ঢাকা, রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

লুজারের শীর্ষে নূরানী ডাইং

২০২৬ আগস্ট ২৩ ১৭:২৫:১৮
লুজারের শীর্ষে নূরানী ডাইং

অর্থ বাণিজ্য প্রতিবেদক : রবিবার (২৩ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপটেন লুজারের শীর্ষে উঠে এসেছে নূরানী ডাইং। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির শেয়ার দর ৭.৮৯ শতাংশ পতনের মাধ্যমে টপটেন লুজারর তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে - নিউলাইন ক্লোথিংসয়ের ৭.৫৮ শতাংশ, তুং-হাই নিটিংয়ের ৭.২৭ শতাংশ, রিং-শাইনের ৬.৫২ শতাংশ, রূপালি লাইফ ইন্স্যুরেন্সের ৬.০০ শতাশ, সি অ্যান্ড এ টেক্সটাইলের ৫.৮৮ শতাংশ, এসএস স্টিলের ৫.৮৮ শতাংশ, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৫.৬৮ শতাংশ, আল-হাজ টেক্সটাইলের ৫.৫৭ শতাংশ ও আরামিট সিমেন্টের ৫.৫১ শতাংশ শেয়ার দর কমেছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন