ঢাকা, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩

স্থগিত হিসাবের সঙ্গে যুক্ত অন্য হিসাবের তথ্যও চায় বিএফআইইউ

২০২৬ আগস্ট ২০ ০৮:২৬:১৩
স্থগিত হিসাবের সঙ্গে যুক্ত অন্য হিসাবের তথ্যও চায় বিএফআইইউ

মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ওপর নজরদারি আরও জোরদার করতে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। কোনো ব্যাংক হিসাব স্থগিত করার নির্দেশ দেওয়া হলে শুধু ওই হিসাব নয়, এর সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য হিসাবের তথ্যও বিএফআইইউকে জানাতে হবে। একই সঙ্গে স্থগিত হিসাবের সর্বশেষ স্থিতিও জানাতে হবে।

গতকাল বুধবার জারি করা এক সার্কুলারে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বিএফআইইউ বলেছে, মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা অনুযায়ী কোনো হিসাব স্থগিতের আদেশ পাওয়ার পর সংশ্লিষ্ট রিপোর্ট প্রদানকারী প্রতিষ্ঠানকে দ্রুত ওই হিসাবের স্থিতি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য হিসাবের তথ্য দিতে হবে।

অর্থাৎ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের একটি হিসাব স্থগিত করা হলে শুধু সেই হিসাবের তথ্য দিলেই হবে না। একই ব্যক্তি বা প্রতিষ্ঠানের অন্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে থাকা প্রত্যক্ষ বা সংশ্লিষ্ট হিসাবের তথ্যও বিএফআইইউকে জানাতে হবে।

কেন্দ্রীয় আর্থিক গোয়েন্দা সংস্থার এই নির্দেশনার ফলে স্থগিত হিসাবের সঙ্গে যুক্ত অন্যান্য হিসাব দ্রুত শনাক্ত করা সম্ভব হবে। পাশাপাশি এসব হিসাবের লেনদেন পর্যবেক্ষণের মাধ্যমে সন্দেহজনক অর্থের গতিপথ অনুসরণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ বাড়বে।

বিএফআইইউর এ উদ্যোগের মূল লক্ষ্য হলো, একটি হিসাব স্থগিত করার পর সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান অন্য হিসাব ব্যবহার করে সন্দেহজনক লেনদেন চালিয়ে যেতে না পারে—তা নিশ্চিত করা।

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন