ঢাকা, রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

শেয়ারবাজারে বড় পতনে সপ্তাহ শুরু

২০২৬ আগস্ট ২৩ ১৫:৪১:৫০
শেয়ারবাজারে বড় পতনে সপ্তাহ শুরু

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের শুরুর ৪ কার্যদিবস টানা পতন হয়। এরপরে বৃহস্পতিবার মূল্যসূচকের সামান্য উত্থান হয়। তবে চলতি সপ্তাহ বড় পতনে শুরু হয়েছে।

স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার (২৩ আগস্ট) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৭২২ পয়েন্টে। যা আগের কার্যদিবসে ১৬ পয়েন্ট বেড়েছিল। তবে এর আগের ৬ কার্যদিবসের টানা পতনে সূচক কমে ১৩৪ পয়েন্ট।

আজ ডিএসইতে ৭১১ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৬৭১ কোটি ৯৯ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৩৯ কোটি ১৬ লাখ টাকার বা ৬ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৬ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৩২ টি বা ৮.২৯ শতাংশের। আর দর কমেছে ৩২৪ টি বা ৮৩.৯৪ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৩০ টি বা ৭.৭৭ শতাংশের।

অপরদিকে সিএসইতে রবিবার ৬ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১৮ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪৮ টির, কমেছে ১৪৯ টির এবং পরিবর্তন হয়নি ২১ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫৪৩০ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ১৮ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক কমেছিল ৩ পয়েন্ট।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন