ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

ডিএসইকে তোয়াক্কা করল না তুং হাই নিটিং

২০২৬ আগস্ট ২৪ ০৯:৩৭:২১
ডিএসইকে তোয়াক্কা করল না তুং হাই নিটিং

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত তুং হাই নিটিংয়ের শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ছে বলে মনে করে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। ফলে কোম্পানিটির দর বৃদ্ধি নিয়ে কোম্পানি কর্তৃপক্ষের কাছে কারণ জানতে চেয়ে ব্যাখ্যা চায় ডিএসই কর্তৃপক্ষ। তবে এর কোন জবাব দেয়নি কোম্পানি কর্তৃপক্ষ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

উল্লেখ্য, গত ২ আগস্ট তুং হাই নিটিংয়ের শেয়ার দর ছিল ২.৮০ টাকায়। যা ২৩ আগস্ট লেনদেন শেষে দাঁড়িয়েছে ৫.১০ টাকায়। অর্থাৎ ২১ দিনের ব্যবধানে শেয়ারটির দর বেড়েছে ২.৩০ টাকা বা ৮২ শতাংশ।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন