অনুমোদনের আগেই পরামর্শক নিয়োগ, মেট্রোরেল লাইন-৫ নিয়ে প্রশ্ন
ঢাকা মেট্রোরেল লাইন-৫ (সাউদার্ন রুট) প্রকল্পের অনুমোদনের আগেই কনস্ট্রাকশন অ্যান্ড সুপারভিশন পরামর্শক নিয়োগের প্রক্রিয়া এগিয়ে নেওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে প্রভাব খাটানোর অভিযোগও উঠেছে। এ নিয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানা গেছে।
এর মধ্যেই প্রায় ৪৫ হাজার ৫০৪ কোটি টাকা ব্যয়ের প্রকল্পটি আগামীকাল বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে। পরিকল্পনা কমিশনের চাপে কয়েক দফায় ব্যয় কমানো হলেও পরামর্শক নিয়োগ নিয়ে ওঠা অভিযোগের কোনো সুরাহা হয়নি।
পরিকল্পনা সচিব এস এম শাকিল আকতার বলেন, পরামর্শক নিয়োগ নিয়ে অভিযোগ পাওয়া গেছে। তবে এখনো নিয়োগ দেওয়া হয়নি। তাই এ পর্যায়ে দুর্নীতি হয়েছে—এ কথা বলা যাচ্ছে না। এ কারণে প্রকল্পটি একনেকে উপস্থাপনের সিদ্ধান্ত হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত একনেক নেবে।
৯ মাস এগিয়ে থাকার দাবি
প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, পরামর্শক নিয়োগের প্রক্রিয়া আগে থেকেই এগিয়ে রাখা হয়েছে। প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ আব্দুল ওহাব এর আগে জানিয়েছিলেন, অনুমোদনের পর পরামর্শক নিয়োগের প্রক্রিয়া শুরু করলে প্রকল্প বাস্তবায়ন প্রায় ৯ মাস পিছিয়ে যেত। তাই সময় বাঁচাতেই নিয়োগপ্রক্রিয়া এগিয়ে নেওয়া হয়েছে। এতে অনিয়ম বা দুর্নীতির কোনো উদ্দেশ্য নেই বলেও তিনি দাবি করেন।
তবে অভিযোগকারীর দাবি, প্রকল্প অনুমোদনের আগেই পরামর্শক নিয়োগের এ উদ্যোগে একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেওয়ার সুযোগ তৈরি হয়েছে।
অভিযোগকারী মীর সাব্বির হোসেন গত ১ জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেওয়া অভিযোগে দাবি করেন, তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী আমলা, রাজনীতিক ও ভারতীয় এজেন্টদের যোগসাজশে একটি মূল্যায়ন কমিটি গঠন করা হয়েছিল। পছন্দের প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার সুযোগ তৈরি করতেই মূল্যায়নের মানদণ্ড নির্ধারণ করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
ছয় প্রতিষ্ঠান সংক্ষিপ্ত তালিকায়
২০২৪ সালের ১৬ জুলাই কনস্ট্রাকশন অ্যান্ড সুপারভিশন পরামর্শক নিয়োগে আগ্রহপত্র (ইওআই) আহ্বান করা হয়। কয়েক দফা সময় বাড়ানোর পর ছয়টি প্রতিষ্ঠানকে সংক্ষিপ্ত তালিকায় রাখা হয়। পরে প্রস্তাব জমা দেওয়ার জন্য ২০২৫ সালের ২৮ জুলাই চিঠি দেওয়া হয়। প্রস্তাব জমার শেষ সময় ছিল ৩১ আগস্ট।
প্রকল্প অনুমোদনের আগেই এই নিয়োগপ্রক্রিয়া এগিয়ে নেওয়াকেই প্রশ্নবিদ্ধ করেছেন অভিযোগকারী।
কমেছে ৯ হাজার কোটি টাকার বেশি ব্যয়
প্রকল্পটির প্রাথমিক ব্যয় ধরা হয়েছিল ৫৪ হাজার ৬২৮ কোটি ৮০ লাখ টাকা। পরিকল্পনা কমিশনের সুপারিশে প্রথম দফায় ৬ হাজার ৯৭৪ কোটি টাকা কমিয়ে ব্যয় ৪৭ হাজার ৬৪৪ কোটি ৮০ লাখ টাকা করা হয়। সর্বশেষ আরও ২ হাজার ১৪১ কোটি টাকা কমিয়ে ব্যয় নির্ধারণ করা হয়েছে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৬ লাখ টাকা।
এর মধ্যে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও দক্ষিণ কোরিয়া ঋণ দেবে ৩০ হাজার ৩০৬ কোটি ১০ লাখ টাকা। সরকার নিজস্ব তহবিল থেকে দেবে ১৫ হাজার ১৯৭ কোটি ৬৬ লাখ টাকা।
গাবতলী থেকে দাশেরকান্দি ১৭.৪ কিলোমিটার
মেট্রোরেল লাইন-৫-এর আওতায় গাবতলী থেকে দাশেরকান্দি পর্যন্ত ১৭ দশমিক ৪ কিলোমিটার রেলপথ নির্মাণ করা হবে। এর পথে থাকবে টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, কলেজগেট, আসাদগেট, শুক্রাবাদ, কারওয়ান বাজার, হাতিরঝিল, তেজগাঁও, আফতাবনগর ও নাসিরাবাদ। উড়াল ও পাতাল—দুই ধরনের অবকাঠামোর মাধ্যমে রাজধানীর পূর্ব ও পশ্চিম অংশকে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
প্রকল্পের সবচেয়ে বড় ব্যয় হবে মেইন লাইন, স্টেশন ও ডিপোর সিভিল ও ভবন নির্মাণে—১৭ হাজার ৭৩৭ কোটি টাকা। ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ও রেলওয়ে ব্যবস্থায় ব্যয় হবে ১৩ হাজার ২৫৮ কোটি ৪৮ লাখ টাকা। রোলিং স্টক ও ডিপো সরঞ্জামে ৪ হাজার ৮২১ কোটি ২৩ লাখ এবং পরামর্শক খাতে ১ হাজার ৬২৬ কোটি ৩১ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।
এ ছাড়া জমি অধিগ্রহণ, পুনঃঅধিগ্রহণ ও পুনর্বাসনে ৪ হাজার ৯৭৯ কোটি ৩২ লাখ টাকা, ইউটিলিটি স্থানান্তরে ৯৩০ কোটি ৯৮ লাখ এবং যানবাহন ভাড়ায় ৩০ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব রয়েছে।
পাঠকের মতামত:
- অনুমোদনের আগেই পরামর্শক নিয়োগ, মেট্রোরেল লাইন-৫ নিয়ে প্রশ্ন
- টাটা সন্সকে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার নির্দেশ
- ভারতের শেয়ারবাজার ছাড়ছে বিদেশি বিনিয়োগকারীরা
- আইপিওতে যাচ্ছে ভারতের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ
- এবার কি সুপারহিরো হচ্ছেন আমির খান?
- দুর্বল ব্যাংকে এফডিআর, আইপিওর টাকাও পড়ে আছে
- চর্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ বিতরণ
- অ্যাশেজের আগেই অবসর নিতে পারেন স্মিথ
- রোনালদোর আল নাসরের দখলে ৮৭ বছরের বিশ্ব রেকর্ড
- লুজারের শীর্ষে সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড
- গেইনারের শীর্ষে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স
- ব্লক মার্কেটে ২১ কোটি টাকার লেনদেন
- আজও লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল
- মাকসুদের সময়ের তলানিও ছাড়াল শেয়ারবাজার
- টানা দরপতনে শীর্ষ ব্রোকারদের নিয়ে বৈঠকে ডিএসই
- ২৮ বছরের তরুণদের জন্য ২০ লাখ টাকা, অর্ধেকই অনুদান
- তিশার লাল শাড়ির ছবি, ক্যাপশনে নতুন ইঙ্গিত
- কটন সুতায় বন্ড সুবিধা প্রত্যাহার স্থগিত
- লেনদেনে ফিরেছে ২ কোম্পানি
- আগে মুনাফা বাড়ে, টাকা পেলেই কমে
- আবারও ধাক্কা, চোটে মাঠের বাইরে আলভারেজ
- ভারতের টি-টুয়েন্টি দলে জায়গা নিশ্চিত নয় কারও
- মূল্য বেড়েছে ১৫৫ শতাংশ, এমবিএল ফার্স্ট ফান্ডের লেনদেন তদন্তে
- লুজারের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
- গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- ব্লক মার্কেটে ১২ কোটি টাকার লেনদেন
- মাকসুদের সময়ের চেয়েও তলানিতে শেয়ারবাজার
- আগামীকাল লেনদেনে ফিরবে ২ কোম্পানি
- লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল
- বিএসইসি চেয়ারম্যানের সঙ্গে সম্পর্ক কাজে লাগিয়ে রাইট নেওয়ার পাঁয়তারা
- জিপিএইচ ইস্পাতের ২% লভ্যাংশ ঘোষনা
- মুনাফা কমলেও শেয়ারদর বাড়ল ১৫১%
- দফায় দফায় কমার পর বাড়ল সোনার দাম
- সমুদ্রতীরে শাড়িতে মুগ্ধতা ছড়ালেন দীঘি
- ওটিটির তকমা চান না শ্রিয়া, নজর এখন সিনেমায়
- বন্ধ স্টিল মিলের জমি থেকে ১ লাখ ৭৬ হাজার কোটি টাকার রপ্তানি
- লভ্যাংশ আটকে রাখায় ১ কোটি ৩৫ লাখ টাকা জরিমানা
- বিনিয়োগকারীরা হারালো ৫ হাজার ৪২৯ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১২১ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৮ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সাপ্তাহিক লুজারের শীর্ষে আল-হাজ টেক্সটাইল
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে এনভয় টেক্সটাইল
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- সাফ শেষে জাতীয় স্টেডিয়ামে ফিরছে ঘরোয়া ফুটবল
- ৪৭ বছর বয়সেও ইমরান তাহিরের দাপট, টি-টোয়েন্টিতে গড়লেন নতুন রেকর্ড
- লুজারের শীর্ষে রিলায়েন্স ইন্স্যুরেন্স
- গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- ব্লক মার্কেটে ৩৭ কোটি টাকার লেনদেন
- শেষদিনও পতন
- টানা তৃতীয় কার্যদিবস লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল
- ফার্স্ট ফাইন্যান্সের এজিএমের তারিখ পরিবর্তন
- সিএপিএম বিডিবিএল ফান্ডের দাবি জানানো আহবান
- পূবালী ব্যাংকের অনুমোদিত মূলধন বাড়ছে
- লভ্যাংশে পনেরো শতাংশ কর—শঙ্কা ও আশঙ্কার শেয়ারবাজার
- আয়ের বড় অংশই যাচ্ছে সুদে : নগদ সংকটে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- আট বছর পর ফিরেও ব্যর্থ
- দেড় যুগ পর পরিচালনায় রুবেল, ‘সুপার হিউম্যান’ হচ্ছেন জয়
- ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা
- যুদ্ধ পরিস্থিতিতে দরপত্র ছাড়াই ১৮ কার্গো এলএনজি কিনবে সরকার
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বাড়ছে, ইউরোপে গতি কম
- ৯৯.৯৯% ঋণ খেলাপি, জামানতের অস্তিত্ব নিয়েই সন্দেহ
- পেশার মর্যাদা বাড়াতে একসঙ্গে আইসিএমএবি-আইসিএবি
- আইপিওর বাইরেও শেয়ারবাজারে অর্থায়নের সুযোগ আছে: ডিএসই এমডি
- প্যারামাউন্ট টেক্সটাইলের অস্বাভাবিক দর বৃদ্ধি
- লুজারের শীর্ষে এসকে ট্রিমস
- গেইনারের শীর্ষে আইসিবি ফার্স্ট সোনালী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড
- ব্লক মার্কেটে ৩৪ কোটি টাকার লেনদেন
- আজও লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল
- পতনে দিন শেষ
- তালিকাভুক্ত কোম্পানির শেয়ার বাইব্যাক ও মার্জার-অ্যাকুইজিশনের বিধান চায় ডিবিএ
- ন্যাশনাল ব্যাংকের দীর্ঘমেয়াদি ঋণমান ‘বিবিবি-’
- এসবিআইয়ে ১২ হাজার কর্মী নিয়োগ, নতুন শাখা হবে ২৫০টি
- স্যামসাং ইন্ডিয়ায় ১০০ কর্মকর্তাকে চাকরি ছাড়ার নির্দেশ
- এমন ব্লাউজ পরার চেয়ে না পরাই ভালো
- কমোডিটি এক্সচেঞ্জ চালু হলে শেয়ারবাজার লাভবান হবে
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














