মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে
খেলাধুলা ডেস্ক : আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি মানেই যেন লিওনেল মেসি। ২০০৯ সালের ২৮ মার্চ ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে প্রথমবার এই জার্সি গায়ে তোলার পর দীর্ঘ ১৭ বছর ধরে সেটি মেসির পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। এখন তাঁর অবসরের ঘোষণার পর স্বাভাবিকভাবেই সামনে এসেছে বড় প্রশ্ন—মেসির পর আর্জেন্টিনার ঐতিহাসিক ১০ নম্বর জার্সি পাবেন কে?
আর্জেন্টিনার হয়ে ১০ নম্বর জার্সিতে মেসি খেলেছেন ১৭২ ম্যাচ। এর আগে দিয়েগো ম্যারাডোনা, হুয়ান রোমান রিকেলমে, আরিয়েল ওর্তেগা ও মারিও কেম্পেসের মতো কিংবদন্তিরাও এই জার্সির মর্যাদা বাড়িয়েছেন। তবে দীর্ঘ সময় ধরে জার্সিটি নিজের করে নেওয়া এবং মাঠে এর প্রভাবের দিক থেকে মেসির অধ্যায়ই সবচেয়ে দীর্ঘ ও উজ্জ্বল।
আর্জেন্টিনার ফুটবলে ১০ নম্বর জার্সির গুরুত্ব অন্যরকম। দলের সেরা সৃজনশীল খেলোয়াড় কিংবা আক্রমণের মূল কারিগরের গায়েই সাধারণত এই জার্সি দেখা যায়। ফলে মেসির বিদায়ের পর নতুন কাউকে এই দায়িত্ব দেওয়া মানে শুধু একটি নম্বর তুলে দেওয়া নয়, বরং বিশাল প্রত্যাশার ভারও তুলে দেওয়া।
মেসির অনুপস্থিতিতে তাঁর দীর্ঘ ক্যারিয়ারে ১৭ জন খেলোয়াড় আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি পরেছেন। সবচেয়ে বেশি সাতবার এই জার্সি পরেছেন সের্হিও আগুয়েরো। আনহেল কোরেয়া পরেছেন পাঁচবার। আবার মেসি না থাকায় ২৮টি ম্যাচে জার্সিটি খালিই ছিল।
এবার অবশ্য পরিস্থিতি ভিন্ন। মেসির অবসরের পর স্থায়ীভাবেই নতুন একজনকে ১০ নম্বর জার্সির দায়িত্ব নিতে হবে।
আর্জেন্টিনার ক্রীড়া দৈনিক ‘এল গ্রাফিকো’ সম্ভাব্য উত্তরাধিকারীদের তালিকায় কয়েকজনের নাম সামনে এনেছে। তাঁদের মধ্যে রয়েছেন ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, লাওতারো মার্তিনেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, নিকোলাস পাজ, থিয়াগো আলমাদা, জিওভানি লো সেলসো, রদ্রিগো দি পল, লিয়ান্দ্রো পারেদেস ও নিকোলাস গঞ্জালেস।
তবে সবার সম্ভাবনা সমান নয়।
মেসির উপস্থিতিতে সর্বশেষ আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি পরেছিলেন ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। তরুণ এই মিডফিল্ডারকে ভবিষ্যতের তারকা হিসেবে দেখা হলেও এত দ্রুত তাঁর কাঁধে ১০ নম্বরের দায়িত্ব তুলে দেওয়া হবে কি না, সেটি নিয়ে প্রশ্ন রয়েছে।
সম্ভাবনার দৌড়ে এগিয়ে থাকা নামগুলোর একটি অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। লিভারপুলের হয়ে তিনি ১০ নম্বর জার্সিই পরেন। সৃজনশীলতা, মাঠের পরিস্থিতি বুঝে খেলা নিয়ন্ত্রণ এবং মাঝমাঠ থেকে আক্রমণ তৈরির ক্ষমতা—সব মিলিয়ে আর্জেন্টিনার ১০ নম্বরের সঙ্গে তাঁর প্রোফাইল বেশ মানানসই।
তবে আলোচনায় রয়েছেন এনজো ফার্নান্দেজও। আর্জেন্টিনার হয়ে এখনো ১০ নম্বর জার্সি পরেননি তিনি। কিন্তু কোচ লিওনেল স্কালোনির মাঝমাঠে তাঁর গুরুত্ব অনেক। আক্রমণ গড়ে তোলা থেকে শুরু করে খেলার গতি নিয়ন্ত্রণ—দুই ক্ষেত্রেই তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ। ফলে তাঁকেও সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হচ্ছে।
আরেকটি আকর্ষণীয় নাম নিকোলাস পাজ। মাত্র ২১ বছর বয়সেই নিজের প্রতিভার ছাপ রাখতে শুরু করেছেন এই মিডফিল্ডার। ক্লাব ফুটবলে কোমোর হয়ে ১০ নম্বর জার্সি পরেন তিনি। আর্জেন্টিনার হয়ে অভিজ্ঞতা এখনো সীমিত হলেও ভবিষ্যতে দলের সৃজনশীলতার অন্যতম ভরসা হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে তাঁর।
লাওতারো মার্তিনেজও সম্ভাবনার তালিকায় আছেন। ইন্টার মিলানের ১০ নম্বর জার্সি পরা এই ফরোয়ার্ড ক্লাবটির অধিনায়কও। গোল করার দক্ষতার পাশাপাশি নেতৃত্ব দেওয়ার সামর্থ্যও রয়েছে তাঁর। তবে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি আবার কোনো স্ট্রাইকারের গায়ে উঠবে কি না, সেটিই এখন দেখার বিষয়।
শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কোচ লিওনেল স্কালোনির। তিনি যাঁকেই বেছে নিন না কেন, নতুন ১০ নম্বরকে শুধু একটি জার্সিই দেওয়া হবে না—তাঁকে নিতে হবে মেসির রেখে যাওয়া বিশাল উত্তরাধিকার, প্রত্যাশা এবং তুলনার চাপও।
কারণ আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি এখন আর শুধু একটি সংখ্যা নয়। এই জার্সির সঙ্গে জড়িয়ে আছে একটি যুগের নাম—লিওনেল মেসি।
পাঠকের মতামত:
- সালভো অর্গানিকের লভ্যাংশ ঘোষনা
- সাপ্তাহিক লুজারের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে রেনউইক যজ্ঞেশ্বর
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- শেয়ারবাজার উত্থান দিয়ে সপ্তাহ পার
- পপুলার লাইফের ৬.৪৩ কোটি টাকার বীমা দাবির চেক বিতরণ
- লুজারের শীর্ষে বিআইএফসি
- গেইনারের শীর্ষে ফারইস্ট নিটিং
- ব্লক মার্কেটে ৪১ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- পুনর্মূল্যায়নে রেনউইকের সম্পদমূল্য বেড়ে ১ হাজার ২৫৮ কোটি টাকা
- সরকারি দরপত্রে বিক্রি বন্ধে চাপে টেকনো ড্রাগস
- রিং সাইনের দুই বিভাগ ১৫ দিন বন্ধ হচ্ছে
- সিটি ব্যাংকের উদ্যোক্তার শেয়ার বিক্রির ঘোষনা
- প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন চান বিনিয়োগকারীরা
- শাহজালাল ইসলামী ব্যাংকের মুনাফা বেড়েছে ১৪ শতাংশ
- বিএসআরএম লিমিটেডের লভ্যাংশ ঘোষনা
- ফারইস্ট নিটিংয়ের লভ্যাংশ ঘোষনা
- নাহি অ্যালুমিনিয়ামের লভ্যাংশ ঘোষনা
- এক ওভারে ৫ উইকেট নিয়ে বিরল কীর্তি লিককের
- টেস্টে হ্যাটট্রিকের পর র্যাঙ্কিংয়ে এগিয়ে গেলেন হাসান
- লুজারের শীর্ষে নূরানী ডাইং
- গেইনারের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ব্লক মার্কেটে ২৯ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে ইভিন্স টেক্সটাইল
- আজিজ পাইপসের অস্বাভাবিক দর বৃদ্ধি
- রহিমা ফুডের শেয়ারে কারসাজিতে ২০ লাখ টাকা জরিমানা
- শেয়ারবাজারে লেনদেনের খরা
- সম্পদ পূণ:মূল্যায়ন করবে উত্তরা ফাইন্যান্স
- ডিবিএইচ ফাইন্যান্সের ইপিএস বেড়েছে ৮ শতাংশ
- অর্থমন্ত্রীর আশ্বাসে ভারতের শেয়ারবাজারে সূচক বাড়ল ১১০০ পয়েন্ট
- বিচ্ছেদের খরচ জোগাতে পরিচারিকার কাজের পরামর্শ!
- সন্তান চান সালমান খান!
- বিশ্ববাজারে বড় ধাক্কার আশঙ্কা, ঝুঁকিতে বাংলাদেশ
- ইউরোপের বাজার ও বিদেশি বিনিয়োগে নজর সরকারের
- খাতায় ৮৭ কোটি টাকা, ব্যাংকে মিলল ৪৫ কোটি
- লুজারের শীর্ষে হামিদ ফেব্রিক্স
- গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- লভ্যাংশের টাকা পৃথক ব্যাংক হিসাবে না রাখলে শাস্তি
- স্বতন্ত্র পরিচালক নিয়োগ-পুনর্নিয়োগে জটিলতা কমাচ্ছে বিএসইসি
- ব্লক মার্কেটে ৩৯ কোটি টাকার লেনদেন
- লেনদেন ৪০০ কোটির কাছে
- আজও লেনদেনের শীর্ষে ইভিন্স টেক্সটাইল
- আরও জমি কিনছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- ডেসকোর লভ্যাংশ ঘোষণা
- লভ্যাংশ দেবে না এপেক্স ট্যানারি
- তেলের দাম ও বন্ডের সুদের চাপে ভারতের শেয়ারবাজার
- শেষ সিজ়নে সালমানকে নিয়ে চমক ‘কফি উইথ করণ’-এ
- মানুষের প্রত্যাশা মেটাতে গিয়ে অসুস্থ, ওজন নিয়ে মুখ খুললেন রাধিকা
- থাইল্যান্ডের বিনিয়োগ টানতে যৌথ শিল্পায়নের পরিকল্পনা
- অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানির ৫৭ শতাংশই পাঁচ দেশে
- ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস প্রতিনিধিদল
- খেলাপি হয়েও বিশেষ সুবিধা : বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানের ঋণ ও এলসিতে ছাড়
- আইপিওতে নিরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতি বদলাচ্ছে
- লোগো নকল করে বিনিয়োগকারীদের ফাঁদে ফেলছে প্রতারকরা
- প্রতারণার সুযোগ বাড়াচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্বলতা
- সাধারণ শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ কমিয়ে অনুমোদন
- ডিএসইতে ৭ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন
- লুজারের শীর্ষে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- গেইনারের শীর্ষে এম এল ডাইং
- ব্লক মার্কেটে ১০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে ইভিন্স টেক্সটাইল
- রবির ঋণমান দীর্ঘমেয়াদে ‘এএএ’
- আইটি কনসালটেন্টসের লভ্যাংশ ঘোষণা
- বাংলা সিনেমার শুরুর দিকের অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন
- ‘বার্থডে গার্ল’ লুকে অপু বিশ্বাস, মন্তব্যে সরব ভক্তরা
- এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে বাংলাদেশের পরিকল্পনা
- বাংলাদেশে নতুন বিদেশি বিনিয়োগ কমেছে ৫ শতাংশ
- অপসারণের নির্দেশের পরও ঢাকা ব্যাংকের পরিচালনা পর্ষদে মনির উদ্দিন
- ১৪ হাজার বিনিয়োগকারীর শেয়ার গায়েব : সালতা ক্যাপিটালের বিরুদ্ধে মামলা
- প্রতারণা বন্ধ হলেই সুরক্ষিত হবেন বিনিয়োগকারীরা
- দুর্গাপূজায় ৫ দিন বন্ধ থাকবে ডিএসই, ১৭ অক্টোবর খোলা
- কেনিয়ার বাজারে প্রবেশের অপেক্ষায় ওয়ালটন
- শেয়ারবাজারে সাইবার নিরাপত্তা জোরদারে ডিএসইর বিশেষ কর্মসূচি
- শেয়ারবাজারে পতন দিয়ে সপ্তাহ শুরু
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














