ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

বিএসইসির নির্দেশনা মানছে না বিডি থাই

২০২৩ ডিসেম্বর ১৩ ০৯:৫৪:২৮
বিএসইসির নির্দেশনা মানছে না বিডি থাই

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ি ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডে অবন্টিত লভ্যাংশ হস্তান্তর করেনি বিডি থাই অ্যালুমিনিয়াম কর্তৃপক্ষ। যে কোম্পানি কর্তৃপক্ষ শ্রম আইনও পরিপালন করে না।

কোম্পানিটির ২০২২-২৩ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায় এই তথ্য জানিয়েছেন নিরীক্ষক।

বিডি থাই অ্যালুমিনিয়ামে ১ কোটি ৭৬ লাখ টাকার অবন্টিত লভ্যাংশ রয়েছে বলে জানিয়েছেন নিরীক্ষক। যার ১টি অংশে পৃথক ব্যাংক হিসাবে রাখা হয়েছে। কিন্তু ৩ বছরের বেশি সময় ধরে অপ্রদানকৃত অবস্থায় থাকার পরেও বিএসইসির নির্দেশনা অনুযায়ি ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডে স্থানান্তর করেনি কোম্পানি কর্তৃপক্ষ।

তবে এই কোম্পানি কর্তৃপক্ষ ১ কোটি ৭৬ লাখ টাকার বাহিরে অবন্টিত লভ্যাংশের একটি অংশ সিএমএসএফে হস্তান্তর করেছে বলে জানিয়েছেন নিরীক্ষক।

আরও পড়ুন......বিডি থাইয়ের অস্বাভাবিক দর বৃদ্ধি

বিডি থাই অ্যালুমিনিয়াম কর্তৃপক্ষ শ্রম আইনের ধারা ২৩৫, ২৪২ ও ২৪৮ পরিপালন করছে না বলে জানিয়েছেন নিরীক্ষক। যে কোম্পানিটিতে ১ কোটি ৬৫ লাখ টাকার ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড (ডব্লিউপিপিএফ) রয়েছে।

উল্লেখ্য, ১৯৯০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া বিডি থাই অ্যালুমিনিয়ামের পরিশোধিত মূলধনের পরিমাণ ১২৭ কোটি ৭৮ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৬৯.৬৮ শতাংশ। কোম্পানিটির মঙ্গলবার (১২ ডিসেম্বর) লেনদেন শেষে শেয়ার দর দাঁড়িয়েছে ২১.৪০ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন