ঢাকা, রবিবার, ৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩

টপটেন লুজারের ৭০ শতাংশই বীমা কোম্পানি

২০২৩ আগস্ট ০৯ ১৮:১১:১০
টপটেন লুজারের ৭০ শতাংশই বীমা কোম্পানি

বুধবার (০৯ আগস্ট) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপটেন লুজারে বীমা খাতের কোম্পানিগুলো আধিপত্য দেখা গেছে। এদিন টপটেন লুজারের ১০টির মধ্যে ৭টি বা ৭০ শতাংশ কোম্পানিই বীমা খাতের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ডিএসইতে টপটেন লুজার তালিকার ৩য় স্থানে উঠে এসেছে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স। আজ কোম্পানিটির শেয়ার দর ৭.৩৮ শতাংশ কমেছে।

আজ ডিএসইর টপটেন লুজার তালিকায় উঠে আসা বীমা খাতের অন্য কোম্পানগুলোর মধ্যে- গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ৭.০২ শতাংশ, জনতা ইন্স্যুরেন্সের ৬.০৮ শতাংশ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৫.৫৩ শতাংশ, প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের ৫.৪৯ শতাংশ, ইসলামী ইন্স্যুরেন্সের ৫.৪০ শতাংশ এবং ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৫.৩০ শতাংশ শেয়ার দর কমে টপটেন লুজারে জায়গা করে নিয়েছে।

তালিকায় উঠে আসে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন