ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হলেন আবদুর রহমান খান

২০২৬ আগস্ট ২৪ ০৮:২৩:১১

বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তিন বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দিয়েছে সরকার।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, অবসর-উত্তর ছুটি (পিআরএল) ও এ-সংক্রান্ত সুবিধা স্থগিতের শর্তে আবদুর রহমান খানকে বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। এ পদে যোগদানের তারিখ থেকে তিন বছর তিনি দায়িত্ব পালন করবেন।

নিয়োগের শর্ত অনুযায়ী, দায়িত্ব পালনকালে তিনি অন্য কোনো পেশা বা ব্যবসায় যুক্ত থাকতে পারবেন না। একই সঙ্গে কোনো সরকারি, আধাসরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্কও রাখা যাবে না। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে আবদুর রহমান খান বাংলাদেশের পক্ষে সংস্থাটির সংশ্লিষ্ট কার্যক্রম ও নীতিনির্ধারণী প্রক্রিয়ায় দায়িত্ব পালন করবেন। বিশ্বব্যাংকে বাংলাদেশের প্রতিনিধিত্বের পাশাপাশি দেশের উন্নয়ন অর্থায়ন ও বিভিন্ন নীতিগত বিষয়ে সমন্বয়ের ক্ষেত্রেও এ পদ গুরুত্বপূর্ণ।

এর আগে ২০২৪ সালের ১৪ আগস্ট জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান মো. আবদুর রহমান খান। এনবিআর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের আগে তিনি সরকারের রাজস্ব প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন