সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যানের নানা অপকর্ম : তদন্তে নামল বিএসইসি
শেয়ারবাজারে তালিকাভুক্ত বেসরসাকি খাতের সাউথইস্ট ব্যাংক লিমিটেডের পরিচালকদের বিরুদ্ধে উঠা ইনসাইডার ট্রেডিংয়ের অভিযোগসহ নানা অনিয়ম খতিয়ে দেখার উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এজন্য বিএসইসির অতিরিক্ত পরিচালক মো. ফারুক হোসেনকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে।
কমিটিকে তদন্ত সম্পন্ন করে কমিশনের কাছে প্রতিবেদন জমা দেওয়ার জন্য ৬০ দিন সময় বেঁধে দেওয়া হয়েছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে। হাইকোর্টের নির্দেশের প্রেক্ষিতে এই কমিটি গঠন করা হয়েছে।
তদন্ত কমিটি সাউথইস্ট ব্যাংকের ইনসাইডার ট্রেডিং বা সুবিধাভুগী শেয়ার লেনদেনের বাইরেও তাদের ধারণকৃত প্রকৃত শেয়ার সংখ্যা, ঋণ, বিনিয়োগ ইত্যাদি খতিয়ে দেখবে।
জানা যায়, ২০২১ সালে ব্যাংকটির পাঁচ প্রতিষ্ঠাতা পরিচালক বর্তমান চেয়ারম্যান আলমগীর কবিরের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও অর্থ পাচারের অভিযোগ তোলেন। তারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরকে একটি চিঠিও পাঠিয়েছিলেন। চিঠিতে বলা হয়েছিলো, চেয়ারম্যানের দুর্নীতি, জালিয়াতি এবং অর্থপাচারের কারণে ব্যাংকের আমানত ঝুঁকির মধ্যে রয়েছে। পরিচালকদের মধ্যে ছিলেন, ব্যাংকের সাবেক চেয়ারম্যান এম এ কাশেম; আজিম উদ্দিন আহমেদ; দুলুমা আহমেদ, ব্যাংকের বর্তমান ভাইস চেয়ারম্যান; রেহানা রহমান; এবং জুসনা আরা কাশেম।
চিঠিতে তখন আলমগীর কবির, তার সহযোগী ও সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগ তদন্তের জন্য বাংলাদেশ ব্যাংকের প্রতি আহ্বান জানানো হয়েছিলো। এতে আরও বলা হয়েছিলো, আলমগীর কবির গত ১৭ বছর ধরে ব্যাংকের নেতৃত্বে ছিলেন। যা প্রতিষ্ঠাতা, পরিচালক, কর্মচারী এবং শেয়ারহোল্ডারদের মধ্যে অসন্তোষের জন্ম দেয়। তার একচেটিয়া ক্ষমতার উপর অন্যান্য পরিচালক এবং শেয়ারহোল্ডাররা ‘খুব বিরক্ত’ ছিলেন। কারণ তার দুর্নীতি ও অনিয়ম আমানতকারীদের অর্থ ঝুঁকির মধ্যে ফেলেছিল। এছাড়া কবির তার আত্মীয়দের ঋণ দিয়েছেন এবং নিয়ম-কানুনের তোয়াক্কা না করে বর্তমান ঋণের সুদ মওকুফ করেছেন বলেও অভিযোগ করেন পরিচালকেরা।
পরিচালকরা আরও দাবি করেন, কবির অন্য সব পরিচালককে পাশ কাটিয়ে বিভিন্ন ‘অযোগ্য কোম্পানি’কে ঋণ দিয়েছেন এবং ঋণ দেওয়ার জন্য তিনি গ্রাহকদের কাছ থেকে ‘বিশেষ সুবিধা’ নিয়েছেন।
অপরদিকে তার পরিবারের মাধ্যমে পরিচালিত নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডকে একতরফাভাবে যথেষ্ট ঋণ মঞ্জুর করেছেন। বে লিজিংয়ের ব্যালেন্স শীটে ৪০০ কোটি টাকার বেশি ঋণ দেখানো হয়নি। এছাড়াও কবিরের এক নিকটাত্মীয়ের মালিকানাধীন লুব-রেফ বাংলাদেশ লিমিটেডকে ব্যাংকটি অবৈধভাবে ৫৪ কোটি টাকার সুদ মওকুফ সুবিধা দিয়েছে।
চিঠিতে বলা হয়, সাউথইস্ট ব্যাংক ২০২০ সালের বার্ষিক প্রতিবেদনে সুদের আয় দেখিয়েছে ২৮১ কোটি টাকা। তবে প্রকৃত সুদের আয় ছিল ৭৮১ কোটি ৪৫ লাখ টাকা। এখানে ৫০০ কোটি টাকার অনিয়ম হয়েছে।
এর আগে বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন বিভাগের এক তদন্তে সাউথইস্ট ব্যাংকের শেয়ারজিবাজারে বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন অনিয়মের ঘটনা উঠে আসে। ওই পরিদর্শন প্রতিবেদনে বলা হয়, সাউথইস্ট ব্যাংক চেয়ারম্যান আলমগীর কবিরের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর একটি হলো শেয়ারবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। তিনি বীমা কোম্পানিটির একজন উপদেষ্টা। ব্যাংক কোম্পানি আইন লঙ্ঘন করে সাউথইস্ট ব্যাংক দীর্ঘদিন ধরে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সীমাতিরিক্ত শেয়ার ধারণ করছে।
ব্যাংক কোম্পানি আইন অনুসারে, একটি ব্যাংক তার মোট মূলধনের ৫ শতাংশের বেশি অর্থ দিয়ে নির্দিষ্ট কোনো কোম্পানির শেয়ার কিনতে পারবে না। কিন্তু সাউথইস্ট ব্যাংক ব্যাংক কোম্পানি আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ন্যাশনাল লাইফের শেয়ারে ব্যাংকের পরিশোধিত মূলধনের ৯.৮৩ শতাংশ অর্থ বিনিয়োগ করে।
অন্যদিকে, বিএসইসির উল্লেখযোগ্য শেয়ার ধারণ বিধি অনুসারে কোনো বিনিয়োগকারী একটি কোম্পানির মোট শেয়ারের ১০ শতাংশের বেশি ধারণ করতে পারে না। কিন্তু সাউথইস্ট ব্যাংক নিয়ন্ত্রক সংস্থার বিশেষ কোনো অনুমতি ও ঘোষণা ছাড়াই ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ২২.০৫ শতাংশ শেয়ার কেনে। এসব অনিয়মের কারণে বাংলাদেশ ব্যাংক সাউথইস্ট ব্যাংককে ১০ লাখ টাকা জরিমানা করে।
এছাড়া পর্ষদের অনুমোদন বা উপস্থাপন ছাড়াই আলমগীর কবিরের স্বার্থ সংশ্লিষ্ট আরেক প্রতিষ্ঠান বিএলআই ক্যাপিটাল লিমিটেডকে সাউথইস্ট ব্যাংক ২০০ কোটি টাকা ঋণ দেয় বলে পরিদর্শন প্রতিবেদনে উল্লেখ করা হয়। বিএলআই ক্যাপিটাল লিমিটেড হচ্ছে একটি মার্চেন্ট ব্যাংক, যা পুঁজিবাজারে তালিকাভুক্ত বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান। আলমগীর কবির এবং তার ছেলে রাইয়ান কবির বে লিজিংয়ের শেয়ারহোল্ডার।
সাউথইস্ট ব্যাংক ২০১৮ সালে ইএম পাওয়ার নামের একটি কোম্পানির প্লেসমেন্ট শেয়ারে ২২ কোটি টাকা বিনিয়োগ করে। এ কোম্পানির ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ার ৫ টাকা প্রিমিয়ামসহ ১৫ টাকা করে কেনা হয় বলে বিনিয়োগ হিসাবে দেখানো হয়। কিন্তু পরিদর্শন প্রতিবেদনে উঠে আসে, প্রিমিয়ামের সাড়ে ৭ কোটি টাকা ইএম পাওয়ারের একাউন্টে জমা হয়নি। এই টাকা প্রিমিয়ামের নামে সরিয়ে নেওয়া হয়েছে বলে সন্দেহ করা হয়। পরিদর্শন প্রতিবেদনে উঠে আসা অনিয়মের প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক ২০২১ সালে সাউথইস্ট ব্যাংককে ১০ লাখ টাকা জরিমানা করে।
পাঠকের মতামত:
- অলটেক্সের অস্বাভাবিক দর বৃদ্ধি
- লুজারের শীর্ষে পিপলস লিজিং
- গেইনারের শীর্ষে নিটল ইন্স্যুরেন্স
- ব্লক মার্কেটে ৬২ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- শেয়ারবাজারে পতনে সপ্তাহ শুরু
- ৭ কার্যদিবসে শেয়ারদর ২৪.৬৪% উল্লম্ফন, কারণ জানে না কোম্পানি
- পিএসআই ছাড়াই শেয়ারদর ৪০.৪২% বৃদ্ধি, বাড়ছে ঝুঁকির শঙ্কা
- ইউনাইটেড ইন্স্যুরেন্সের অস্বাভাবিক দর বৃদ্ধি
- ইসলামী ইন্স্যুরেন্সের ইপিএস বেড়েছে ৩০ শতাংশ
- ৩১ হাজার ৫০০ কোটি টাকার এলআইসি শেয়ার বিক্রি করল মোদী সরকার
- ঋণের জট কাটলেও নতুন জাহাজ পেতে আরও তিন বছর, বহরে এখনো মাত্র ৭ জাহাজ
- গ্যাসসংকটে বিদেশি ক্রেতাদের উদ্বেগ, ঝুঁকিতে নতুন রপ্তানি আদেশ
- আইএফআইসি ব্যাংকের আর্থিক সংকট গভীর, আমানতকারীদের ঝুঁকি বাড়ছে
- সালতা ক্যাপিটালের পর্ষদের ব্যাংক হিসাব জব্দের মেয়াদ আরও ৩০ দিন বাড়ানোর সিদ্ধান্ত
- হোয়াইট হাউসের বলরুম প্রকল্প স্থগিত, সুপ্রিম কোর্টে যাচ্ছেন ট্রাম্প
- সাকিবের ফেরা নিয়ে কঠোর অবস্থানে ক্রীড়া প্রতিমন্ত্রী
- ইনফান্তিনোর পদত্যাগ দাবি করল নরওয়ে ফুটবল ফেডারেশন
- অস্কারের প্রাথমিক দৌড়ে পাকিস্তানের ‘মেরা লিয়ারি’
- হাতে আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী
- ৪ দুর্বল আর্থিক প্রতিষ্ঠানে আজ প্রশাসক নিয়োগ, ভেঙে দেওয়া হবে পর্ষদ
- বিনিয়োগকারীরা ফিরে পেল ২ হাজার ৭৮১ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৮২ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ১৯ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- কেন ইসলাম গ্রহণ করেছিলেন দীপিকা? জানালেন সহ-অভিনেত্রী
- মধ্যপ্রাচ্যে কর্মী যাওয়া ২৬% কমেছে
- স্বর্ণ খাতকে আনুষ্ঠানিক শিল্পে আনতে নতুন নীতিমালা
- এসআইবিএল থেকেও প্রশাসক প্রত্যাহার
- ৮০০ কোটি টাকার বন্ড জালিয়াতি তদন্তে সিআইডি
- সাপ্তাহিক লুজারের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড স্টিল
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- লুজারের শীর্ষে সেনা ইন্স্যুরেন্স
- লুজারের শীর্ষে সেনা ইন্স্যুরেন্স
- গেইনারের শীর্ষে নিটল ইন্স্যুরেন্স
- এসবিএসি ব্যাংকের পরিচালক ১.৮০ কোটি শেয়ার বেচবে
- জুলাই কনসার্টে হাসানের মুখে আঘাত করল পানির বোতল
- বক্স অফিসে শীর্ষে নতুন ‘স্পাইডার-ম্যান’
- ভরিতে প্রায় ১০ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- শেয়ারবাজারে পতন
- ব্লক মার্কেটে ৬০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং মান প্রকাশ
- ব্যাংক হিসাব জব্দ ও এলসি সংকটে উৎপাদন বন্ধ: এস.আলম কোল্ড রোলড
- পর্তুগালে প্রথমবারের মতো ওষুধ রপ্তানি শুরু করল রেনাটা
- জিবিবি পাওয়ারের অস্বাভাবিক দর বৃদ্ধি
- ন্যাশনাল ফিডের লোকসান বেড়েছে ১০ শতাংশ
- লেনদেনে ফিরেছে ইউসিবি
- জুলাইয়ে শেয়ারবাজারে কমেছে প্রায় ২৩ হাজার বিও হিসাব
- মাধুরীর কোটি টাকার সম্পত্তি বিক্রি
- পাঁচ বছরে শেয়ারহোল্ডারদের ২ হাজার ৮৫৫ কোটি টাকা লভ্যাংশ দিয়েছে রবি
- ২৭১ কোটি টাকার বীমা দাবি পরিশোধে অক্ষম, ভবিষ্যৎ নিয়েও শঙ্কা নিরীক্ষকের
- পাঁচ বিষয়ে তদন্তে এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ
- লাইফ ফান্ড থেকে ২,৩৬৭ কোটি টাকা লোপাট, দেউলিয়ার দ্বারপ্রান্তে ফারইস্ট ইসলামী লাইফ
- ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডে একাধিক অনিয়ম, এক্স অ্যাঞ্জেলের কাছে বিএসইসির ব্যাখ্যা তলব
- বুধবার শেয়ারবাজার বন্ধ
- ১৪ কার্যদিবসে সোনারগাঁও টেক্সটাইলের শেয়ারদর ৩২% বৃদ্ধি
- ‘রাজনৈতিক ক্ষমতা দেখিয়ে আমার কাজ কেড়ে নিয়েছিল বান্ধবী’
- মূল্যসূচক বাড়লেও লেনদেনে পতন
- লুজারের শীর্ষে রিং-শাইন
- গেইনারের শীর্ষে সেন্ট্রাল ইন্স্যুরেন্স
- ব্লক মার্কেটে ৩৬ কোটি টাকার লেনদেন
- বৃহস্পতিবার পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের লেনদেন বন্ধ
- বৃহস্পতিবার লেনদেনে ফিরবে ইউসিবি
- লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইডস
- মেঘনা পেট্রোলিয়ামের চেয়ারম্যান হলেন ড. এম. তামিম
- ইউসিবির লেনদেন বন্ধ
- বে-লিজিংয়ের স্পটে লেনদেন শুরু
- অনুমোদিত মূলধন দ্বিগুণ করলো ব্যাংক এশিয়া
- কর্ণফুলি ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং মান প্রকাশ
- ‘আমি আর পারছি না’
- মুনাফায় শীর্ষে রিল্যায়েন্স, তলানিতে দেশ জেনারেল
- এক্সিম ফান্ডে কারসাজির খোঁজ
- লুজারের শীর্ষে মেট্রো স্পিনিং
- গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- অলটেক্সের অস্বাভাবিক দর বৃদ্ধি
- লুজারের শীর্ষে পিপলস লিজিং
- গেইনারের শীর্ষে নিটল ইন্স্যুরেন্স
- ব্লক মার্কেটে ৬২ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- শেয়ারবাজারে পতনে সপ্তাহ শুরু
- ৭ কার্যদিবসে শেয়ারদর ২৪.৬৪% উল্লম্ফন, কারণ জানে না কোম্পানি
- পিএসআই ছাড়াই শেয়ারদর ৪০.৪২% বৃদ্ধি, বাড়ছে ঝুঁকির শঙ্কা
- ইউনাইটেড ইন্স্যুরেন্সের অস্বাভাবিক দর বৃদ্ধি
- ইসলামী ইন্স্যুরেন্সের ইপিএস বেড়েছে ৩০ শতাংশ
- ৩১ হাজার ৫০০ কোটি টাকার এলআইসি শেয়ার বিক্রি করল মোদী সরকার
- আইএফআইসি ব্যাংকের আর্থিক সংকট গভীর, আমানতকারীদের ঝুঁকি বাড়ছে
- সালতা ক্যাপিটালের পর্ষদের ব্যাংক হিসাব জব্দের মেয়াদ আরও ৩০ দিন বাড়ানোর সিদ্ধান্ত














