ঢাকা, বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩

শাহরুখের ‘মান্নাত’-এ দুই সাপ, একটি উদ্ধার

২০২৬ আগস্ট ১৯ ০৮:২৮:১৪
শাহরুখের ‘মান্নাত’-এ দুই সাপ, একটি উদ্ধার

বিনোদন প্রতিবেদক : বলিউড তারকা শাহরুখ খানের মুম্বাইয়ের বান্দ্রার বাড়ি ‘মান্নাত’-এ ঢুকে পড়েছিল দুটি সাপ। সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে বন দফতরের কর্মকর্তারা ও সাপ উদ্ধারকারী দল সেখানে গিয়ে একটি সাপ উদ্ধার করতে সক্ষম হলেও অন্যটি পালিয়ে যায়।

রাত ৮টার দিকে মন্নতের চত্বরে সাপ দুটির দেখা মেলে। পরে দ্রুত বন দফতরে খবর দেওয়া হয়। উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে বাড়ির উঠোনের সিঁড়ির নিচে একটি সাপ লুকিয়ে থাকতে দেখে।

উদ্ধারের পর জানা যায়, সাপটি ইন্ডিয়ান র‌্যাট স্নেক বা দেশি দাঁড়াশ। এটি বিষধর নয়। উদ্ধারকারীদের উপস্থিতি টের পেয়ে সাপটি কুণ্ডলী পাকিয়ে থাকলেও শেষ পর্যন্ত সেটিকে নিরাপদে ধরে ফেলা হয়। পরে বন দফতরের নিয়ম মেনে সাপটিকে প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়া হয়েছে।

তবে দ্বিতীয় সাপটির সন্ধান পাওয়া যায়নি। মান্নাতের চত্বরে মানুষের চলাচল বেড়ে যাওয়ায় সেটি ভয় পেয়ে পালিয়ে যায় বলে জানা গেছে। উদ্ধারকারী দল দীর্ঘ সময় চেষ্টা করেও সাপটির খোঁজ পায়নি।

এর আগে চলতি বছরের শুরুতে বলিউড অভিনেতা সালমান খানের বান্দ্রার ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট’-এও একটি সাপ ঢুকে পড়েছিল। পরে সাপ উদ্ধারকারী ও বন দফতরের কর্মকর্তারা সেটি উদ্ধার করেন।

এদিকে শাহরুখ খান বর্তমানে তাঁর নতুন সিনেমা ‘কিং’ নিয়ে ব্যস্ত। সিনেমাটিতে তাঁর মেয়ে সুহানা খানও অভিনয় করছেন। বড়পর্দায় সুহানার এটি প্রথম সিনেমা। চলতি বছরই সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন