারেজ হাউজে গ্রাহকের অর্থ বা সম্পদ নিয়ে অনিয়মের বিষয়ে তিনি বলেন, গ্রাহকের শত শত কোটি টাকা বা সম্পদ নিয়ে অনিয়ম কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঝুঁকিপূর্ণ ব্রোকার চিহ্নিত করে নিয়মিত নজরদারির কাঠামো তৈরি করতে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) বলা হয়েছে। ঘটনা ঘটার পর তদন্তের চেয়ে আগে থেকেই ঝুঁকি শনাক্ত করে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়াই লক্ষ্য।
বাজারে ভালো ও বড় কোম্পানি আনতে ডাইরেক্ট লিস্টিংকে গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে মাসুদ খান বলেন, ভালো ও বড় কোম্পানি ছাড়া শেয়ারবাজারের গভীরতা তৈরি সম্ভব নয়। গত বছরের আইপিও বিধিমালায় কিছু সমস্যা ছিল। তাই বিকল্প পথ হিসেবে ডাইরেক্ট লিস্টিংকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি নিজেও প্রায় দুই সপ্তাহ কাজ করে এ-সংক্রান্ত বিধিমালার খসড়া তৈরি করেছেন। অনুমোদনের পর সম্ভাবনাময় কোম্পানিগুলোকে সরাসরি তালিকাভুক্তির জন্য আহ্বান জানানো হবে।
বন্ড মার্কেট শক্তিশালী করার বিষয়ে বিএসইসি চেয়ারম্যান বলেন, মূল্য নির্ধারণ ও তালিকাভুক্তির খরচ বন্ড মার্কেটের বিকাশে বড় সমস্যা। ডিএসইর সঙ্গে আলোচনা করে মূল বোর্ডে বন্ড তালিকাভুক্তির কনসেন্ট ফি ও সংশ্লিষ্ট খরচ কমানোর বিষয়ে সম্মতি পাওয়া গেছে। শিগগির কয়েকটি বড় বন্ড মূল বোর্ডে লেনদেন শুরু করবে বলে আশা করছেন তিনি।
কারসাজি শনাক্তে প্রযুক্তির ব্যবহার প্রসঙ্গে মাসুদ খান বলেন, আধুনিক বাজারে শুধু মানুষের ওপর নির্ভর করে নজরদারি যথেষ্ট নয়। অস্বাভাবিক মূল্য পরিবর্তন এবং একই ধরনের অ্যাকাউন্টের লেনদেন বেড়ে যাওয়ার মতো বিষয় দ্রুত শনাক্ত করতে প্রযুক্তির প্রয়োজন। প্রথমে ডিএসইর স্বয়ংক্রিয় সার্ভিল্যান্স ব্যবস্থা আপগ্রেড করা হবে। এরপর এতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যুক্ত করার পরিকল্পনা রয়েছে। পূর্ণাঙ্গ ব্যবস্থা চালু করতে প্রায় এক বছর সময় লাগতে পারে।
শেয়ারবাজারে নিজের জবাবদিহির বিষয়ে মাসুদ খান বলেন, তাঁর বিরুদ্ধে কোনো আপসের উদাহরণ পাওয়া গেলে সাংবাদিকদের তাঁকে প্রশ্ন করার পূর্ণ অধিকার রয়েছে। দীর্ঘ করপোরেট জীবনে অর্থ, ক্ষমতা বা অন্য সুবিধা নেওয়ার সুযোগ থাকলেও তিনি অনিয়মের সঙ্গে আপস করেননি। তিনি যতদিন বিএসইসিতে থাকবেন, তাঁর কারণে যেন কোনো অনিয়ম বা আপসের অভিযোগ না আসে—এটাই তাঁর প্রত্যাশা।
ভবিষ্যৎ শেয়ারবাজারের লক্ষ্য সম্পর্কে মাসুদ খান বলেন, তিনি এমন একটি শেয়ারবাজার রেখে যেতে চান, যেখানে বিনিয়োগকারীর অর্থ নিরাপদ, বাজার স্বচ্ছ, শৃঙ্খলাপূর্ণ ও নিয়মভিত্তিক হবে। বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা, ভালো কোম্পানি বাজারে আনার পরিবেশ তৈরি, এআইভিত্তিক নজরদারি, ব্রোকারদের জবাবদিহি এবং কারসাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি শক্তিশালী বন্ড ও কমোডিটি মার্কেট গড়ে তুলতে চান তিনি।
পাঠকের মতামত:
- লুজারের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- পতনে সপ্তাহ পার
- গেইনারের শীর্ষে ডমিনেজ
- ব্লক মার্কেটে ৬০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- শেয়ারবাজারে আর কাগজ নয়, রিটেইল নির্ভরতাও নয়
- প্যারামাউন্ট টেক্সটাইলের সম্পদের বাজারমূল্য যাচাই হবে
- এমটিবির ছয় মাসে ইপিএস কমেছে, নগদ প্রবাহ বেড়েছে
- সিভিও পেট্রোকেমিক্যালের উৎপাদন শুরু
- ধানমন্ডিতে ৫৭ কোটি টাকায় বাণিজ্যিক জায়গা কিনবে ইবনে সিনা
- ইবনে সিনার লভ্যাংশ ঘোষনা
- দাম বাড়িয়েও বিপিসিকে ৪৫০০ কোটি টাকার সুদমুক্ত ঋণ
- ডিজিটাল ব্যাংকের যাত্রায় বড় শঙ্কা সাইবার নিরাপত্তা
- ২,৩৬৭ কোটি লোপাটের অভিযোগ, গ্রাহকদের পাওনা ৩,৩১০ কোটি
- পরামর্শ নিতেই ৬৮ কোটি টাকা
- জাল অভিজ্ঞতায় ৩ লাখ টাকার চাকরি, গ্রেপ্তার
- নিরীক্ষকের আপত্তির মধ্যেই ফিনিক্স ফান্ডের ২৫৭% দর বৃদ্ধি
- ছেলেদের মূল্যবোধের শিক্ষায় বড় করার আহ্বান দীয়া মির্জার
- ২২ বছরের সফর শেষ, বন্ধ হচ্ছে ‘কফি উইথ করণ’
- বেটিং বন্ধের সিদ্ধান্তে বড় আর্থিক চাপে ব্রাজিলের ক্লাব ফুটবল
- জিম্বাবুয়ে সরে দাঁড়ানোয় পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজ বাতিল
- কক্সবাজারে ন্যাশনাল লাইফের ম্যানেজারস কনফারেন্স
- লুজারের শীর্ষে ফ্যামিলি টেক্স
- গেইনারের শীর্ষে সমতা লেদার
- ব্লক মার্কেটে ৪৮ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে প্যারামাউন্ট টেক্সটাইল
- শেয়ারবাজারে ৪ কার্যদিবস পর উত্থান
- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং ‘এএএ’
- সিটি ব্যাংকের ইজিএম বাতিল
- শাহজালাল ব্যাংকের পরিচালক ১০ লাখ শেয়ার বেচবে
- প্রথমবারের মতো তিন মাসের মুদ্রানীতি ঘোষণা আজ
- উপহার নিয়ে বিপদে পড়লাম: তিশা
- দীর্ঘ পাঁচ বছর পর একসঙ্গে মোশাররফ ও ফারুক
- শেয়ারবাজারের ধসের পর রুপি নামল সর্বনিম্নে
- শেয়ারবাজারে তালিকাভুক্তি এড়াতে টাটা ট্রাস্টসের নতুন চাল
- পাঁচ ব্যাংকের ৩৫০০ কোটা টাকার বন্ড অনুমোদন
- বেক্সিমকোর নতুন পর্ষদ গঠনে বিএসইসির অনাপত্তি
- মশিহর সিকিউরিটিজের ১২২ বিনিয়োগকারী পেলেন ৩.২১ কোটি টাকা
- শেয়ারবাজারে টানা ৪ কার্যদিবস পতন
- আগামীকাল লেনদেনে ফিরবে পূবালী ব্যাংক
- লুজারের শীর্ষে হামিদ ফেব্রিক্স
- গেইনারের শীর্ষে সায়হাম কটন
- ব্লক মার্কেটে ৫৮ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- পূবালী ব্যাংকের লেনদেন বন্ধ
- ৬০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই, নতুন যৌথ কোম্পানি গঠন
- বঙ্গজের লভ্যাংশ ঘোষনা
- লভ্যাংশ দেবে না তাল্লু স্পিনিং
- ৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে এনআরবি ব্যাংক
- সালমানের অসম্পূর্ণ কাজ বিনামূল্যে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন আমিন খান
- চল্লিশেই শরীর ও ইচ্ছা সবচেয়ে জীবন্ত
- আবারও চালু হচ্ছে মাসিক ভ্যাট রিটার্ন, নীতিগত অনুমোদন মন্ত্রিসভায়
- প্রকল্প ব্যয় বাড়ছে ২,২২৩ কোটি টাকা: লাগবে সাড়ে ১০ বছর
- একদিনে বিনিয়োগকারীদের ক্ষতি ৫ লাখ কোটি টাকা
- এশিয়ান গেমসে ফাইনালেই চোখ লিটনের
- আক্রমণ আছে, সুযোগও আছে—গোল নেই বাংলাদেশের
- আগামীকাল পূবালী ব্যাংকের লেনদেন বন্ধ
- লুজারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- গেইনারের শীর্ষে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স
- ব্রোকারেজের অনিয়মে ক্ষতি : ১৭ হাজার বিনিয়োগকারীর পাশে ডিএসই
- শেয়ারবাজারে টানা ৩ কার্যদিবস পতন
- ব্লক মার্কেটে ৪১ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে এপেক্স স্পিনিং
- ফনিক্স ফাইন্যান্স ফান্ডের উদ্যোক্তার ইউনিট বিক্রির ঘোষনা
- বিদেশি ঋণ পরিশোধ ৮ হাজার ৬২৬ কোটি টাকা
- সোনার গহনার দাম কমেছে
- গোবিন্দকে খুন করতে চান সুনীতা
- সন্তানকে রেখে কাজে যাওয়ার দিন টানা তিন ঘণ্টা কেঁদেছিলেন পরিণীতি
- বিএসআরএমে একটিতে মার্জিন, অন্যটিতে ঋণের চাপ
- কারসাজিতে জড়িত এটিসি শরিয়াহ ফান্ডের কার্যক্রম তদন্তে বিএসইসি
- এনভয় টেক্সটাইলের লভ্যাংশ ঘোষনা
- সিটির বড় শাস্তি হলে বদলে যেতে পারে হলান্ডের ভবিষ্যৎ
- ‘প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ, খেলেই জিততে হবে’
- লুজারের শীর্ষে শ্যামপুর সুগার মিলস
- গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














