ঢাকা, রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩

শুটিং শেষে ঢাকায় ফেরার পথে দুর্ঘটনায় তাসনুভা তিশা

২০২৬ আগস্ট ৩০ ০৮:৪৪:৪০
শুটিং শেষে ঢাকায় ফেরার পথে দুর্ঘটনায় তাসনুভা তিশা

বিনোদন প্রতিবেদক : নাটকের শুটিং শেষ করে ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন অভিনেত্রী তাসনুভা তিশা। এতে তাঁর বহনকারী প্রাইভেট কারটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে। তবে দুর্ঘটনায় তিশা, তাঁর ফটোগ্রাফার ও সহকারীসহ গাড়িতে থাকা কেউ গুরুতর আহত হননি।

রোববার (৩০ আগস্ট) মধ্যরাতে নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে দুর্ঘটনার বিষয়টি জানান তাসনুভা তিশা।

অভিনেত্রী জানান, শ্রীমঙ্গলে একটি নাটকের শুটিং শেষ করে টিমের সদস্যদের নিয়ে প্রাইভেট কারে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিলেন তিনি। পথে ভৈরব ব্রিজ ও টোল প্লাজা পার হওয়ার পর একটি মোড়ে দ্রুতগতির একটি পিকআপ ভ্যান তাঁদের গাড়িতে সজোরে ধাক্কা দেয়।

ধাক্কার পর তাঁদের গাড়ির সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি চালকসহ দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

তবে ঘটনার পর তাঁদের গাড়ির চালক মোটরসাইকেলে করে পিকআপটির পিছু নেন। কিছুটা দূরে গিয়ে তিনি পিকআপটিকে আটক করতে সক্ষম হন। পরে চালক গাড়িটি সড়কে রেখেই চাবি নিয়ে পালিয়ে যান।

খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি তদারক করে।

ফেসবুক লাইভে দুর্ঘটনার অভিজ্ঞতা জানাতে গিয়ে তিশা বলেন, ধাক্কাটি বেশ জোরালো ছিল। তবে আল্লাহর রহমতে গাড়িতে থাকা সবাই বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন। দুর্ঘটনার পর নিজের ফটোগ্রাফার ও সহকারীসহ সবাই নিরাপদে আছেন বলেও জানান তিনি।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন