ঢাকা, শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩

গোবিন্দের ‘প্রেমিকা’কে সুনীতার কটাক্ষ

২০২৬ আগস্ট ১৫ ১০:০১:৫১
গোবিন্দের ‘প্রেমিকা’কে সুনীতার কটাক্ষ

বিনোদন ডেস্ক : মুম্বাই বিমানবন্দরে গোবিন্দের সঙ্গে এক তরুণীকে দেখা যাওয়ার পর থেকেই শুরু হয়েছে নানা জল্পনা। তরুণীর নাম কোমল রানি স্বর্ণকার বলে জানা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে তাঁকে গোবিন্দের ‘আলোচিত প্রেমিকা’ বলেও দাবি করছেন অনেকে। এবার সেই জল্পনা নিয়ে মুখ খুললেন গোবিন্দের স্ত্রী সুনীতা আহুজা।

এক সাক্ষাৎকারে গোবিন্দ ও কোমলের একসঙ্গে ছড়িয়ে পড়া ছবি নিয়ে সুনীতাকে প্রশ্ন করা হয়। তাঁরা কি কোনো নতুন সিনেমার প্রচারে একসঙ্গে ঘুরছেন—এমন প্রশ্নের জবাবে বেশ কটাক্ষের সুরেই কথা বলেন তিনি।

সুনীতা বলেন, “আগে তো ছবিটা তৈরি হতে হবে! ছবি তৈরি হওয়ার পরেই তো প্রচার হয়। কিন্তু প্রচার ছাড়াই যদি সব হয়ে যায়, তাহলে আর কী বলব?”

গোবিন্দের সঙ্গে কোমলের সম্পর্ক নিয়ে সরাসরি মন্তব্য না করলেও তাঁর বক্তব্যে ছিল স্পষ্ট ইঙ্গিত। স্বামীকে নিয়ে বলতে গিয়ে সুনীতা বলেন, “ওর মাথা খারাপ হয়ে গিয়েছে।”

কোমলের পোশাক নিয়েও মন্তব্য করেন সুনীতা। তাঁর ভাষায়, মেয়ের বয়সী এক তরুণীর সঙ্গে ঘোরাফেরা করতে গোবিন্দের লজ্জা হওয়া উচিত। পাশাপাশি মানসম্মান ও রুচির বিষয়টিও উল্লেখ করেন তিনি।

কোমলকে উদ্দেশ করে সুনীতা আরও বলেন, “তোমার ‘সুগার ড্যাডি’ এত ধনী, অন্তত ভালো পোশাক পরো। আমাদের দেখো, আমরা কীভাবে সাজগোজ করে চলি।”

গোবিন্দের সঙ্গে বিমানবন্দরে দেখা যাওয়ার আগে কোমল খুব একটা পরিচিত মুখ ছিলেন না। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর অনুসারীর সংখ্যা প্রায় ১৫ হাজার। জানা গেছে, তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা। গোবিন্দের আসন্ন ‘রূপা’ ও ‘দুনিয়াদারি’ সিনেমায় তাঁকে দেখা যেতে পারে বলেও খবর রয়েছে।

এদিকে গোবিন্দ ও সুনীতার বিয়ে হয় ১৯৮৭ সালে। তাঁদের দুই সন্তান রয়েছে। এর আগেও স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্কের গুঞ্জন নিয়ে প্রকাশ্যে কথা বলতে দেখা গেছে সুনীতাকে।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন