ঢাকা, শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩

বিনিয়োগকারীরা হারালো ২৯৯ কোটি টাকা

২০২৬ আগস্ট ১৫ ১০:০০:৩৮
বিনিয়োগকারীরা হারালো ২৯৯ কোটি টাকা

অর্থ বাণিজ্য প্রতিবেদক : গত সপ্তাহে (০৯-১৩ আগস্ট) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের উত্থান হয়েছে। তবে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বা বিনিয়োগ কমেছে ২৯৯ কোটি টাকা। যে সপ্তাহটিতে লেনদেন বেড়েছে ৬ শতাংশ।

জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৭ হাজার ৯১৪ কোটি টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৭ হাজার ৬১৫ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীদের পোর্টফোলিও কমেছে ২৯৯ কোটি টাকা বা ০.০৪ শতাংশ।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪ হাজার ৯৮৭ কোটি ৮২ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪ হাজার ৭২৭ কোটি ৩৮ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ২৬০ কোটি ৪৪ লাখ টাকার বা ৬ শতাংশ।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৩ পয়েন্ট বা ০.৩৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৮৮৪ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বা ০.৩০ শতাংশ কমে দাঁড়িয়েছে ১১৭৭পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৭ টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৬২ টির বা ৪১.৮৬ শতাংশের, কমেছে ২০৮ টির বা ৫৩.৭৪ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ১৭ টির বা ৪.৩৯ শতাংশের।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২০২ কোটি ২ লাখ টাকার। সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭৮ পয়েন্ট বা ০.৪৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫৮০৩ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩২৯ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪৫ টির দর বেড়েছে, ১৬২ টির দর কমেছে এবং ২২ টির দর অপরিবর্তিত রয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন