ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

সোমবারও শেয়ারবাজারে বড় পতন

২০২৬ আগস্ট ২৪ ১৫:১৭:২৭
সোমবারও শেয়ারবাজারে বড় পতন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের শুরুর ৪ কার্যদিবস টানা পতন হয়। এরপরে বৃহস্পতিবার মূল্যসূচকের সামান্য উত্থান হয়। তবে চলতি সপ্তাহ বড় পতনে শুরু হয়েছে। যা সোমবারও অব্যাহত ছিল।

স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার (২৪ আগস্ট) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৭৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৬৪৪ পয়েন্টে। যা আগের কার্যদিবসে ৬৪ পয়েন্ট কমেছিল। তবে গত বৃহস্পতিবার ১৬ পয়েন্ট বাড়লেও এর আগের ৬ কার্যদিবসের টানা পতনে সূচক কমে ১৩৪ পয়েন্ট।

আজ ডিএসইতে ৬০১ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৭১১ কোটি ১৫ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ১০৯ কোটি ১৮ লাখ টাকার বা ১৫ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৪ টি বা ৩.৬২ শতাংশের। আর দর কমেছে ৩৫৫ টি বা ৯১.৭৩ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ১৮ টি বা ৪.৬৫ শতাংশের।

অপরদিকে সিএসইতে সোমবার ১৪ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯১ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ২১ টির, কমেছে ১৫৯ টির এবং পরিবর্তন হয়নি ১১ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৭৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫২৫৬ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ৬ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক কমেছিল ৬২ পয়েন্ট।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন