ঢাকা, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩

বিয়ের আগের দিনও কথা হয়েছিল, তারপরই একে অপরকে ব্লক

২০২৬ সেপ্টেম্বর ০২ ০৮:৪৩:৪৪
বিয়ের আগের দিনও কথা হয়েছিল, তারপরই একে অপরকে ব্লক

বিনোদন ডেস্ক : একসময় টালিউডের জনপ্রিয় জুটি ছিলেন দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। পর্দার রসায়নের পাশাপাশি তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়েও একসময় ছিল তুমুল আলোচনা। তবে সময়ের সঙ্গে সেই সম্পর্কের ইতি ঘটে।

দীর্ঘ বিরতির পর আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন দেব-শুভশ্রী। নতুন সিনেমা ‘দেশু ৭’-এর প্রচারণার এক অনুষ্ঠানে পুরোনো সম্পর্ক ও যোগাযোগ বন্ধ হওয়ার ঘটনা নিয়ে মুখ খুলেছেন দেব।

অভিনেতা জানান, শুভশ্রীর সঙ্গে হঠাৎ করে যোগাযোগ বন্ধ হয়নি। বরং রাজ চক্রবর্তীর সঙ্গে শুভশ্রীর বিয়ের আগের দিন পর্যন্তও তাদের ফোনে কথা হয়েছিল। এরপর দুজনেই একে অপরকে ব্লক করে দেন।

দেব বলেন, ‘শুভশ্রীর সঙ্গে যোগাযোগ হঠাৎ করে বন্ধ হয়ে যায়নি! রাজের সঙ্গে ওর বিয়ের আগের দিন পর্যন্তও আমাদের ফোনে কথা হয়েছে। তারপর একে অপরকে ব্লক করে দিই।’

কেন এমন সিদ্ধান্ত? দেবের ভাষ্য, পুরোনো সম্পর্ককে পেছনে রেখে দুজনেই নিজেদের নতুন জীবনে এগিয়ে যেতে চেয়েছিলেন। তাই পারস্পরিক সম্মতিতেই সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরকে আনফলো ও ব্লক করেছিলেন।

বর্তমানে শুভশ্রী রাজ চক্রবর্তীর সঙ্গে সংসার করছেন, আর দেবের জীবনে রয়েছেন রুক্মিণী মৈত্র। দীর্ঘ বিরতির পর আবারও একসঙ্গে কাজ করছেন দেব-শুভশ্রী। জনপ্রিয় এই জুটির প্রত্যাবর্তন নিয়ে এরই মধ্যে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন