জেনেক্সের শেয়ার বিক্রিতে আদনানের ওপর নিষেধাজ্ঞা
অর্থ-বাণিজ্য প্রতিবেদক : এনআরবিসি ব্যাংকের সাবেক নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আদনান ইমামের দুটি বিও হিসাবে ডেবিট লেনদেন স্থগিত করেছে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)। ফলে ওই দুই হিসাবে থাকা জেনেক্স ইনফোসিসের শেয়ার বিক্রি বা অন্যত্র হস্তান্তর করতে পারবেন না তিনি।
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) অনুসন্ধান প্রতিবেদন ও সুপারিশের পর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিএফআইইউ গত ২১ জুলাই বিএসইসিকে পাঠানো চিঠিতে আদনান ইমামের নিয়ন্ত্রণাধীন জেনেক্স ইনফোসিসের শেয়ার বিক্রি ও হস্তান্তরে নিষেধাজ্ঞার ব্যবস্থা নিতে অনুরোধ করে। এর পরিপ্রেক্ষিতে গত ৪ আগস্ট সিডিবিএলকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয় বিএসইসি।
বিএসইসি সূত্রে জানা গেছে, ডিএসএফএম সিকিউরিটিজ ও সিটি ব্রোকারেজে থাকা আদনান ইমামের দুটি সক্রিয় লিংক বিও হিসাবে জেনেক্স ইনফোসিসের শেয়ার রয়েছে। এই দুই হিসাবের ডেবিট লেনদেন স্থগিত করা হয়েছে। আদনানের প্রাইম ব্যাংক সিকিউরিটিজ ও লংকাবাংলা সিকিউরিটিজেও বিও হিসাব রয়েছে। তার চারটি বিও হিসাবের মধ্যে তিনটি সক্রিয় এবং একটি আগে বন্ধ করা হয়েছে।
বিএসইসির নির্বাহী পরিচালক আবুল কালাম জানিয়েছেন, বিএফআইইউর অনুসন্ধান প্রতিবেদন ও সুপারিশ পর্যালোচনা করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে আদনান ইমামের বিও হিসাব থেকে জেনেক্স ইনফোসিসের শেয়ার বিক্রি ও হস্তান্তরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
যুক্তরাজ্যে ১৬ বাড়ি-ফ্ল্যাটের সন্ধান
বিএফআইইউর অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়েছে, আদনান ইমামের নামে যুক্তরাজ্যে ১৬টি বাড়ি ও ফ্ল্যাটের সন্ধান পাওয়া গেছে। প্রতিবেদনে এসব সম্পদ দেশে থেকে পাচার করা অর্থে গড়ে তোলার অভিযোগ তুলে ধরা হয়েছে।
এ ছাড়া আদনানের প্রতিষ্ঠান জেনেক্স ইনফোসিসের নামে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে নেওয়া ঋণের অর্থের ব্যবহার নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। বিএফআইইউর প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিষ্ঠানটিকে ইউসিবি থেকে ৩১৫ কোটি ২০ লাখ টাকার ফান্ডেড ও নন-ফান্ডেড সুবিধা দেওয়া হয়েছিল।
প্রতিবেদন অনুযায়ী, ঋণের অর্থের একটি অংশ ব্যবসায়িক কাজে ব্যবহার না হয়ে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের হিসাবে স্থানান্তর, পুরোনো ঋণ সমন্বয় এবং পুনঃতফসিলের ডাউনপেমেন্টে ব্যবহারের অভিযোগ রয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ আড়াল করারও অভিযোগ উঠে এসেছে।
২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত জেনেক্স ইনফোসিসের ঋণ ও বৈদেশিক বাণিজ্যসংক্রান্ত কার্যক্রম পর্যালোচনা করে এসব তথ্য উঠে আসে বলে বিএফআইইউর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, প্রতিষ্ঠানটির ঋণস্থিতির বড় একটি অংশ অনাদায়ী ও মন্দমানের খেলাপি ঋণে পরিণত হয়েছে।
তবে এসব অভিযোগের বিষয়ে আদনান ইমামের বক্তব্য জানা যায়নি।
পাঠকের মতামত:
- জেনেক্সের শেয়ার বিক্রিতে আদনানের ওপর নিষেধাজ্ঞা
- ঢাকা ব্যাংক ৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে
- বাতিল হচ্ছে রয়্যাল ফুটওয়্যারের কিউআইও!
- গোবিন্দের ‘প্রেমিকা’কে সুনীতার কটাক্ষ
- অন্তঃসত্ত্বা কিয়ারাকে নিয়ে চিন্তায় ছিলেন যশ
- ব্রেইন স্টেশন ২৩-এর আইপিওতে রূপান্তরের প্রস্তাব নাকচ
- স্বর্ণের দাম কমল ভরিতে ২ হাজার ১৫৮ টাকা
- মার্জিন ঋণে নতুন নিয়ম, ২৫ শতাংশ ইক্যুইটিতে ফোর্স সেল
- বিনিয়োগকারীরা হারালো ২৯৯ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৯৯ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২২ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সাপ্তাহিক লুজারের শীর্ষে পিপলস লিজিং
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে তুং-হাই নিটিং
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও বেড়েছে
- প্রেমের গুঞ্জনে লিসা, থাই অভিনেতা ব্লু পংতিওয়াতকে ঘিরে নতুন আলোচনা
- সালমান শাহকে ঘিরে মায়ের শেষ স্মৃতি, বিচার চাওয়ার আকুতি
- বিদেশি ব্যাংকের কাস্টডিয়ান কার্যক্রমে জটিলতা দূর করল বিএসইসি
- অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়লেন হাসান, এক ইনিংসে ৬ উইকেট
- অস্ট্রেলিয়ায় বাংলাদেশের স্বপ্নের সূচনা, মিলল ঐতিহাসিক নজির
- বিডি থাইয়ের ক্রেডিট রেটিং মান প্রকাশ
- উত্তরা ব্যাংকের পরিচালকের শেয়ার ক্রয়
- পতনে সপ্তাহ শেষ, লেনদেন হাজার কোটির নিচে
- লুজারের শীর্ষে প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স
- গেইনারের শীর্ষে দেশ গার্মেন্টস
- ব্লক মার্কেটে ২৪ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- গ্রামীণ ওয়ান ফান্ডের ফান্ডের লভ্যাংশ ঘোষণা
- রেমিট্যান্স প্রবাহে শক্তিশালী রিজার্ভ
- ইস্টার্ন ব্যাংকের মুনাফার তথ্যে বিভ্রান্তি, আইন লঙ্ঘনের অভিযোগ
- বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল
- ডিএসইর শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্তে নেমেছে বিএসইসি
- বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তায় ভারত
- দীর্ঘ দুই বছর পর টপ-১০–এ ফিরলেন বাবর
- লুজারের শীর্ষে প্রিমিয়ার লিজিং
- গেইনারের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- ব্লক মার্কেটে ৩৮ কোটি টাকার লেনদেন
- ১৭ বছরেই তিন লাখ টাকা বেতন, সবই খরচ করতেন প্লাস্টিক সার্জারিতে!
- সাদিয়ার সঙ্গে প্রেম ছিল, বললেন বাসার
- ডিএসইতে পতন, সিএসইতে উত্থান
- লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- বারাকা পাওয়ারের অস্বাভাবিক দর বৃদ্ধি
- শার্প ইন্ডাস্ট্রিজের ১৮০% দর বৃদ্ধি
- ডিএসইকে তোয়াক্কা করল না নিউলাইন ক্লোথিংস
- ওয়ালটনের একীভূতকরণে হাইকোর্টের অনুমোদন
- ৩ বন্ধ পাটকলের ইজারা পেল প্রাণ-আরএফএল ও হ্যামকো
- বাংলাদেশে বিনিয়োগে জ্বালানি নিশ্চয়তার ওপর জোর মার্কিন ব্যবসায়ীদের
- বিনিয়োগে নতুন দুয়ার খুলল বিএসইসি
- টপ এন্ড টি–টোয়েন্টির বাংলাদেশ দল ঘোষণা, আন্তর্জাতিক অভিজ্ঞ মাত্র ৭ জন
- মোস্তাফিজকে ধরে রাখল দল, বাদ পড়লেন সাকিব ও তাসকিন
- রেকর্ড উত্থানের পরও কোরিয়ান শেয়ারবাজারে দীর্ঘমেয়াদি বিনিয়োগের সংকট
- মার্জিন ঋণের নিয়মে বড় পরিবর্তনের পথে বিএসইসি, ব্যাংক ও বিমায় বাদ যেতে পারে পি/বি শর্ত
- লুজারের শীর্ষে প্রাইম ফাইন্যান্স
- গেইনারের শীর্ষে সেনা ইন্স্যুরেন্স
- ব্লক মার্কেটে ৩৩ কোটি টাকার লেনদেন
- ভালো চরিত্র পেলে ফিরব, এখন কেউ ডাকছে না : হাসান মাসুদ
- ইউটিউবে বাংলাদেশের সবচেয়ে বেশি দেখা ১০ গান, শীর্ষে ‘অপরাধী’
- এবার সূচক ও লেনদেনে উত্থান
- লেনদেনের শীর্ষে বেক্সিমকো
- কারখানা সম্প্রসারণে জমি কিনছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- একমি ল্যাবের নতুন ব্যবস্থাপনা পরিচালক তাসনিম সিনহা
- মাইডাস ফাইন্যান্সের লোকসান বেড়েছে ৯০ শতাংশ
- লভ্যাংশ দেবে না মাইডাস ফাইন্যান্স
- অর্থনৈতিক অঞ্চলে ২৫ হাজার একর জমি ফাঁকা
- ব্যবসা সহজ করতে ২২ সদস্যের জাতীয় টাস্কফোর্স
- স্টাফদের বেতনের ৫ শতাংশও আসে না মূল ব্যবসায়
- বেসরকারি কোম্পানির জন্য খুলছে ডাইরেক্ট লিস্টিংয়ের পথ
- ঐশ্বরিয়াকে নিয়ে প্রশ্নে ক্ষুব্ধ সালমান, ভাইরাল পুরোনো সাক্ষাৎকার
- চেন্নাইয়ে সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন এ আর রহমানের ছেলে আমিন
- লুজারের শীর্ষে পিপলস লিজিং
- গেইনারে বীমা খাতের আধিপত্য
- ব্লক মার্কেটে ৪২ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে বেক্সিমকো
- মূল্যসূচক বাড়লেও লেনদেনে পতন
- বিজিআইসির ক্রেডিট রেটিং মান প্রকাশ
- তিন লিজিং কোম্পানির শেয়ার লেনদেন অনির্দিষ্টকালের জন্য স্থগিত
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- জেনেক্সের শেয়ার বিক্রিতে আদনানের ওপর নিষেধাজ্ঞা
- ঢাকা ব্যাংক ৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে
- বাতিল হচ্ছে রয়্যাল ফুটওয়্যারের কিউআইও!














