ঢাকা, বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তায় ভারত

২০২৬ আগস্ট ১২ ১৭:৪৮:০১
বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তায় ভারত

খেলাধুলা ডেস্ক : ২০২৪ সালে ভারতে গিয়ে সিরিজ খেলেছিল বাংলাদেশ বিসিসিআই

ভারতের বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তা আরও বাড়ল। সেপ্টেম্বরে বাংলাদেশে ভারতের ৬ ম্যাচের সাদা বলের সিরিজ (৩ ওয়ানডে ও ৩ টি-টুয়েন্টি) আয়োজনের কথা ছিল।

বিসিবি ১ থেকে ১৩ সেপ্টেম্বরের মধ্যে সিরিজটি আয়োজনের সময়ও নির্ধারণ করে রেখেছিল। কিন্তু কাছাকাছি সময়ে ভারতের বিপক্ষে আফগানিস্তান ৩ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে, যেটি নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।

আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) জানিয়েছে, ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে হবে ভারত-আফগানিস্তান টি-টুয়েন্টি সিরিজ।

অর্থাৎ বাংলাদেশের প্রস্তাবিত সিরিজের শেষ দিনেই দিল্লিতে আফগানিস্তানের বিপক্ষে ভারতের মাঠে নামার কথা। একই দিনে খেলা থাকলেই যে সিরিজ বাতিল হয়ে গেছে, সেটি এখনই বলার সুযোগ নেই। বাংলাদেশ সফরের সূচি পরিবর্তিত হতে পারে, ভারত দুই সিরিজের জন্য দুটি ভিন্ন দলও তো দিতে পারে!

ভারতীয় ক্রিকেট বোর্ডও (বিসিসিআই) আফগানিস্তানের বিপক্ষে খেলার বিষয়টি নিশ্চিত করেছে। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া বলেছেন, আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে এই সিরিজ আয়োজন করতে সহযোগিতা করছে বিসিসিআই।

এক বিবৃতিতে সাইকিয়া বলেছেন, ভারত ও আফগানিস্তানের ক্রিকেটীয় লড়াই গত কয়েক বছরে বেশ কিছু রোমাঞ্চকর ম্যাচ উপহার দিয়েছে। দুই দলের মানসম্পন্ন ক্রিকেটারদের পাশাপাশি ভারতে আফগান ক্রিকেটারদের জনপ্রিয়তার কথাও উল্লেখ করেন তিনি। তাঁর মতে, এটি দুই দেশের মধ্যে তৈরি হওয়া শক্তিশালী ক্রিকেটীয় সম্পর্কের প্রতিফলন।

আফগানিস্তানের জন্য সিরিজটি ঐতিহাসিক। প্রথমবারের মতো ভারতের মাটিতে ভারতকে আতিথেয়তা দেবে আফগানিস্তান। মানে ভারতে খেলা হলেও এটি আফগানিস্তানের হোম সিরিজ।

আফগানিস্তানের জন্য ভারত অবশ্য নতুন কোনো জায়গা নয়। গত জুনেও ভারতের মাটিতে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে আফগানরা। চণ্ডীগড়ের নিউ চণ্ডীগড় স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই টেস্টে আফগানিস্তানকে ইনিংস ব্যবধানে হারায় ভারত। মাত্র তিন দিনেই ম্যাচ শেষ হয়।

এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও আফগানিস্তানকে ৩-০ ব্যবধানে হারায় ভারত। দুই দলের মধ্যে সেটিই ছিল প্রথম দ্বিপক্ষীয় ৫০ ওভারের সিরিজ।

পাঠকের মতামত:

খেলাধূলা এর সর্বশেষ খবর

খেলাধূলা - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন