ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

প্রেমের গুঞ্জনে লিসা, থাই অভিনেতা ব্লু পংতিওয়াতকে ঘিরে নতুন আলোচনা

২০২৬ আগস্ট ১৩ ১৮:০০:৫৮
প্রেমের গুঞ্জনে লিসা, থাই অভিনেতা ব্লু পংতিওয়াতকে ঘিরে নতুন আলোচনা

বিনোদন ডেস্ক : ব্ল্যাকপিংকের সদস্য লিসার ব্যক্তিগত জীবন নিয়ে আবারও জোর আলোচনা শুরু হয়েছে। ফরাসি ব্যবসায়ী ফ্রেদেরিক আর্নল্টের সঙ্গে সম্পর্কের গুঞ্জন স্তিমিত হওয়ার পর এবার থাই অভিনেতা ব্লু পংতিওয়াতের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হচ্ছে, থাইল্যান্ড ছাড়াও হংকং ও জাপানে একাধিকবার লিসা ও পংতিওয়াতকে একসঙ্গে দেখা গেছে। এমনকি কেউ কেউ বলছেন, পংতিওয়াত লিসার পরিবারের সদস্যদের সঙ্গেও সময় কাটিয়েছেন। এসব কারণেই তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

তবে ভক্তদের একটি বড় অংশ এসব দাবিকে সতর্কতার সঙ্গে দেখার আহ্বান জানিয়েছেন। তাঁদের মতে, লিসা ও পংতিওয়াত দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু। শুধু একসঙ্গে দেখা যাওয়াকে প্রেমের প্রমাণ হিসেবে ধরা ঠিক হবে না।

গত এপ্রিল লিসার জন্মদিনে পংতিওয়াত সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের একসঙ্গে তোলা কয়েকটি ছবি প্রকাশ করে লিখেছিলেন, “Cheers to you, Rockstar!” তখনও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল। নতুন গুঞ্জনের পর সেই ছবিগুলো আবারও আলোচনায় এসেছে।

২০০০ সালে জন্ম নেওয়া ব্লু পংতিওয়াত লিসার চেয়ে তিন বছরের ছোট। অভিনয়ের পাশাপাশি তিনি গায়ক ও মডেল হিসেবেও পরিচিত। নেটফ্লিক্সের সিরিজ ‘Ready, Set, Love’–এ অভিনয়ের মাধ্যমে আন্তর্জাতিক দর্শকদের নজরে আসেন তিনি। দক্ষিণ কোরিয়ায় অনেকেই তাঁকে ‘থাইল্যান্ডের চা উন-উ’ বলেও ডাকেন।

এর আগে এলভিএমএইচের চেয়ারম্যান বার্নার্ড আর্নল্টের ছেলে ফ্রেদেরিক আর্নল্টের সঙ্গে লিসার সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে গুঞ্জন ছিল। ২০২৩ সাল থেকে বিভিন্ন সময়ে তাঁদের একসঙ্গে দেখা গেলেও কেউই সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে স্বীকার করেননি। সম্প্রতি তাঁদের বিচ্ছেদের খবরও ছড়িয়েছে, তবে এ নিয়েও লিসা বা ফ্রেদেরিকের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি।

এ অবস্থায় ব্লু পংতিওয়াতকে ঘিরে নতুন গুঞ্জন আরও জোরালো হলেও, এখন পর্যন্ত লিসা বা পংতিওয়াত—কেউই এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন