অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়লেন হাসান, এক ইনিংসে ৬ উইকেট
ক্রীড়া প্রতিবেদক : অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি বোলার এক ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নেওয়ার ইতিহাস গড়েছেন পেসার হাসান মাহমুদ। ডারউইনের মারারা স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে প্রথম ইনিংসে ৫৫ রানে ৬ উইকেট শিকার করে নতুন এই মাইলফলক স্পর্শ করেন তিনি। একই সঙ্গে এটি তাঁর টেস্ট ক্যারিয়ারের সেরা বোলিং।
অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগে হাসান বলেছিলেন, এই সফরে অন্তত দুটি পাঁচ উইকেট শিকারের স্বপ্ন দেখছেন। সেই স্বপ্নের প্রথম ধাপই পূরণ হলো প্রথম ইনিংসে। তাঁর দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে মাত্র ১৯৮ রানে অলআউট করতে সক্ষম হয়।
তিন সংস্করণ মিলিয়েই এত দিন অস্ট্রেলিয়ার মাটিতে কোনো বাংলাদেশি বোলার পাঁচ উইকেট নিতে পারেননি। টেস্টে মাশরাফি বিন মুর্তজার ৩ উইকেট, ওয়ানডেতে রুবেল হোসেন এবং টি-টোয়েন্টিতে তাসকিন আহমেদের ৪ উইকেট ছিল সর্বোচ্চ সাফল্য। সেই সব রেকর্ড ছাড়িয়ে গেলেন হাসান।
প্রথম সেশনে উইকেটের দেখা না পেলেও ধারাবাহিক লাইন-লেংথে বল করে জেক ওয়েদারাল্ডকে ফিরিয়ে নিজের সাফল্যের সূচনা করেন তিনি। এরপর অতিরিক্ত বাউন্স ও মুভমেন্টে ট্রাভিস হেডকে বোল্ড করেন। দ্বিতীয় স্পেলে ফিরে প্যাট কামিন্স ও মিচেল স্টার্ককে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন।
চা-বিরতির পর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আবারও আক্রমণে আনেন হাসানকে। বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। তাঁর বাউন্সারে পুল করতে গিয়ে স্টিভ স্মিথ ক্যাচ দিলে পূর্ণ হয় পাঁচ উইকেট। পরে নাথান লায়নকেও ফিরিয়ে ইনিংস শেষ করেন ৬ উইকেট নিয়ে।
টেস্ট ক্যারিয়ারে এটি হাসান মাহমুদের তৃতীয় পাঁচ উইকেট শিকার। উল্লেখযোগ্য বিষয় হলো, তিনবারই তিনি প্রতিপক্ষের মাঠে এই কৃতিত্ব অর্জন করেছেন। এর আগে ২০২৪ সালে ভারতের চেন্নাই এবং পাকিস্তানের রাওয়ালপিন্ডি টেস্টেও পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি। ফলে বাংলাদেশের পেসারদের মধ্যে বিদেশের মাটিতে সবচেয়ে বেশি তিনবার পাঁচ উইকেট নেওয়ার রেকর্ডও এখন তাঁর দখলে।
ইনিংস বিরতিতে ধারাভাষ্যকার ও অস্ট্রেলিয়ার কিংবদন্তি উইকেটকিপার-ব্যাটার অ্যাডাম গিলক্রিস্টকে হাসান বলেন, “অস্ট্রেলিয়ায় খেলার জন্য মুখিয়ে ছিলাম, কারণ তারা বিশ্বের অন্যতম সেরা দল। আমি শুধু পরিকল্পনা অনুযায়ী লাইন-লেংথ ধরে বল করেছি এবং অধিনায়কের নির্দেশনা অনুসরণ করার চেষ্টা করেছি।”
নিজের কৃতিত্বের পুরোটা একা নিতে চাননি হাসান। তাঁর মতে, অন্য প্রান্ত থেকে সতীর্থ বোলারদের ধারাবাহিক চাপই তাঁকে উইকেট পেতে সবচেয়ে বেশি সহায়তা করেছে।
পাঠকের মতামত:
- দুই অধিনায়কের সেঞ্চুরিতে পিন্ডিতে ঘুরে দাঁড়াল শ্রীলঙ্কা
- এত বিতর্কের পর আইপিএলে ফিরতে পারবেন মোস্তাফিজ?
- ওয়ালটনের ৩ মাসে ১৬৭৯ কোটি টাকার পণ্য বিক্রি
- লুজারের শীর্ষে মেঘনা সিমেন্ট
- লেনদেন ছাড়াল সাড়ে সাতশ কোটি
- গেইনারের শীর্ষে আমান কটন ফাইবার্স
- ব্লক মার্কেটে ৫৩ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- স্কয়ার ফার্মাসিউটিক্যালসের মুনাফা বেড়েছে ৫ শতাংশ
- খান ব্রাদার্সের আড়াই পয়সা লভ্যাংশ ঘোষণা
- ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের ২ পয়সা লভ্যাংশ ঘোষণা
- এটলাস বাংলাদেশের ‘নো’ ডিভিডেন্ড
- মুনাফায় ফিরেছে সমতা লেদার
- ইস্টার্ন কেবলসের ‘নো’ ডিভিডেন্ড
- ডমিনেজের শেয়ারপ্রতি ৫ পয়সা লভ্যাংশ ঘোষণা
- শেষ হলো ‘ব্যাচেলর পয়েন্ট’, আবেগী পলাশ
- স্টাফদের বেতনের ৪০ শতাংশও আসে না মূল ব্যবসায়
- প্রেম বিতর্কে এনভিডিয়ার বাজারমূল্য কমল ২৩ লাখ কোটি টাকা
- বিচ্ছেদ হলে স্ত্রীকে দিতে হতে পারে ৭ লাখ ৫১ হাজার কোটি টাকা!
- নেগেটিভ ইক্যুইটি সমন্বয়ে ২০৩০ সাল পর্যন্ত সময় বৃদ্ধি
- আইপিও পর্যালোচনায় আসছে সিঙ্গেল উইন্ডো পদ্ধতি
- এটিবির বন্ড মূল বোর্ডে স্থানান্তরের নির্দেশ বিএসইসির
- মিমের সেঞ্চুরিতে রক্ষা রংপুরের, নাসুমের ১০ উইকেট
- ৩৪ বছর পর টেস্টে বিরল রেকর্ড গড়ল পাকিস্তান
- ঘুরে দাঁড়াল শেয়ারবাজার
- লুজারের শীর্ষে সোনালী লাইফ ইন্স্যুরেন্স
- গেইনারের শীর্ষে জেনেক্স ইনফোসিস
- ব্লক মার্কেটে ৪৩ কোটি টাকার লেনদেন
- টানা তৃতীয় কার্যদিবস লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার
- স্কয়ার ফার্মার পরিচালক কিনবে ৩৮ কোটি টাকার শেয়ার
- বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের ৪% লোকসান বেড়েছে
- বিবিএস কেবলসের ৫০% লোকসান বেড়েছে
- রেনউইক যজ্ঞেশ্বরের ৭% লোকসান কমেছে
- ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের ২০০% লোকসান বেড়েছে
- মনোস্পুল বাংলাদেশের ১০% লভ্যাংশ ঘোষণা
- মাগুরা মাল্টিপ্লেক্সের ২৫% লভ্যাংশ ঘোষণা
- হিসাবের খাতা থেকে আস্থার ভিত্তি: আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবসের ভাবনা
- ওরিয়ন ফার্মার ‘নো’ ডিভিডেন্ড
- ওরিয়ন ইনফিউশনের লভ্যাংশ ঘোষণা
- লুজারের শীর্ষে বিডি থাই অ্যালুমিনিয়াম
- গেইনারের শীর্ষে মতিন স্পিনিং
- ব্লক মার্কেটে ২৫ কোটি টাকার লেনদেন
- সোমবারও শেয়ারবাজারে পতন
- আজও লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার
- সোনালি আঁশের মুনাফা বেড়েছে ১৯ শতাংশ
- আইটি কনসালটেন্টসের মুনাফা কমেছে ৪০ শতাংশ
- পাওয়ার গ্রীডের মুনাফা কমেছে ৬৭ শতাংশ
- রেনাটার মুনাফা বেড়েছে ৩৭ শতাংশ
- ইবনে সিনার মুনাফা বেড়েছে ৮ শতাংশ
- বিএসসির মুনাফা বেড়েছে ১৪ শতাংশ
- এনার্জিপ্যাক পাওয়ারের ১% লভ্যাংশ ঘোষণা
- যমুনা অয়েলের ১২০% লভ্যাংশ ঘোষণা
- প্যারামাউন্ট টেক্সটাইলের ১৫% লভ্যাংশ ঘোষণা
- বিএসসির লভ্যাংশ ঘোষণা
- এনভয় টেক্সটাইলের মুনাফা বেড়েছে ৪০ শতাংশ
- পাওয়ার গ্রীডের লভ্যাংশ ঘোষণা
- ৪৫ হাজার কোটি টাকায় উপজেলা হাসপাতাল আধুনিকায়নের উদ্যোগ
- অক্টোবরে নিত্যপণ্যের দাম বেড়েছে ৪.৩৯ শতাংশ
- দীপাবলির বিশেষ লেনদেনে হতাশ বিনিয়োগকারীরা
- শেয়ারবাজারে ধুঁকছে বস্ত্র খাত
- র্যাম্প থেকে অভিনয়, এবার বিশ্বমঞ্চে বাংলাদেশের মাহি
- বল টেম্পারিংয়ে শুধু তিনজন নয়, জানত পুরো দল—আট বছর পর খাজার দাবি
- শেয়ারবাজারে পতনে সপ্তাহ শুরু
- লুজারের শীর্ষে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স
- গেইনারের শীর্ষে শাইন মতিন স্পিনিং
- ব্লক মার্কেটে ১১ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার
- ডেসকোর মুনাফা বেড়েছে ৩৪ শতাংশ
- ডরিন পাওয়ারের মুনাফা বেড়েছে ২৩ শতাংশ
- পদ্মা অয়েলের মুনাফা বেড়েছে ৮ শতাংশ
- পদ্মা অয়েলের ১৭০% লভ্যাংশ ঘোষনা
- এবারও গোল্ডেন সনের ‘নো’ ডিভিডেন্ড
- ট্রাস্ট ইসলামী লাইফের ৫% লভ্যাংশ ঘোষনা
- চার ধাপে ৮৪ কোটি টাকার বীমাদাবি পরিশোধ, নতুন করে পাচ্ছেন ৫৯৭২ গ্রাহক
- সিএসইতেও চলছে ভাগবাটোয়ারা
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ
খেলাধূলা এর সর্বশেষ খবর
- দুই অধিনায়কের সেঞ্চুরিতে পিন্ডিতে ঘুরে দাঁড়াল শ্রীলঙ্কা
- এত বিতর্কের পর আইপিএলে ফিরতে পারবেন মোস্তাফিজ?














